সূত্র: রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন সোমবার অভিযোগ করছেন, যুক্তরাষ্ট্র বিশ্ব অর্থনীতিতে ‘পরজীবীর মত জেঁকে’ বসেছে। মার্কিন ডলারের আধিপত্য বিশ্ব অর্থনীতির জন্য হুমকি বলেও মন্তব্য করেন পুতিন। সোমবার মস্কোর উত্তরে ক্রেমলিনপন্থী যুবকদের একটি দল ‘নাশির’গ্রীষ্মকালীন ক্যাম্পে তিনি এই মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের কথা উল্লেখ করে তিনি বলেন, `তারা বর্তমান বৈশ্বিক অর্থ ব্যবস্থায় ‘পরজীবীর মতো জেঁকে বসেছে।`

পুতিন আরো বলেন, তারা তাদের সামর্থ্যের বাইরে বেঁচে আছে। তারা তাদের ঋণের ভার বিশ্ব অর্থনীতিতে ছড়িয়ে দিয়ে নিজেরা পার পেতে চায়। বিস্তারিত →
