সূত্র: ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, বাংলাদেশকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলেই যাচ্ছেন। নিজের ইচ্ছা এবং দলের স্বার্থ রক্ষার জন্য খেলার পাত্র বানিয়ে ফেলেছে।
‘বাংলাদেশকে কারও খেলার পাত্র বানাতে দেয়া হবে না’—প্রধানমন্ত্রীর এই বক্তব্য প্রধানমন্ত্রীর নিজের ওপরই বর্তায়। বাংলাদেশকে কেউই খেলার পাত্র বানায়নি এবং তা মনেও করে না; বরং সবাই বাংলাদেশকে শেখ হাসিনার নোংরা ও বিপজ্জনক খেলা থেকে উদ্ধার করার জন্য লড়াই করে যাচ্ছেন।


