সূত্রঃ মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা ও দেশটির সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমকে সমকামিতার অভিযোগ থেকে দেশটির আদালত বেকসুর খালাস দিয়েছেন।
দীর্ঘ দুই বছর বিচারকাজ চলার পর সোমবার রাজধানী কুয়ালালামপুরের একটি আদালত তাকে বেকসুর খালাস করে দেন। এসময় আদালতকক্ষে আনোয়ারের সমর্থকদের উল্লাস করতে দেখা গেছে।
আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় আনোয়ার ইব্রাহীম (৬৪) সাংবাদিকদের বলেন, ‘ন্যায় বিচার হয়েছে। আমি সত্য প্রতিষ্ঠা করতে পেরেছি।’ বিস্তারিত →



