Category: স্বাস্থ্য ও চিকিৎসা

বিদেশি হাসপাতালের প্রতারণা, উদাসীন স্বাস্থ্য অধিদপ্তর

সুত্র:
বিদেশে চিকিৎসার নামে প্রতারণার শিকার হচ্ছেন দেশের অসংখ্য সাধারণ মানুষ। অথচ এ বিষয়ে উদাসীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর।

থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন ও ভারতের কিছু নামকরা হাসপাতালের নামে ঢাকায় সাব অফিস খুলে অবাধে প্রতারণা করছে হাসপাতালগুলি। অথচ এদের সম্বন্ধে প্রয়োজনীয় তথ্য নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছেও।

এসব সাব-হাসপাতাল বা রেফারেল অফিসের প্রতারণার বিষয়ে জানতে চেয়েছিলাম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের কাছে।

তিনি বাংলানিউজকে বলেন, “এখন এ সম্বন্ধে বলতে পারছি না। তাছাড়া এটা আমার উত্তর দেওয়ার বিষয় নয়। আপনি ডিজির (মহাপরিচালক) কাছ থেকে জেনে নিন।”

এর বেশি কিছু জানা সম্ভব হয়নি প্রতিমন্ত্রীর কাছ থেকে।
বিস্তারিত →

ভিন্ন খবর : সংক্ষিপ্ত বসনে ক্যান্সার ঝুঁকি

সূত্র: গরমে সংক্ষিপ্ত পোশাক আরামদায়ক হতে পারে কিন্তু অতিমাত্রায় খোলামেলা থাকার কারণে শরীরের অনাবৃত অংশে সূর্যরশ্মির প্রভাবে ত্বক ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে। ইন্ডিয়ান ক্যান্সার সোসাইটির জয়েন্ট সেক্রেটারি জোত্স্না গোভিল এ ব্যাপারে সতর্ক করে বলেন, গ্রীষ্মে যারা খোলামেলা থাকে, বিশেষ করে দক্ষিণ ভারতীয়রা, তারা এ কারণে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারেন।

এটি শুধু অন্ত্রের প্রদাহই সৃষ্টি করে না, সঙ্গে ত্বক ক্যান্সারেরও ঝুঁকি বাড়ায়। সূত্র : ইন্টারনেট। বিস্তারিত →

‘মানুষকে বোকা বানিয়ে ব্যবসা করছেন চিকিৎসকরা’

সূত্র: মানবাধিকার কমিশন চেয়ারম্যান বলেছেন, অজ্ঞতার সুযোগ নিয়ে মানুষকে বোকা বানিয়ে ব্যবসা করছেন চিকিৎসকরা। কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, “মানুষ চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে জানে না। তারা জানে না কোন্ পরিস্থিতিতে কী করা উচিত। চিকিৎসকরা মানুষের এই অজ্ঞতার সুবিধা নিয়ে ব্যবসা করছে।”

তিনি বলেন, অনেক সময় দেখা যায় চিকিৎসকরা রোগীর প্রয়োজন না থাকলেও সিজারিয়ান অপারেশন [সন্তান জন্মের ক্ষেত্রে] করেন। কারণ আমাদের মতো সাধারণ জনগণের পক্ষে বোঝা সম্ভব হয় না। এভাবে তারা আমাদের বোকা বানায়।”

“গরিব মানুষও এ থেকে রেহাই পায় না.” বলেন তিনি। চিকিৎসাসেবা দেওয়ার সময় চিকিৎসকদের নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। রাজধানীতে স্বাস্থ্য অধিকার বিষয়ক এক সেমিনারে বৃহস্পতিবার কথা বলছিলেন মানবাধিকার চেয়ারম্যান কমিশন। বিস্তারিত →

হাতীবান্ধার ‘জ্বরে’ উদ্বীগ্ন বিশেষজ্ঞরা

সূত্র: লালমনিরহাটের হাতীবান্ধায় ‘জ্বরে’ এগারজনের মৃত্যুর ঘটনায় উদ্বীগ্ন হয়ে উঠেছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এ রোগের জন্য নিপাহ ভাইরাস দায়ী কি না- তা খতিয়ে দেখছেন তারা।

