সূত্র: ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) সদস্যরা সিরিয়ায়। তারা সেখানে বেসামরিক সহায়তায় নিয়োজিত। কিন্তু সিরিয়া আক্রান্ত হলে তারা সামরিক সহায়তাও দেবে।
রোববার এমন কথাই জানিয়েছেন আইআরজিসি’র কমান্ডার ইন চীফ মোহম্মদ আলি জাফারি।সিরিয়ার মাটিতে যে ইরানের সামরিক উপস্থিতি রয়েছে ঊর্ধ্বতন সামরিক কমান্ডারের এ উক্তি তারই প্রথম আনুষ্ঠানিক স্বীকারোক্তি। তবে সেনাসদস্যদের এ উপস্থিতিকে ‘সামরিক উপস্থিতি’ বলতে নারাজ জাফারি।
