Category: ইসরাইল

রাডার ফাঁকি দিতে সক্ষম ইরানের যুদ্ধবিমান

সুত্র: দেশে তৈরি নতুন যুদ্ধবিমান রাডার ফাঁকি দিতে সক্ষম বলে দাবি করেছে ইরানের কর্মকর্তারা। কাহের (বিজয়ী) ৩১৩ নামের ওই বিমানটি ইরানের সর্বশেষ প্রতিরক্ষা প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।

কাহের (বিজয়ী) ৩১৩

কাহের (বিজয়ী) ৩১৩


সংবাদ সংস্থাটি জানিয়েছে, বিমানটি যুদ্ধের সময় শত্রুপক্ষের বিমান চিহ্নিত করতে এবং ভূমিতে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম। শনিবার উন্মোচন করা যুদ্ধবিমানটি অস্ত্র ও গোলাবারুদসহ যুদ্ধ সরঞ্জামবহন করতে সক্ষম। বিস্তারিত →

নির্বাচন-পরবর্তী আরও ইহুদি বসতি স্থাপন আতঙ্কে ফিলিস্তিন

সূত্রঃ ইসরাইলের পার্লামেন্ট নির্বাচনের আগেই ফিলিস্তিনিরা চরম আশঙ্কা প্রকাশ শুরু করেছে। ফিলিস্তিনের জনগণ মনে করছে, এই নির্বাচনের ফলে পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন ইস্যু সমাধানের বাইরে চলে যেতে পারে। কারণ নির্বাচনে ইহুদি বসতি স্থাপনপন্থীরাই পার্লামেন্টে বেশি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। ২২ জানুয়ারি মঙ্গলবার ইসরাইলে নির্বাচন হতে যাচ্ছে। ফিলিস্তিনিদের আশঙ্কা, নির্বাচনে জয়ী হলে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়ার বিপরীতে ইহুদি কট্টর ডানপন্থীদের এটা হবে বিশাল অর্জন।

২০১০ সালে ফিলিস্তিন-ইসরাইল শান্তি প্রক্রিয়া ভেঙে যাওয়ার প্রধান কারণ ছিল ইহুদি বসতি স্থাপন শুরু করা। ফিলিস্তিনিরা বলছে, পশ্চিম তীর ও জেরুজালেমে বসতি স্থাপন তাদের ভূমি গ্রাস করে ফেলছে। একই সঙ্গে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া দুর্বল করে দিচ্ছে ইসরাইলের বসতি স্থাপন প্রক্রিয়া। বিস্তারিত →

রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো ফিলিস্তিনি তাঁবু

সূত্রঃ ইসরাইলি পুলিশ রাতের অন্ধকারে অবস্থান ধর্মঘটকারী ফিলিস্তিনি জনগণের তাঁবু গুঁড়িয়ে দিয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের যে পরিকল্পনা তেলআবিব করেছে, তার প্রতিবাদ জানাতে এসব ফিলিস্তিনি গত প্রায় দুই সপ্তাহ ধরে ওই অবস্থান ধর্মঘট করে আসছিলেন।

বৃহস্পতিবার মধ্যরাতে ফিলিস্তিনিদের ২৪টি তাঁবু উঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোযেনফেল্ড। অবস্থান ধর্মঘটকারী অন্যতম ফিলিস্তিনি প্রতিবাদকারী আবির কপ্তি তাদের তাঁবুনির্মিত ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার কথা নিশ্চিত করেছেন।

বিস্তারিত →

গাজায় যুদ্ধবিরতি শুরু

সুত্র:   আটদিন ধরে সংঘাত চলার পর ফিলিস্তিনের গাজা নিয়ন্ত্রণকারী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

মিশরের মধ্যস্থতায় বুধবার রাত থেকে শুরু হওয়া যুদ্ধবিরতিতে গাজায় সব ধরনের সহিংসতা বন্ধে সম্মত হয়েছে ইসরায়েল। অপরদিকে এসময় ইসরায়েল সীমান্তে আক্রমণ বন্ধ রাখবে বলে জানিয়েছে হামাস।

তবে উভয়পক্ষ থেকেই পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ পাওয়া গেছে এর মধ্যেই।
বিস্তারিত →

