সূত্র: ভিয়েতনামের নারীদের জোর করে গর্ভধারণে বাধ্য করে সন্তান উৎপাদন ও তা বিক্রির সঙ্গে জড়িত একটি ব্যবসায়ী চক্রের সন্ধান পেয়েছে থাই পুলিশ। শুক্রবার বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়, থাইল্যান্ডে তাইওয়ানিজদের মালিকানায় পরিচালিত বেবি ১০১ নামের একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান সন্তান উৎপাদন ও বিক্রির কাজ করতো এবং এর সঙ্গে জড়িত সন্দেহে তাইওয়ান, চীন ও বার্মার বেশ কয়েকজন নাগরিককে আটক করেছে পুলিশ।
এ কার্যক্রম পরিচালনার জন্য বেবি ১০১ থাইল্যান্ডে ‘মাতৃত্ব সেবা’ প্রদানের বিজ্ঞাপন দিলেও থাই কর্মকর্তারা বলেছেন, অনেক নারীকেই গর্ভধারণে বাধ্য করতো তারা।
