সূত্রঃ মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি মিসরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। মিসরজুড়ে ব্যাপক উত্তেজনা ও বিশ্বব্যাপী নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মুরসিকেই প্রেসিডেন্ট নির্বাচিত ঘোষণা করল দেশটির নির্বাচন কমিশন। মুরসিকে আনুষ্ঠানিকভাবে মিসরের প্রেসিডেন্ট ঘোষণার পর কায়রোর তাহরির স্কয়ারে হাজার হাজার জনতা উল্লাসে ফেটে পড়েন। এএফপি, রয়টার্স, বিবিসি

সাবেক স্বৈরশাসক হোসনি মোবারকের পতনের পর অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে দীর্ঘদিন নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থী দলটির নেতাই প্রেসিডেন্ট হলেন। মিসরে গত ৬০ বছরের মধ্যে এই প্রথম কোনো বেসামরিক নাগরিক দেশটির সর্বোচ্চ পদে আসীন হতে যাচ্ছেন।
