Category: জর্ডান

জর্ডানে ৭০ ইসলামপন্থীকে আটক করেছে পুলিশ

সূত্র: সহিংস বিক্ষোভের সময় জর্ডানের নিরাপত্তা বাহিনী ৭০ ইসলামপন্থীকে আটক করেছে। শনিবার এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানান।
কর্মকর্তারা জানান, সন্দেহভাজনরা উগ্রপন্থী রক্ষণশীল সুন্নী মুসলিমদের সংগঠন সালাফি আন্দোলনের সদস্য।

পুলিশের ওপর আক্রমণ চালানোর পর শুক্রবার জারকা শহরে এবং রাসিফাতে তল্লাশি চালিয়ে পুলিশ তাদের আটক করে।নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, ১২০ জনকে আটক করা হলেও পরে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়। এখন ৭০ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি বলেন, দোষীদের আইনানুযায়ী সাজা দেয়া হবে।

বিস্তারিত →