সূত্র: পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ জন্য সংস্থাটি প্রয়োজনীয় সুপারিশমালা তৈরি করছে। আর এই সুপারিশমালা তৈরির জন্য গঠন করা হয়েছে দুই সদস্যের কমিটি।
গতকাল বৃহস্পতিবার কমিশনের এক সভায় এই কমিটি গঠন করা হয়। সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Category: শেয়ার ব্যবসা
শেয়ারবাজারে বিদেশি বিনিয়োগ বাড়াতে সুপারিশ তৈরি করছে বিএসইসি
এবার চট্টগ্রামে বিনিয়োগকারীর আত্মহত্যা
সূত্র:শেয়ারবাজার কেড়ে নিল আরও একটি প্রাণ। ঢাকার পর এবার চট্টগ্রামেও আত্মহত্যা করলেন এক বিনিয়োগকারী। অব্যাহত দরপতনে পুঁজির সর্বস্ব হারিয়ে গতকাল সকালে আত্মহত্যা করেন দিলদার হোসেন (৫৫)। নগরীর কোতোয়ালি থানাধীন শহীদ সাইফুদ্দীন খালেদ সড়কে ভাড়া বাসায় গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।

সর্বস্ব হারিয়ে এবার চট্টগ্রামে বিনিয়োগকারীর আত্মহত্যা
ওদিকে গহীন খাদে পড়া শেয়ারবাজার প্রতিদিনই তলিয়ে যাচ্ছে আরও অতলে। ঢাকা স্টক এক্সচেঞ্জে গতকাল লেনদেন হয়েছে মাত্র ১৬৮ কোটি ৬৭ লাখ টাকা, যা গত ৩৮ মাসের মধ্যে সর্বনিম্ন। সূচকের পতনও যথারীতি অব্যাহত রয়েছে। আর এই ধারাপতন ডেকে আনছে একের পর এক অনাকাঙ্ক্ষিত মৃত্যু। বিস্তারিত →
মতিঝিলে মঙ্গলবার বিনিয়োগকারীদের ‘হরতাল’
সুত্র: অব্যাহত দরপতনের প্রেক্ষাপটে পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা।
সোমবার মতিঝিল এলাকায় প্রতীকী লাশ নিয়ে মিছিল ও বিক্ষোভের পর বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ এই কর্মসূচির ঘোষণা করে। এরপর ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনে থেকে আট বিনিয়োগকারীকে আটক করেছে পুলিশ।
বিস্তারিত →
মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়েছে
সূত্র:
পুঁজিবাজারে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিনিয়োগ নিয়ে ‘বিভ্রান্তিতে’ নেতিবাচক প্রতিক্রিয়ার আশংকায় মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বন্ধ রাখার পর বুধবার আধ ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হয়েছে।
সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান এম খায়রুল হোসেন সকালে এক প্রেস ব্রিফিংয়ে জানান, বেলা ১১টার বদলে দিনের লেনদেন শুরু হবে সাড়ে ১১টায়। বিস্তারিত →
দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ
সুত্র:
দেশের পুঁজিবাজারে আজ সোমবার দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। এতে পুঁজি হারিয়ে বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ শুরু করেছেন। একপর্যায়ে ডিএসইর সামনের সড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এটি নতুন বছরে বিনিয়োগকারীদের প্রথম বিক্ষোভ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বেলা সোয়া ১২টার দিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১০০ পয়েন্ট বেশি পড়ে গেলে বিনিয়োগকারীরা রাস্তায় নেমে আসেন। তাঁরা ডিএসইর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা পৌনে একটার দিকে তাঁরা ডিএসইর সামনের সড়কে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই সড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিস্তারিত →
প্রথমে পতন, পরে উত্থান
সূত্র: দেশের শেয়ারবাজারে আজ সোমবার প্রথম দুই ঘণ্টায় সূচকের পতন হলেও শেষ দুই ঘণ্টায় উত্থান লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এর ফলে সূচকও বেড়েছে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.১৬ শতাংশ বা ১৬০ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ২২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
বিস্তারিত →
এখন বিনিয়োগকারীদের দায়িত্ব: মির্জ্জা আজিজ
সূত্র: পুঁজিবাজার স্থিতিশীলতার জন্য বিনিয়োগকারীদের ধৈর্য ও দায়িত্বশীল হওয়ার পরামর্শ দিয়েছেন এ বি মির্জ্জা আজিজুল ইসলাম।
তার মতে, বাজার চাঙা করতে সরকারের যা যা করার ছিলো, তা হয়েছে। “এখন বাজার স্বাভাবিক করার দায়িত্ব বিনিয়োগকারীদেরই নিতে হবে,” বলেন তিনি।
বিস্তারিত →
পুঁজিবাজার স্থিতিশীলে প্যাকেজ আসছে
সূত্র: পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ ‘উদ্ধারে’ দুই-এক দিনের মধ্যে একগুচ্ছ সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

বিস্তারিত →
ছুটির পর প্রথম লেনদেনে ব্যাপক দরপতন
সূত্র: ঈদের ছুটির পর পুঁজিবাজারে চাঙ্গাভাব থাকবে-বিনিয়োগকারীরা এমন আশা করলেও সপ্তাহের প্রথম দিন ব্যাপক দরপতন হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

বিস্তারিত →
২১ মাসের মধ্যে সূচক সর্বনিম্ন গতকাল পতন ২৩১ পয়েন্ট : বিনিয়োগকারীদের বিক্ষোভ : ট্রেড বন্ধের হুমকি
সূত্র: শেয়ারবাজার এবং ধস যেন এখন সমার্থক হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই শেয়ারবাজারে ধস। মাঝেমধ্যে সূচক কিছুটা বাড়লেও তারপরই বড় ধরনের ধসের ঘটনা ঘটছে।

বিস্তারিত →



