সূত্র: আনারসের নাম শুনলেই এর রং, সুগন্ধ ও স্বাদের কারণে তৃপ্তিতে মন ভরে ওঠে।জাতীয় অর্থনীতিতেও সুস্বাদু এ ফলের গুরুত্ব অনেক।কিন্তু অবাক করার ব্যাপার হচ্ছে, বর্তমানে আনারস পাকানো ও রং করার জন্য দেদারসে ব্যবহৃত হচ্ছে অত্যন্ত ক্ষতিকর বিষাক্ত রাসায়নিক ইথোপেন। ইথোপেন ব্যবহারের ২ থেকে ৩ দিনের মধ্যেই চাষিরা আনারস বাজারজাত করতে পারছেন।

অথচ এ রাসায়নিক দ্রব্য ব্যবহারের ফলে কিডনির রোগ, ক্যান্সার, লিভারের মারাত্মক ক্ষতিসহ বিভিন্ন মরণব্যাধিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।তাদের মতে, প্রতিদিন বাজার থেকে ইথোপেন দিয়ে পাকানো আনারস কিনে নিয়ে খাচ্ছেন ক্রেতারা। অথচ তারা জানেন না এ রাসায়নিক দিয়ে পাকানো আনারস মানবদেহের জন্য হুমকিস্বরূপ। বিস্তারিত →
