সূত্র: ইরাকে মার্কিন সেনা রাখার পরিকল্পনা ত্যাগ করছে যুক্তরাষ্ট্র। চলতি বছরের শেষ নাগাদ সব সেনা ইরাক ছেড়ে যাবে। শনিবার ওয়াশিংটনে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা গতকাল বলেন, বাগদাদে মার্কিন দূতাবাসের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৬০ সেনা ছাড়া সবাই ২০১১ সালের শেষ নাগাদ ইরাক ত্যাগ করবে।
তবে হোয়াইট হাউস ও পেন্টাগন একথা অস্বীকার করে বলেছে, ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। দেশটির সঙ্গে কৌশলগত সম্পর্ক অটুট থাকবে। সেই সঙ্গে নিরাপত্তার ব্যাপারে একসঙ্গে কাজ করা হবে।




