Tag: জনশক্তি রফতানি

জনশক্তি রফতানির ধস কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ : প্রধান বাজার সৌদি আরব হাতছাড়া হতে চলেছে

সূত্র: জনশক্তি রফতানিতে ধস কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১২-এ দেয়া তথ্য অনুযায়ী চলতি বছর বিদেশে কর্মসংস্থান হয়েছে মাত্র ১ লাখ ৮৬ হাজার ২৮১ জনের, যা গত এক দশকের মধ্যে সর্বনিম্ন জনশক্তি রফতানি। ২০১১ সালে জনশক্তি রফতানি হয়েছিল ৪ লাখ ৩৯ হাজার। অথচ ২০০৮ সালে বিদেশে কর্মসংস্থান হয়েছিল ৮ লাখ ৭৫ হাজার ৫৫ জনের। তার আগের বছর চাকরি নিয়ে বিদেশ গেছেন ৮ লাখ ৩২ হাজার ৬০৯ জন।

ভয়াবহ শঙ্কার বিষয় হচ্ছে, জনশক্তি রফতানির প্রধান বাজার বাংলাদেশের হাতছাড়া হতে চলেছে। বিদেশে জনশক্তি রফতানির শুরু থেকেই সৌদি আরবই ছিল বাংলাদেশের প্রধান বাজার। ২০০২ সালে মোট জনশক্তি রফতানির ৭৩ শতাংশই হয়েছে সৌদি আরবে। অথচ ২০১১ সালে এটি হ্রাস পেয়ে এসে দাঁড়িয়েছে মাত্র ৩ শতাংশে।

বিস্তারিত →

মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক ৫৫ হাজার জনের ভিসা বাতিল চূড়ান্ত

সূত্র:মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুক এমন কমবেশি ৫৫ হাজার ব্যক্তির ভিসা বাতিল চূড়ান্ত। বাতিলকৃত এসব ভিসার বিপরীতে সাড়ে ৫ কোটি টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রা। তারা বলছে, মালয়েশিয়ায় আপাতত কর্মী পাঠানোর আর কোনো সম্ভাবনা নেই জেনেই ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেয়ার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে কবে এই টাকা ফেরত দেয়া হবে সে বিষয়ে দিনক্ষণ ঠিক হয়নি এখনও। বিস্তারিত →

বাংলাদেশের জনশক্তি রফতানির প্রধান প্রধান বাজার সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত, কাতার, ওমান স্থায়ীভাবে বন্ধ হতে চলেছে

সুত্র ঃঃজনশক্তি রফতানিকারকদের সংগঠন বায়রার সভাপতি গোলাম মোস্তফা এ খাতের ব্যবসায় সঙ্কট ও সদস্যদের আর্থিক সঙ্কটের কথা তুলে ধরে বলেন, অভাবে তাদের সংসার চালাতেও কষ্ট হচ্ছে। তবে শিগগির পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করেন তিনি। তবে কিভাবে বাজারে স্থিতিশীলতা আসবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য তার কাছে নেই বলে জানান। তিনি জানান, সামনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ায় সফরে যাবেন। তখন সেখানে সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা করে বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে সক্ষম হবেন বলে তিনি মনে করেন।
বিস্তারিত →