সূত্র: যুক্তরাষ্ট্রে নির্মিত চলচ্চিত্রে ইসলাম ধর্মকে অবমাননার প্রতিবাদে সমস্ত মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। বিদেশি গণমাধ্যমসূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে হঠাৎ আক্রমণ করে যুক্তরাষ্ট্রের পতাকায় আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনগণ। তবে নিরাপত্তা বাহিনীর বাধার কারণে তারা আবার পিছু হটতে বাধ্য হয়।
