Category: ইয়েমেন

ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২৫

দক্ষিণ ইয়েমেনের আবিয়ান প্রদেশে এক ব্যক্তিকে দাফনের সময় আত্মঘাতী বোমা হামলায় স্থানীয় গোত্রের ২৫ জন যোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো কয়েক ডজন।

শনিবার রাতে হামলাটি চালানো হয়েছে বলে রোববার জানিয়েছেন স্থানীয় সরকারী কর্মকর্তারা। হাসপাতাল সূত্রে হতাহতের সংখ্যা জানা গেছে।

স্থানীয় গোত্রযোদ্ধাদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়। আবিয়ানে আল কয়েদার সঙ্গে সম্পর্কিত ইয়েমেনি জঙ্গিদের বিরুদ্ধে দেশটির সেনাবাহিনীর পাশাপাশি বিভিন্ন গোত্রের যোদ্ধারাও লড়াই করছে।

সম্মিলিত বাহিনী জুনে জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের সফলতা পেয়েছিল। এর প্রতিশোধ নিতেই এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা কর্মকর্তারা।

আবিয়ানের আল রাজি হাসপাতালের এক ডাক্তার জানিয়েছেন, আহত অনেকের অবস্থাই আশঙ্কাজনক, এমন মারাত্মক আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করার মতো সামর্থ্য তাদের হাসপাতালের নেই।

শনিবার আবিয়ানের পুবে হাদরামাউত প্রদেশে সন্দেহভাজন জঙ্গিদের বহনকারী একটি যানে যুক্তরাষ্ট্রের ড্রোন বিমান থেকে হামলা চালানো হয়। হামলায় যানটির তিন যাত্রী নিহত হন বলে জানিয়েছেন স্থানীয় এক সরকারী কর্মকর্তা।
বিস্তারিত →

ইয়েমেনে স্বৈরসরকারকে ক্ষমতা ছাড়তে দুই সপ্তাহ সময় দিয়েছে বিরোধীরা

সূত্র: ইয়েমেনের বিভিন্ন শহরের লাখ লাখ মানুষ শনিবার স্বৈরসরকারবিরোধী ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। বিরোধীরা স্বৈরাচারী প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালহকে ক্ষমতা ছেড়ে দেয়ার জন্য দুই সপ্তাহ সময় বেঁধে দিয়েছে। এদিকে ইয়েমেনের ধর্মীয় ও উপজাতীয় নেতারা এক বিবৃতিতে ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর জন্য আলি আবদুল্লাহ সালেহর প্রতি আহ্বান জানিয়েছেন।


তবে সালেহ ক্ষমতা ছেড়ে দেয়ার পর তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে না এমন কোনো নিশ্চয়তা ওলামা পরিষদ দেয়নি এবং একইসঙ্গে তারা ইয়েমেনের যুবসমাজের বিপ্লবকে সমর্থন দেয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।

বিস্তারিত →

ইয়েমেনে নতুন করে সংঘর্ষ

সূত্র: ইয়েমেনে নতুন করে সংঘর্ষে কমপক্ষে ৭ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে। নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা রয়েছেন। দেশটির চিকিৎসা বিভাগ সূত্রে বুধবার এ তথ্য জানানো হয়।

একজন সেনা কর্মকর্তা বার্তাসংস্থা এএফপিকে জানান, মঙ্গলবার রাতে সান্না থেকে ১৭০ কিলোমিটার উত্তরাঞ্চলে আমরান প্রদেশে পুলিশ, ভিন্নমতাবলম্বী সেনাবাহিনীর একটি চেকপোস্ট লক্ষ্য করে হামলা চালালে একজন সেনা কর্মকর্তা নিহত হয়। এসময় সেনাবাহিনীর পাল্টা হামলায় চার পুলিশ কর্মকর্তা নিহত হয়।

বিস্তারিত →

ইয়েমেনে ফের লাখো মানুষের বিক্ষোভ : নিহত ৬ : আলোচনায় বসার আহ্বান জানালেন সালেহ

সূত্র: প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগের দাবিতে বুধবার লাখো মানুষ ইয়েমেনের রাস্তায় বিক্ষোভ মিছিল বের করে। এর আগের রাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর সরাসরি গুলি করে। এতে ৬ জন নিহত ও ৩০ জন আহত হয়। খবর এএফপির।

দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর তায়েজের আলহুরিয়া (স্বাধীনতা) চত্বরে সরকারবিরোধী আন্দোলনকারীরা মিলিত হয়। তাদের দাবি, সালেহকে ক্ষমতা ছাড়তে হবে। মিছিলে নির্মমভাবে গুলি চালানোর পর জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানায়।

বিস্তারিত →

ইয়েমেনে সরকারবিরোধী বিক্ষোভে বহু হতাহত

সূত্র: ইয়েমেনে প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগের দাবীতে বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালিয়েছে৻তাইজ শহরে ঐ গুলিতে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে৻ গুরুতর আহত হয়েছে আরো অনেকে৻

