সূত্র:রাজধানীর মগবাজার এলাকা থেকে ৫৪ ধারায় ২১ পর্দানশিন নারীকে গ্রেফতার ও হিজাব খুলে তাদের আদালতে হাজিরের ঘটনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার সমন্বয়ে গঠিত বেঞ্চে গতকাল আবেদনের ওপর দীর্ঘ শুনানি হয়।
আদালত বলেছে, হিজাব পরাটা তাদের (২১ নারীর) ব্যক্তিগত স্বাধীনতার ব্যাপার। মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। এটা কেন কোর্টকে (রিমান্ড মঞ্জুরকারী চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত) জানাচ্ছেন না। কোর্ট তা রক্ষায় পদেক্ষপ না নিলে তারপর আমাদের কাছে আসেন। এটা তো তাদের সাংবিধানিক অধিকার।

শুনানি শেষে আদালত বিষয়টি স্ট্যান্ড ওভার রেখে আবেদনটি সংশোধন করে নিয়ে আসতে বলেছে। আবেদনে ৫৪ ধারায় গ্রেফতার হওয়া মহিলাদের রিমান্ডে নেয়ার বৈধতাকেও চ্যালেঞ্জ করা হয়েছে। একই সঙ্গে দোষী পুলিশ সদস্যদের শাস্তির আর্জি জানানো হয়েছে। শুনানির একপর্যায়ে আদালত বলেছে, রিমান্ডের ব্যাপারে আমরা কোনো কথা বলব না। আপনি আবেদনটি সংশোধন করে নিয়ে আসেন তারপর দেখা যাক। আগামী মঙ্গলবার আবেদনের ওপর আবার শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। বিস্তারিত →



