সূত্রঃ ছয়টি এফ-১৬ জঙ্গি বিমান পাঠিয়ে সিরিয়া সীমান্তে চড়াও হয়েছে তুরস্ক। সীমান্তবর্তী এলাকায় সিরিয়ার কয়েকটি হেলিকপ্টার চক্কর দেওয়ার পর এ বিমানগুলো পাঠায় তুরস্ক।
তুরস্কের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, আকাশসীমা লঙ্ঘন না হলেও সিরিয়ার হেলিকপ্টার তিন তিন বার সীমান্তের কাছ দিয়ে উড়ে যাওয়ার জবাবে ওই এলাকায় ছয়টি জঙ্গি বিমান পাঠানো হয়েছে।