অন্যদিকে উপকূলীয় শহর হুদাইদাতে বিক্ষোভকারীরা একটি প্রেসিডেন্ট প্রাসাদের দিকে এগুতে থাকলে নিরাপত্তা বাহিনী বিভিন্ন ভবনের ছাদ থেকে তাদের ওপর গুলি চালায় বলে খবর পাওয়া গেছে৻ শত শত মানুষ সেখানেও আহত হয়েছে৻

বিস্তারিত →

ইয়েমেনে প্রেসিডেন্টের নতুন প্রস্তাব

সূত্র: ইয়েমেনে বিক্ষোভকারীদেরকে নতুন প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ। বলেছেন, নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি দায়িত্বে থাকবেন, তবে তার ক্ষমতা হস্তান্তর করবেন একটি তত্ত্বাবধায়ক সরকারের হাতে।

সালেহ মঙ্গলবার ইসলামিস্ট ইসলাহ পার্টির প্রধান মোহাম্মদ আল ইয়াদুমির সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে এ প্রস্তাব দেন বলে জানিয়েছেন বিরোধীদলীয় এক মুখপাত্র।

বিস্তারিত →

ইয়েমেনে অস্ত্র কারখানায় বিস্ফোরণে নিহত ১১০ : ক্ষমতা হস্তান্তরে অচলাবস্থা

সূত্র: সংঘাতকবলিত ইয়েমেনের দক্ষিণা-ঞ্চলে একটি অস্ত্র কারখানায় গতকাল বড় ধরনের বিস্ফোরণে অন্তত ১১০ জন নিহত ও শতাধিক আহত হয়েছে। কারখানাটিতে লুটপাটের একদিন পর এ বিস্ফোরণ ঘটল। এদিকে, ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বিরোধী দলগুলোর সঙ্গে সরকারের যে আলোচনা চলছিল তাতে অচলাবস্থা দেখা দিয়েছে। এপি, এএফপি, রয়টার্স, ইন্টারনেট

স্থানীয় সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল-আরাবিয়া চ্যানেলের রিপোর্টে বলা হয়েছে, দক্ষিণের জার শহরের কাছে এক অস্ত্র কারখানায় বিস্ফোরণে অন্তত ৭০ জন নিহত হয়েছে। কর্মকর্তা মোহসিন সালেম বলেন, আল কায়দার সদস্যরা অস্ত্র কারখানাটি দখলের একদিন পর এ বিস্ফোরণের ঘটনা ঘটল।

বিস্তারিত →

ইয়েমেনে গোলাবারুদের কারখানায় বিস্ফোরণ, নিহত ৭৮

সূত্র: ইয়েমেনে দক্ষিণাঞ্চলীয় আবিয়ান প্রদেশের জার শহরে সোমবার একটি অস্ত্র ও বিস্ফোরক তৈরির কারখানায় শক্তিশালী বিস্ফোরণে কমপক্ষে ৭৮ জন নিহত ও বহু লোক আহত হয়েছে। খবর এএফপি।

আল-কায়েদা শহরটিতে লুটপাট করার একদিন পর ওই বিস্ফোরণের ঘটনা ঘটল। প্রায় দশ মাইল দূর থেকে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়।

বিস্তারিত →

ইয়েমেনে ক্ষমতা হস্তান্তরের চুক্তি হচ্ছে

সূত্র: ইয়েমেনে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে চুক্তি হচ্ছে বলে জানিয়েছেন অন্তবর্তীকালীন পররাষ্ট্রমন্ত্রী আবুবকর আল-কিরবি।শনিবারের মধ্যেই এ সমঝোতা হতে পারে জানিয়ে কিরবি রয়টার্সকে বলেন, “আশা করি এটা আজকেই হবে।”

শনিবারও প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহর পদত্যাগ দাবিতে রাজপথে নেমেছে বিক্ষোভকারীরা।সালেহর ৩২ বছরের শাসন অবসানের দাবিতে জানুয়ারিতে ইয়েমেনে বিক্ষোভ শুরু হয়। তখন থেকে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর সহিংসতায় ৮০ জনের বেশি মানুষ নিহত হয়েছে।

বিস্তারিত →

তিন জেনারেলের স্বপক্ষ ত্যাগ সানায় ট্যাংক মোতায়েন

সূত্র:ইয়েমেনে শীর্ষস্থানীয় তিন জেনারেল গতকাল সোমবার স্বপক্ষ ত্যাগ করে সরকারবিরোধীদের প্রতি সমর্থন জানিয়েছেন। এ ঘটনার পর গতকাল প্রেসিডেন্ট ভবনের সামনে এবং রাজধানী সানার সব গুরুত্বপূর্ণ এলাকায় ট্যাংক মোতায়েন করা হয়েছে। এর আগে গত রবিবার মন্ত্রিসভা ভেঙে দেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ।

গত শুক্রবার বিক্ষোভের কেন্দ্রস্থল সানা বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ ও সালেহর সমর্থকরা গুলি করলে ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে। মূলত এই ঘটনার পরই পক্ষত্যাগের কথা জানালেন ওই তিন জেনারেল। বিস্তারিত →