সূত্র: ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে সৃষ্ট জলোচ্ছ্বাস এবং ঢল ও ভূমিধসে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে রেড ক্রস জানিয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে।

শুক্রবার রাতে ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিনদানাও দ্বীপে আঘাত হানে ঘূর্ণিঝড় ওয়াশি। ভারী বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাসে বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। গৃহহীন হয়ে পড়ে অন্তত এক লাখ মানুষ। ঝড়ে বেশ কয়েকটি অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল বন্ধ থাকে।
বিস্তারিত →
Category: ফিলিপাইন
ফিলিপাইনে টাইফুনে মৃত ৪৩৬: রেড ক্রস
ফিলিপাইনে ঘূর্ণিঝড় নিসাত
সূত্র: ফিলিপাইনে মঙ্গলবার শক্তিশালী ঘূর্ণিঝড় নিসাত আঘাত হেনেছে। বিবিসি জানিয়েছে, ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৭০ কিলোমিটার গতিতে প্রবাহিত হচ্ছে।
ঘূর্ণিঝড়ের কারণে কর্তৃপক্ষ মধ্য-আলবেনি প্রদেশ থেকে লক্ষাধিক লোককে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। মনে করা হচ্ছে, ঘূর্ণিঝড়টি পুরো ফিলিপাইন অতিক্রম করতে পারে।
বিস্তারিত →
বিশ্বের ক্ষুদ্রতম মানব জুনরে বালাউইং
সূত্র: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের ক্ষুদ্রতম মানব হিসেবে স্থান করে নিয়েছে ফিলিপাইনের জুনরে বালাউইং। এর আগে এই স্থানে ছিলেন নেপালের খগেন্দ্র থাপা। জুনরের উচ্চতা ৫৯.৯৩ সেন্টিমিটার। যা খগেন্দ্রর চেয়ে ৭ সেন্টিমিটার কম। খবর মেইল অনলাইনের।
রোববার ছিল জুনরে বালাউইংয়ের ১৮তম জন্মদিন। আর ১৮ বছর পূর্ণ হওয়ায় তার হাতে ক্ষুদ্রতম মানবের স্বীকৃতিসনদ তুলে দেয় গিনেস কর্তৃপক্ষ।
বিস্তারিত →
‘সাইবারসেক্স’ বাণিজ্যের দায়ে ফিলিপাইনে দুই সুইডিশের যাবজ্জীবন
সূত্র: ‘সাইবারসেঙ্’-এর ব্যবসা করার অপরাধে সুইডেনের দুই নাগরিককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ফিলিপাইন। নগ্ন তরুণীদের ব্যবহার করে ইন্টারনেটে খদ্দের আকৃষ্ট করা এবং তাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ প্রমাণিত হয়েছে তাদের বিরুদ্ধে। বার্তা সংস্থাগুলোর দাবি, সাইবার অপরাধের দায়ে আগে বিশ্বে কখনো এত বড় শাস্তি দেওয়া হয়নি।
২০০৯ সালের এপ্রিলে মিন্দানাও দ্বীপের কউসোয়াগান শহরের একটি অ্যাপার্টমেন্ট থেকে সুইডেনের নাগরিক স্টেফান সাডারহোম (৩১) ও এমিল আন্দ্রেস সোলেমোকে (৩৫) আটক করে পুলিশ। ওই অ্যাপার্টমেন্ট থেকে ১৭ জন তরুণীকে উদ্ধার করা হয়। তারা নগ্ন অবস্থায় কম্পিউটার স্ক্রিনের সামনে বসে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল। পুলিশ অভিযোগ করে, আটককৃত দুই সুইডিশ ওই নারীদের সাইবারসেঙ্ করতে বাধ্য করছিল। বিস্তারিত →
ফিলিপাইনের উত্তরাঞ্চলে জাতীয় দুর্যোগ ঘোষণা
সূত্রঃ ভারী বৃষ্টিপাত নিয়ে সর্বোচ্চ মাত্রার (ক্যাটাগরি-৫) ঘূর্ণিঝড় মেগি আঘাত হানায় ফিলিপাইনের উত্তরাঞ্চলীয় প্রদেশ ইসাবেলায় জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার দুপুর ২টার দিকে ফিলিপাইনের মূল ভূখণ্ড লুজনের উত্তরে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের সর্বোচ্চ গতিবেগ ছিলো ঘণ্টায় ১৪০ মাইল।
এর আগে স্থানীয় সময় সোমবার দুপুর সোয়া ১২টার দিকে জানানো হয়, এর প্রভাবে ফিলিপাইনের উত্তরাঞ্চলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিমানের কয়েকটি ফ্লাইটও বাতিল করা হয়েছে। হাজার হাজার লোক ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে সরে গেছে।
বিস্তারিত →
ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন : প্রাথমিক ফলে এগিয়ে অ্যাকুইনো
সূত্র: ফিলিপাইনের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন সাবেক প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনোর ছেলে বেনিগনো ‘নয়নয়’ অ্যাকুইনো। তিন কোটি ৭০ লাখ ভোট গণনায় ৪০ শতাংশ ভোট পেয়ে তিনি বিজয়ের পথে রয়েছেন। তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট জোসেফ এস্ত্রাদা পেয়েছেন ২৫ শতাংশ ভোট। আর মাত্র এক কোটি ৩০ লাখ ভোট গণনা বাকি রয়েছে। বিস্তারিত →


