Category: রাশিয়া

চাঁদে নতুন মহাকাশযান পাঠাবে রাশিয়া

সূত্রঃ রয়টার্স জানিয়েছে, ২০১৫ সালে শুরু নতুন অনুসন্ধানী মিশনে লুনা-গ্লোব নামের মানুষবিহীন মহাকাশযান চাঁদে পাঠানোর পরিকল্পনা করেছে দেশটি।
চাঁদে মহাকাশযান পাঠানোর পরিকল্পনা করেছে রাশিয়া
রাশিয়ার পূর্ব আমুর অঞ্চলে নতুন একটি স্পেস স্টেশন বানাচ্ছে রাশিয়া। নতুন স্পেস স্টেশন থেকেই মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করবে লুনা-গ্লোব। নতুন স্পেস স্টেশনটি চালু হলে স্পেস মিশনের জন্য সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত কাজাখস্তানের বাইকোনার কসমোড্রোমের ওপর আর নির্ভর করতে হবে না রাশিয়াকে। বিস্তারিত →

রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনের জয়

সুত্র: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে ভ্লাদিমির পুতিন জয়ী হয়েছেন। এর মধ্যদিয়ে চারবছর পর তৃতীয় বারের মতো দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন পুতিন।

পুতিনের নির্বাচনী জয় নিশ্চিত হওয়ার পর মস্কোর রাস্তায় নেমে আসে মানুষের ঢল। তারা শ্লোগান দেয়, ‘আমরা প্রমাণ করেছি, কেউ জোর করে আমাদের ওপর কোনোকিছু চাপিয়ে দিতে পারবে না’, ‘পুতিন আমাদের প্রেসিডেন্ট। আমরা পুতিনকে বিশ্বাস করি।’
বিস্তারিত →

সামরিক পদক্ষেপ প্রতিহত করার ঘোষণা : চীনের পর সিরিয়ার পক্ষে অবস্থান নিয়েছে রাশিয়া

সূত্র: সিরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের তত্ত্বাবধানে অবরোধ আরোপসহ যেকোনো ধরনের সামরিক অভিযান চালানোর ব্যাপারে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে নিরাপত্তা পরিষদ। চীনের পর এবার রাশিয়াও সিরিয়ার ক্ষমতাসীন সরকারের পক্ষে অবস্থান নিয়েছে।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে সাবধান করে দিয়েছে রাশিয়া। অন্যদিকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্স সিরিয়ার বিরুদ্ধে শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়ার পক্ষপাতি। বিস্তারিত →

রাশিয়ায় বিমান বিধ্বস্ত ৪৪, জন নিহত

সূত্র: রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে গতকাল মঙ্গলবার প্রবল কুয়াশার কারণে একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ৪৪ জন নিহত হয়েছেন।

কারেলিয়া প্রজাতন্ত্রের পেত্রোজাভোদস্ক বিমানবন্দর থেকে মাত্র এক কিলোমিটার দূরে একটি মহাসড়কে এটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
বিস্তারিত →

‘মিনি স্কার্ট’ নিষিদ্ধ

সূত্র: রাশিয়ায় পার্লামেন্ট সদস্যদের জন্য শিগগিরই নতুন আচরণ ও পোশাকবিধি জারি হচ্ছে। নতুন বিধি অনুযায়ী নারী এমপি ও তাঁদের সহকারীরা ‘মিনি স্কার্ট’ পরতে পারবেন না। পার্লামেন্টের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়_এমন আচরণ থেকেও বিরত থাকতে হবে এমপিদের। রুশ দৈনিক মস্কোভস্কি কমসোমোলেতস গত শুক্রবার এ তথ্য জানায়। এ বিধি রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ দুমার সদস্যদের জন্য প্রযোজ্য হবে।

নতুন বিধিতে ‘কর্মক্ষেত্রে শোভন ও আনুষ্ঠানিক পোশাক, সংযমী আচরণ, ঐতিহ্য ও পরিচ্ছন্নতার’ প্রতি মনোযোগী হওয়ার কথা বলা হয়েছে। বিস্তারিত →

‘লিবিয়ায় হামলা মধ্যযুগীয়’ রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন

সূত্র: লিবিয়ায় সামরিক অভিযানকে মধ্যযুগীয় ধর্মযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ­াদিমির পুতিন।সোমবার তিনি বলেন, লিবিয়ায় সামরিক হামলার সমর্থনে জাতিসংঘে অনুমোদিত প্রস্তাবটি মধ্যযুগীয় ধর্মযুদ্ধের ডাক দেওয়ার শামিল।”প্রস্তাবটি ত্র”টিপূর্ণ। এ প্রস্তাব সবকিছুই সমর্থন করে।”

রাশিয়ার একটি ক্ষেপণাস্ত্র কারখানার কর্মীদের এ কথা বলেন পুতিন।শনিবার রাতে লিবিয়ায় ‘অপারেশন ওডেসি ডন’ নামে সামিরক অভিযান শুরু করে পশ্চিমা যৌথবাহিনী। এ বিষয়ে এটিই কোনো রাশিয়ান নেতার প্রথম মন্তব্য।

