সূত্র: চরমোনাই পীরে কামেল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করীম বলেন, যারা ধর্মীয় রাজনীতি বন্ধের দাবি করেন তারা সবাই নাস্তিক। কোনো ধর্মাবলম্বী মানুষ ধর্মীয় রাজনীতি বন্ধের দাবি করতে পারে না।
তিনি বলেন, এ সরকারের কর্মকাণ্ড নাস্তিক-মুরতাদদের মতো। সরকারের নির্বাচনী ইশতেহারে ওয়াদা ছিল ক্ষমতায় গিয়ে কোরআন-সুন্নাহ ও ইসলামবিরোধী কোনো কাজ করবে না। অথচ ক্ষমতা গ্রহণের পর একের পর এক ইসলামবিরোধী কাজ করছে। নাস্তিক ব্লগার রাজিবের মৃত্যুর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাড়ি গিয়ে তাকে শহীদ দাবি করে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছে। তিনি গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