ইসরায়েলের বাধায় ভেস্তে গেল ন্যাম বৈঠক

Ref:
বাংলাদেশসহ কয়েকটি দেশের কূটনীতিকদের ঢুকতে ইসরায়েলের বাধার কারণে ফিলিস্তিনে জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) একটি বৈঠক ভেস্তে গেছে।

পশ্চিম তীরে রোববার এই বৈঠক হওয়ার কথা ছিল। এতে ফিলিস্তিনি নেতৃত্বের প্রতি সমর্থন প্রকাশ করে ন্যামের ‘ফিলিস্তিনি কমিটি’র নেতাদের আলোচনার কথা ছিল।

কিন্তু রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় তেল আবিব তার দেশের ভূখণ্ড দিয়ে বাংলাদেশ, কিউবা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া প্রতিনিধিদের ঢুকতে অনুমতি দেয়নি। ফলে বৈঠকটি হয়নি।

পশ্চিম তীরে ঢুকতে ইসরায়েলে নেমে জর্ডানের সীমান্তবর্তী একটি ইসরায়েলি তল্লাশিকেন্দ্র পার হতে হয়।

এই বৈঠকে মালয়শিয়া ও ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এবং কিউবা ও বাংলাদেশের কূটনীতিকের অংশ নেওয়ার কথা ছিল।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, বৈঠকে অংশ নিতে মিশর ও জিম্বাবুয়ের পররাষ্ট্রমন্ত্রীসহ অন্য প্রতিনিধিরা জর্ডান পৌঁছলেও চার দেশের প্রতিনিধিদের ঢুকতে ইসরায়েল অনুমতি না দেওয়ায় তারা আর পশ্চিম তীরে ঢোকেননি।

ইসরায়েলের এক কর্মকর্তা জানান, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ায় বাংলাদেশ, কিউবা, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার দূতদের পশ্চিম তীরে ঢোকায় আপত্তি জানিয়েছেন তারা।

তবে মিশর, ভারত, কলম্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সেনেগাল, জাম্বিয়া ও জিম্বাবুয়ের প্রতিনিধিদের ট্রানজিট হিসেবে ইসরায়েলি ভূমি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছিল।
বিস্তারিত →

দারিদ্র্যের কাছে পরাজিত ইসরাইলির আত্মহত্যার চেষ্টা

সূত্র: ইহুদিবাদী ইসরাইলের রাজধানী তেলআবিবে বিক্ষোভের সময় এক অসহায় গরিব ইসরাইলি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গায়ে আগুন দেয়ার আগে তিনি বলেন, তার এ গরিবি ও বেহাল অবস্থার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দায়ী।

শনিবার ৫২ বছর বয়সী ওই বিক্ষোভকারী গায়ে পেট্রল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইসরাইলের বহুল প্রচারিত দৈনিক হারেতজ।

বিস্তারিত →

মধ্যপ্রাচ্যে ভাইরাস আতঙ্ক ‘ফ্লেম’

সূত্র: নতুন কম্পিউটার ভাইরাস ‘ফ্লেম’-এর আক্রমণের শিকার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। ক্যাসপারস্কি ল্যাব সম্প্রতি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গত দু’বছর ধরেই মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের কম্পিউটারে গুপ্তচরের মতো চুপিসারে তথ্য সংগ্রহের কাজ করছে ভাইরাসটি। খবর নিউ ইয়র্ক টাইমস-এর।

ফ্লেম ভাইরাসটির আবিষ্কারের ঘটনা অনেকটাই কেঁচো খুঁড়তে সাপ বের হবার মতোই। কম্পিউটার থেকে বিভিন্ন প্রোগ্রাম মুছে ফেলতে থাকা ‘ওয়াইপার’ নামের আরেকটি ভাইরাসের তদন্ত করার সময় ‘ফ্লেম’ ভাইরাসটির অস্তিত্ব আবিষ্কার করে ক্যাসপারস্কির টিম। বিস্তারিত →

