সূত্র: আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বাইরে নতুন একটি জোট গঠন করতে চায় চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এ দুটি জোটের বাইরে যেসব দল রয়েছে তাদের সমন্বয়ে ইসলামী আদর্শের ভিত্তিতে এই জোট গঠনের উদ্যোগ নেবে দলটি। সম্প্রতি দলের কেন্দ্রীয় মজলিসে শূরার বৈঠকে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।
