সূত্র: জর্দানের প্রধান সরকার বিরোধী রাজনৈতিক সংগঠন মুসলিম ব্রাদারহুড আসন্ন পার্লামেন্ট নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে ব্রাদারহুড জানায় এ বছরের শেষ নাগাদ অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে অংশ নেবে না তাদের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট ।
ইসলামপন্থি এই রাজনৈতিক সংগঠনটি দাবি করেছে নির্বাচনী আইন সংস্কার আশানুরুপ না হওয়ায় তারা পার্লামেন্ট বর্জনের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। আরো সংস্কার এবং রাজনৈতিক স্বাধীনতার দাবিতে প্রয়োজনে রাস্তায় বিক্ষোভ করারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে সংগঠনের পক্ষে।

