Category: গ্রামীণ ব্যাংক

ইউনূস বিষয়ে হুমকি নয়, সহযোগিতা: ফ্রান্স

সূত্র: ফ্রান্সের প্রেসিডেন্টের বিশেষ দূত বলেছেন, ইউনূস বিষয়ে সহযোগিতার কোনো সুযোগ আছে কি না তা জানতে চান নিকোলা সারকোজি।হির্শ সোমবার সাংবাদিকদের বলেন, “সরকারকে হুমকি বা কোনো শিক্ষা দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি জলিতাগুলো জানতে এসেছি।”

“আমরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা বিচার ব্যবস্থায় এক মিলিমিটারও হস্তক্ষেপ করার পক্ষে নই।”সরকার ও শান্তিতে নোবেলজয়ী ড. ইউনূসের মধ্যে জটিলতায় ফ্রান্স বিস্মিত বলেও জানান দেশটির প্রেসিডেন্টের বিশেষ দূত।

বিস্তারিত →

আদর্শ ও রাজনীতির কারণে ইউনূসকে যুক্তরাষ্ট্রের সমর্থন’

সূত্র: অধ্যাপক আনু মুহাম্মদ বলেছেন, আদর্শগত ও রাজনৈতিকভাবে টিকে থাকতে মার্কিন যুক্তরাষ্ট্র মুহাম্মদ ইউনূসকে অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাচ্ছে।


শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রমেশ চন্দ্র মজুমদার মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, অনেকে মনে করেন হিলারির [হিলারি ক্লিনটন] সঙ্গে ব্যক্তিগতভাবে ইউনূসের ভালো সম্পর্ক। তাই যুক্তরাষ্ট্র ইউনূসকে টিকিয়ে রাখতে চাইছে। ব্যক্তিগত সম্পর্কের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র কারো পক্ষে অবস্থান নেয় না। বিস্তারিত →

ড. ইউনূস মাইক্রো ক্রেডিটের নামে ২ কোটি নারীকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন: হানিফ

সূত্র: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিটের নামে দেশের প্রায় ২ কোটি নারীকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন।

এছাড়া মাইক্রো ক্রেডিটের যাঁতাকলে ফেলে এ দেশের কোটি কোটি মানুষকে নিঃস্ব করেছেন তিনি।হানিফ শনিবার বেলা ১টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমী মিলনায়তনে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিস্তারিত →

গ্রামীণ ব্যাংককে ধ্বংস করবেন না: আকবর

সূত্র: মুহাম্মদ ইউনূসকে ‘হয়রানি’র মধ্য দিয়ে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে মনে করছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান।


শনিবার চট্টগ্রামে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশির পক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি সরকারের প্রতি বলেন, “গ্রামীণ ব্যাংককে ধ্বংস করবেন না। এটি যাতে কার্যকরভাবে বেঁচে থাকে সে জন্য উদ্যোগ নিন।” বিস্তারিত →

ড. ইউনূস মাইক্রো ক্রেডিটের নামে ২ কোটি নারীকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন: হানিফ

সূত্র: বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, নোবেল পুরস্কারজয়ী ড. মুহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিটের নামে দেশের প্রায় ২ কোটি নারীকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন।


এছাড়া মাইক্রো ক্রেডিটের যাঁতাকলে ফেলে এ দেশের কোটি কোটি মানুষকে নিঃস্ব করেছেন তিনি। বিস্তারিত →

ইউনূস অপসারণ ইস্যুতে ‘সমঝোতা’ সম্ভব: ব্লেইক

সূত্র: গ্রামীণব্যাংক থেকে ড. ইউনূসের অপসারণ ইস্যুতে সমঝোতার মাধ্যমে সমাধান হওয়া এখনও সম্ভব হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও’ ব্লেইক রোববার দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েসের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক শেষে এক প্রশ্নের জবাবে রবার্ট ব্লেইক বলেন, ‘প্রধানমন্ত্রীকে জানিয়েছি একটা সমঝোতা সম্ভব। যুক্তরাষ্ট্র আশা করছে, এ বিষয়ে সমঝোতা গ্রামীণব্যাংকের স্বাধীনতা ও দৃঢ়তা নিশ্চিত করবে।’

বিস্তারিত →

বাধ্যতামূলক অবসর’ অভিযোগ অস্বীকার গ্রামীণ ব্যাংকের

সূত্র: গ্রামীণ ব্যাংকের আট হাজার কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর অভিযোগ অস্বীকার করেছে ব্যাংক কর্তৃপক্ষ।


‘চাকরি ফেরতের দাবি গ্রামীণ ব্যাংকের ৮ হাজার কর্মীর’ শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত একটি প্রতিবেদন প্রসঙ্গে ‘প্রকৃত তথ্য’ উল্লেখ করে মঙ্গলবার একটি বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংক দাবি করেছে, ওই কর্মচারীরা স্বেচ্ছায় অবসর নিয়েছেন। বিস্তারিত →

 ইউনূসের সঙ্গে সমঝোতার আহ্বান: প্রধানমন্ত্রীর কাছে ২৬ কংগ্রেস সদস্যের চিঠি

সূত্র: গ্রামীণ ব্যাংকের স্বাতন্ত্র্য অক্ষুণ্ন রাখা এবং ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসের ২৬ জন সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি চিঠি দিয়েছেন। ১১ মার্চ ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে এই চিঠি পাঠান।
বিস্তারিত →

গ্রামীণ ব্যাংকের পরবর্তী এমডি হবেন সার্চ কমিটির সুপারিশে: অর্থমন্ত্রী

সূত্র: সার্চ কমিটির সুপারিশের আলোকে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ করবে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বুধবার দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেছেন।
বিস্তারিত →

আমি যে সত্য বলেছি, তা প্রমাণিত হলো: মুহিত

সূত্র: মুহাম্মদ ইউনূসের রিট আবেদন খারিজের প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এর মধ্য দিয়ে এ বিষয়ে তার বক্তব্যের সত্যতার প্রমাণ হয়েছে।


গ্রামীণ ব্যাংকের পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক নির্বাচনে একটি সার্চ কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন তিনি। বিস্তারিত →