বিস্তারিত →

চেচেনের বিদ্রোহীদের ‘সর্বাত্মক যুদ্ধের’ আহ্বান

সূত্র:চেচেনের বিদ্রোহী নেতা ডকু উমারভ রাশিয়ার বিরুদ্ধে ‘সর্বাত্মক যুদ্ধে’ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিদ্রোহী সংগঠনের ওয়েবসাইটে (hunaifa.com) ছাড়া একটি ভিডিওচিত্রে তিনি এ আহ্বান জানান।

তুষার আচ্ছাদিত একটি বনে ধারণ করা ওই ভিডিওচিত্রে তিনি বিদ্রোহীদের উদ্দেশে বলেন, সম্পূর্ণ যুদ্ধের প্রস্তুতি এগিয়ে চলছে। বিস্তারিত →

সামরিক শক্তি বাড়াতে রাশিয়ার মহা ব্যয় পরিকল্পনা

সূত্র:সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে আগামী ৯ বছরে ৬৫ হাজার কোটি ডলার ব্যয় করবে রাশিয়া। এ অর্থে নিজেদের বহরে নতুন ১০০ যুদ্ধজাহাজ, ৬০০ যুদ্ধবিমান, এক হাজার হেলিকপ্টার ও ২০টি সাবমেরিন যুক্ত করবে দেশটি। গত বৃহস্পতিবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর সশস্ত্র বাহিনীতে এই প্রথম এত বড় আকারের আধুনিকায়নের পরিকল্পনা নিয়েছে রাশিয়া।

রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পোপোভকিন দাবি করেছেন, সেকেলে হয়ে যাওয়া সামরিক বহরকে আধুনিক যুগের উপযোগী করার জন্যই এ বিপুল পরিমাণ অর্থ ব্যয় করা হবে। তবে পশ্চিমা বিশ্লেষকরা বিষয়টিকে এত স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তাদের মতে, পশ্চিমা দেশগুলোর সামরিক আধিপত্য ঠেকানোর কৌশল হিসেবেই অস্ত্রসম্ভার সমৃদ্ধ করছে রাশিয়া। বিশেষ করে বর্তমান বিশ্ব পরিস্থিতিতে এ পরিকল্পনা ঘোষণায় আরো বেশি উদ্বিগ্ন পশ্চিমারা। বিস্তারিত →

কুরিল দ্বীপপুঞ্জে সশস্ত্র বাহিনী জোরদারের নির্দেশ মেদভেদেভের

সূত্র:জাপানের দাবি করা বিরোধপূর্ণ কুরিল দ্বীপপুঞ্জে বুধবার অতিরিক্ত অস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। একইসঙ্গে রাশিয়ার ভূখ-ের অবিচ্ছেদ্য এ অংশে দেশটির উপস্থিতি বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। মেদভেদেভের বরাত দিয়ে রাশিয়ার একটি বার্তাসংস্থা জানায়, ‘ওই দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত অস্ত্রের মোতায়েন অবশ্যই পর্যাপ্ত ও আধুনিক মানের হতে হবে। কেননা এটা রাশিয়ান ফেডারেশনের একটি অবিচ্ছেদ্য অংশ।’

রাশিয়ার প্রতিরক্ষা ও আঞ্চলিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে মেদভেদেভ আরও বলেন, ‘কুরিল দ্বীপপুঞ্জে আমাদের উপস্থিতি জোরদার করতে আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবো। এটা আমাদের কৌশলগত অঞ্চল।’ বিস্তারিত →

রাশিয়ায় হামলার নির্দেশ দেন চেচেন বিদ্রোহী নেতা দকু উমারভ

সূত্র: গত মাসে রাশিয়ার ব্যস্ততম বিমানবন্দরে হামলার নির্দেশ দিয়েছিলেন চেচনিয়াভিত্তিক বিদ্রোহী গোষ্ঠীর প্রধান দকু উমারভ। গত সোমবার একটি ইসলামি ওয়েবসাইটে (www.kavkazcenter.com) প্রকাশিত একটি ভিডিওচিত্রে উমারভ হামলার দায় স্বীকার করেছেন।

গত ২৪ জানুয়ারি মস্কোর দোমোদেদোভে বিমানবন্দরে ওই হামলায় ৩৬ জন নিহত হয়। আহত হয় দেড় শতাধিক মানুষ। উত্তর ককেশাসের স্বায়ত্তশাসনের দাবিতে এ রকম হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে উমারভ বলেন, তিনি আল্লাহর নামে কাজ করছেন। উত্তর ককেশাসকে স্বাধীন ইসলামি রাজ্যে পরিণত করাই তাঁর মূল লক্ষ্য। উত্তর ককেশাসে রাশিয়ার হামলার প্রতিশোধ নিতেই ওই হামলা করা হয়েছে বিস্তারিত →