ফিলিস্তিনি মুজাহিদদের দেহাবশেষ ফিরিয়ে দিলো ইসরায়েল

সূত্র: বিভিন্ন সময় ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে নিহত ফিলিস্তিনি মুজাহিদদের দেহাবশেষ ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে ইসরায়েল। বৃহস্পতিবার এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। মোট ৯১টি দেহাবশেষ ফিরিয়ে দেওয়া হয়। এর মধ্যে পশ্চিমতীরের রামাল্লা শহরে ফাতাহ নিয়ন্ত্রিত ফিলিস্থিনি কর্তৃপক্ষের কাছে ৮০ টি দেহাবশেষ এবং হামাস নিয়ন্ত্রিত গাজায় অপর ১১ টি দেহাবশেষ ফিরিয়ে দেওয়া হয়।

ফিলিস্তিনে ইসরায়েলের অবৈধ দখলদারির বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে ১৯৬৭ সালের পর বিভিন্ন সময় তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তবে অধিকাংশ ক্ষেত্রেই তাদের মৃত্যু ইসরায়েলি ভূখণ্ডে সংঘটিত হওয়ায় সেখানেই সমাহিত করা হয় তাদের। বিস্তারিত →

ইসরায়েল নিয়ে গুন্টার গ্রাসের কবিতা : পশ্চিমা বিশ্বের কপটতায় ক্লান্ত আমরা

সূত্র:বিখ্যাত জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাসের সদ্য প্রকাশিত একটি কবিতা নিয়ে জার্মানিসহ অনেক জায়গাতেই আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে। ‘ভাস গেস্কাট ভেরডেন মুস’ বা ‘যে কথা অবশ্যই বলতে হবে’ শিরোনামের এই কবিতাটি বনেদি জার্মান দৈনিক সুদ ডয়েচে যাইটুংয়ের সাহিত্য পাতায় ৪ এপ্রিল প্রকাশিত হয়েছে। ৭০ লাইনের এ কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে তা উঠে এসেছে আলোচনার বিষয়বস্তু হিসেবে।

এই কবি আরও লিখেছেন, ‘ইসরায়েল যে বিশ্বশান্তির অন্তরায়, আমি তা বলব। আমি আর নীরব হয়ে থাকব না, ইসরায়েলকে নিয়ে পশ্চিমা বিশ্বের ভণ্ড কপটতায় ভরা রাজনীতিতে ক্লান্ত আমরা, আর দেরি নয় এখনই তা বলতে হবে।’

সম্প্রতি পরমাণু শক্তির অধিকার প্রশ্নে ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের দেশগুলোর সঙ্গে ইরানের যে রাজনীতিক টানাপোড়েন চলেছে এবং ইসরায়েল ইরানে আক্রমণের যে হুংকার দিচ্ছে তা নিয়েই এ কবিতা। গুন্টার গ্রাস লিখেছেন, ‘যখন আরও অনেক দেশ এই পারমাণবিক শক্তির অধিকারী হয়েছে, আর আমার দেশ জার্মানি যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে ইসরাইলের জন্য ডুবোজাহাজ তৈরি করছে।’ বিস্তারিত →

গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১০ জন নিহত

সুত্র: গাজায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছে। পাশাপাশি ফিলিস্তিনিরাও ইসরায়েলে দুই ডজনেরও বেশি রকেট নিক্ষেপ করেছে।

শুক্রবার সকালে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা।

ফিলিস্তিনিরা দুটি রকেট নিক্ষেপ করলে পাল্টা ইসরায়েল গাজায় দু’জন ফিলিস্তিনি একটি গাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত গাড়ির আরোহী ফিলিস্তিনি পপুলার রেসিসটেন্স কমিটির (পিআরসি) সাধারণ সম্পাদক জোহের আল কুয়াসি ও অপর নেতা মাহামুদ আল হানানি নিহত হন।

জোহের ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

এরপর রাতে ইসরায়েল আরো তিনবার গাজায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে জানিয়েছে গাজা নিয়ন্ত্রণকারী হামাস মুভমেন্ট। এতে আরো আটজন নিহত হয়।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, ইসরায়েলে আরো কয়েক ডজন রকেট নিক্ষেপ করা হয়েছে।

পিআরসি নেতার হত্যার প্রতিশোধ হিসেবে রকেটগুলো নিক্ষেপ করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কয়েকটি ফিলিস্তিনি জঙ্গিগোষ্ঠি দাবি করেছে তারা ইসরায়েলে প্রতিশোধমূলক রকেট হামলা করেছে।

ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত রকেটে ইসরায়েলের তিন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে ইসরায়েল সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।