Category: মর্মান্তিক

রাজধানীতে দুই বাসের সংঘর্ষ, নিহত ২

সূত্র:
রাজধানীর সংসদ ভবন এলাকার বিজয় সরণি মোড়ে সকালের কুয়াশার মধ্যে দুই বাসের সংঘর্ষে দুই যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেরেবাংলা নগর থানার এস আই সাদেকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে উড়োজাহাজ ক্রসিং এলাকায় হানিফ পরিবহন ও শিকড় পরিবহনের দুটি বাসের মধ্যে মুখোমুখী সংঘর্ষ হয়।

এতে একজন পুরুষ ও একজন নারী ঘটনাস্থলেই নিহত হন। এছাড়া আরো কয়েকজন আঘাত পান বলে এস আই সাদেকুল জানান।

নিহতদের মধ্যে আকলিমা হক নামের ৩৫ বছর বয়সী এক নারী শিকড় পরিবহনের যাত্রী ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুরে বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মোজাম্মেল হক।

নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর। তবে তার পরিচয় জানাতে পারেননি পুলিশের এই উপ পরিদর্শক।

ফিলিপাইনে টাইফুনে মৃত ৪৩৬: রেড ক্রস

সূত্র: ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং ঢল ও ভূমিধসে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে রেড ক্রস জানিয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে।

শুক্রবার রাতে ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিনদানাও দ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড় ওয়াশি। ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। গৃহহীন হয়ে পড়ে অন্তত এক লাখ মানুষ। ঝড়ে বেশ কয়েকটি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকে।
বিস্তারিত →

একদিনেই তিন বাংলাদেশীকে গুলি করে হত্যা করল বিএসএফ : মহাজোটের তিন বছরে সীমান্তে নিহত ২০০

সূত্র: ভারতীয় সীমান্তরক্ষী ফোর্স বিএসএফের গুলিতে গতকাল ৩ বাংলাদেশী নিহত হয়েছেন। তাদের মধ্যে দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তে ২ জন ও কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কইঞ্চারকুটি সীমান্তে একজন নিহত হয়েছেন।

বিস্তারিত →

শাবির দুই ছাত্রের লাশ মিললো খালে

সূত্র: নৌকাভ্রমণে গিয়ে ডাকাতের হাতে শুক্রবার সন্ধ্যায় অপহৃত শাহজালাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের লাশ শনিবার সকালে একটি খালে পাওয়া গেছে। প্রতিবাদে দিনভর সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিস্তারিত →

সড়ক দুর্ঘটনায় ৭ জনসহ বিভিন্ন স্থানে ১১ অপমৃত্যু : টেকনাফের এমপি বদির গাড়ি ধানক্ষেতে

সূত্র: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১২ জন। অপরদিকে ৪টি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর :

বিস্তারিত →

ছুটির পর প্রথম লেনদেনে ব্যাপক দরপতন

সূত্র: ঈদের ছুটির পর পুঁজিবাজারে চাঙ্গাভাব থাকবে-বিনিয়োগকারীরা এমন আশা করলেও সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

বিস্তারিত →

বিদ্যুত্ ও গ্যাসের দাম ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব

সূত্র: চলতি সপ্তাহেই বাড়ছে পাইকারি বিদ্যুতের দাম। বিদ্যুতের খুচরা মূল্য বাড়ানোর আগে আরেক দফা পাইকারি মূল্য বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সবার আগে বাড়ছে বাংলাদেশ বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মূল্য। তবে একই সঙ্গে অন্যান্য বিতরণ কোম্পানির মূল্যও সমন্বয় করা হবে বলে জানা গেছে।
বিস্তারিত →

২১ মাসের মধ্যে সূচক সর্বনিম্ন গতকাল পতন ২৩১ পয়েন্ট : বিনিয়োগকারীদের বিক্ষোভ : ট্রেড বন্ধের হুমকি

সূত্র: শেয়ারবাজার এবং ধস যেন এখন সমার্থক হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই শেয়ারবাজারে ধস। মাঝেমধ্যে সূচক কিছুটা বাড়লেও তারপরই বড় ধরনের ধসের ঘটনা ঘটছে।

বিস্তারিত →

মোবাইলে ব্যস্ত চালক শেষ করে দিলেন মা-ছেলেসহ ৭ জনকে

সূত্র: বুধবার দুপুরে ঢাকা-মাওয়া মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনার পেছনেও কারণ ছিল চলন্ত অবস্থায় চালকের মোবাইল ফোনে কথা বলা।

উল্লেখ্য, মাত্র কিছুদিন আগে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রাক চালাতে থাকা চালক মফিজের অপরিনামদর্শীতার কারণে মিরসরাই ট্রাজেডিতে স্কুলছাত্রসহ ৩৯ জন নিহত হয়।

বিস্তারিত →

মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে ফুলপুরে মা-মেয়েসহ ৩ খুন

সূত্র: ময়মনসিংহের ফুলপুরে সেচের পানি দেয়া-নেয়া নিয়ে সংঘর্ষে মামলার ২৪ ঘণ্টার মধ্যে মামলার আসামির স্ত্রী ও দুই কন্যাসন্তান খুন হয়েছে। রোববার রাতে ফুলপুর উপজেলার রূপসী ইউনিয়নের বাট্টা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক প্রতিবন্ধী যুবতী ও দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রয়েছে।

গত শুক্রবার জমিতে পানি দেয়াকে কেন্দ্র করে বাট্টা গ্রামের আমির উদ্দিন টুইন্যার তিন ছেলে এলহাজ, সুরুজ ও উতানের সঙ্গে একই গ্রামের এমদাদ ও তার লোকজনের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে আলী হোসেন এমদাদের পক্ষ না নেয়ায় ক্ষুব্ধ হয় এমদাদ।

বিস্তারিত →