২০০১ সালে দেশের উত্তর জনপদের সীমান্ত এলাকায় প্রথমবারের মতো নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা যাওয়ার পর এ পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ১৫২ জনের মধ্যে ১১৩ জনেরই মৃত্যু হয়েছে।

বিস্তারিত →

মানববন্ধনে বিএসএমএমইউ’র নির্যাতিত শিক্ষকদের দাবি : সবচেয়ে নিম্ন ডিগ্রি নিয়ে ভিসি হয়েছেন প্রাণ গোপাল দত্ত

সূত্র: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ভিসি অধ্যাপক প্রাণ গোপাল দত্তের অপসারণ দাবি করেছেন বিএসএমএমইউ হাসপাতালের নির্যাতিত চিকিত্সক-কর্মকর্তারা।

বিস্তারিত →

চিকিত্সকদের প্রতি প্রধানমন্ত্রী : যথাযথ সেবা দিয়ে জাতির ঋণ পরিশোধ করুন

সূত্র: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষ বিশেষ করে গরিব মানুষের কাছে চিকিত্সাসেবা সহজলভ্য করতে সহযোগিতার জন্য এবং যথাযথ চিকিত্সাসেবা দিয়ে জাতির প্রতি তাদের ঋণ পরিশোধের জন্য চিকিত্সকদের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত →

বঙ্গবন্ধু মেডিকেলে ২৩৬ চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা

সূত্রঃ বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নিয়োগ পাওয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ২৩৬ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ইকবাল আরসালানের দায়ের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এ রায় দেয়।

বিস্তারিত →

হাইতিতে কলেরা : মৃতের সংখ্যা বেড়ে ২৫০

সূত্র: হাইতিতে কলেরায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫০। এছাড়া আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীনের সংখ্যা প্রায় ৩ হাজার বলে রোববার জানিয়েছেন হাইতির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক গাব্রিয়েল থিমোট।রাজধানী পোর্ট-অব-প্রিন্স থেকে ৮০ কিলোমিটার উত্তরে আর্তিবোনিত এলাকায় এই কলেরা ছড়িয়ে পড়েছে।

দেশটির রাজধানীতেও পাঁচ জনের কলেরা ধরা পড়ায় তাদের নিরাপদে সাধারণের কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জাতিসংঘের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন। তাদের চিকিৎসা চলছে।

বিস্তারিত →

ছড়াচ্ছে নতুন ধরনের সোয়াইন ফ্লু

সূত্র: নতুন ধরনের সোয়াইন ফ্লু’র প্রকোপ ঘটছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুরে। এই ফ্লু এইচ১এন১ সোয়াইন ফ্লু ভাইরাসেরই পরিবর্তিত রূপ বলে মনে করছেন গবেষকরা। নতুন ধরনের এই সোয়াইন ফ্লু প্রাণঘাতী কিনা এবং সোয়াইন ফ্লু এর যে সমস্ত টিকা আছে তা এ ফ্লু প্রতিরোধে কার্যকর কিনা সেটি জানতে আরো গবেষণা প্রয়োজন।

বিস্তারিত →

গ্রামে থাকতে চিকিৎসকদের অনীহা !!

সূত্রঃ সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্বাস্থ্য উপকেন্দ্রে অস্থায়ী (অ্যাডহক) ভিত্তিতে নিয়োগ পাওয়া ৭০ জন সহকারী সার্জনের (নন-ক্যাডার) বেশির ভাগই সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করছেন না বলে অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে নয়জনকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে।
এদিকে ওই ৭০ জন চিকিৎসকের মধ্যে ৩৯ জনকে এমন স্বাস্থ্য উপকেন্দ্রে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে প্রয়োজনীয় অবকাঠামো নেই। আবার এমন দুটি স্বাস্থ্য উপকেন্দ্রে চিকিৎসক নিয়োগ করা হয়েছে, যেগুলো অনেক আগেই যমুনায় বিলীন হয়ে গেছে। বিস্তারিত →