উজানের পাহাড়ী ঢল ও বৃষ্টিতে সিলেটের চার উপজেলা এবং সুনামগঞ্জের তিন উপজেলার নিচু এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলায় প্রায় এক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এসব এলাকার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট- গোয়াইনঘাট সড়কে বন্ধ হয়ে গেছে যান চলাচল।
জেলা প্রশাসনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক জানান।
তিনি বলেন, গোয়াইনঘাট উপজেলায় ২০টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। অন্য উপজেলাগুলোতেও বরাদ্দের প্রক্রিয়া চলছে। কয়েকটি স্কুল-কলেজে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

এছাড়া দুর্গত এলাকায় পনি বিশুদ্ধকরণ ট্যাবলেট, শুকনো চিড়া ও বিস্কুট বিতরণ করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে।
বিস্তারিত →


