Category: দক্ষিণ কোরিয়া

ইস্পাত ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ করবে এলজি

সূত্র: চট্টগ্রামে ইস্পাত শিল্প ও বিদুৎ খাতে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে কোরিয়ান প্রতিষ্ঠান এলজি ইন্টারন্যাশনাল কর্পোরেশন।বৃহস্পতিবার চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহ-সভাপতি মাহাবুবুল আলমের সঙ্গে বৈঠকে এলজির সিঙ্গাপুর-মালয়েশিয়া-ফিলিপাইন্স অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লি হুন-জায়া এ কথা বলেন বলে জানান চেম্বার সচিব ওসমান গনি চৌধুরী।

লি হুন বলেন, “কোরিয়ান উদ্যোক্তারা কৌশলগত কারণে চট্টগ্রামে বাণিজ্য ও বিনিয়োগে ক্রমশ আগ্রহী হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় এলজির উর্ধ্বতন কর্মকর্তারা শিগগির চট্টগ্রামে এসে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের লক্ষ্যে চট্টগ্রাম চেম্বারের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করবে।”


তবে কোন কোন প্রতিষ্ঠানের সঙ্গে এ যৌথ বিনিয়োগ হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি এলজির কর্মকর্তা। বিস্তারিত →

দ.কোরিয়ায় ভূমিধসে নিহত ১৭

সূত্র: দক্ষিণ কোরিয়ায় ভূমিধসে নিহত হয়েছেন অন্তত ১৭ জন এবং নিখোঁজ তিন জন। মঙ্গলবার রাজধানী সিউলের উত্তরে প্রবল বৃষ্টিপাতের কারণে এ ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সরকার।

শহরের দমকল বাহিনীর কর্মকর্তা বুন-ইন সু বলেন, ‘চুচেয়ন শহরটি রাজধানী সিউল থেকে ১১০ কিলোমিটার উত্তর-পূর্বদিকে অবস্থিত। এখানে বৃষ্টিপাতের সময় বেশ কিছু কলেজ ছাত্র স্বেচ্ছাশ্রম দিচ্ছিলেন। কাজ শেষে তারা যখন তাদের ঘরে ঢুকছিলেন তখনই ভূমিধস শুরু হয়। আর এতে ঘটনাস্থলেই মারা যায় ১২ জন।’

বিস্তারিত →

জুলাইয়ে দ. কোরিয়ায় পৌঁছাবে বোয়িংয়ের গোয়েন্দা বিমান

সূত্র: দক্ষিণ কোরিয়া শত্রুপক্ষের ওপর আগাম নজরদারি পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে গোয়েন্দা বিমান পাবে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানান, আগামী জুলাইয়ে এসব বিমান সরবরাহ করা হবে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, গোয়েন্দা নজরদারি চালানোর উপযোগী করে তৈরি করা বোয়িং ৭৩৭ এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমানের প্রথমটি জুলাইয়ে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীকে সরবরাহ করা হবে। বিস্তারিত →

প্রশিক্ষণ ছাড়াই চালানো যাবে সাবমেরিন

সূত্র: সম্প্রতি দক্ষিণ কোরিয়াভিত্তিক সাবমেরিন নির্মাতা প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে ব্যবহার উপযোগী সাবমেরিন তৈরি করেছে যেটি কোনোরকম প্রশিক্ষণ ছাড়াই চালানো সম্ভব। সমুদ্র তলদেশের সৌন্দর্য উপভোগ করতে এই সেমি-সাবমেরিনটি নিয়ে ডুবে থাকা যাবে আট ঘণ্টারও বেশি সময়। খবর ম্যাশএবল-এর।সংবাদ মাধ্যমটি জানিয়েছে, ইগো কম্প্যাক্ট নামের এই সেমি-সাবমেরিনটি তৈরি করেছে দক্ষিণ কোরিয়ার রাওনহেজ।

জানা গেছে, এই সাবমেরিনটি পুরো পানির নিচে ডুবে থাকে না বরং পন্টুনের মতো ভেসে থাকে। বিস্তারিত →

দক্ষিণ কোরিয়ার প্রতিবেদন পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া

সূত্র:উত্তর কোরিয়া তার পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে নতুন করে সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছে। এতে ধারণা করা হচ্ছে, দেশটি আবারও পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিউলের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানায়, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর হ্যামগিয়ংয়ের পুনগাই-রি ঘাঁটিতে অন্তত দুটি সুড়ঙ্গ খননের কাজ চলছে। একই ঘাঁটিতে উত্তর কোরিয়া ২০০৬ সালের অক্টোবরে প্রথম পরমাণু পরীক্ষা চালায়। ২০০৯ সালের মে মাসে চালায় দ্বিতীয় পরীক্ষা। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ছয় জাতির আলোচনা থেকে পিয়ংইয়ং বেরিয়ে যাওয়ার কয়েক মাস পরই এ পরীক্ষা চালানো হয়। বিস্তারিত →

 সোমালীয় জলদস্যুর কবলে এবার দক্ষিণ কোরিয়ার জাহাজ

সূত্র: দক্ষিণ কোরিয়ার রাসায়নিক দ্রব্যবাহী একটি জাহাজ ছিনতাই করেছে সোমলি জলদস্যুরা।পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্থানীয় সংবাদ মাধ্যম শনিবার জানিয়েছে, আরব সাগর থেকে সামো জুয়েলারি নামের ওই জাহাজটি ছিনতাই হয়েছে।পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “জাহাজটি উদ্ধারে
সামো শিপিং নামের দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানির ১১ হাজার ৫ শ’ টন রাসায়নিক পদার্থ রয়েছে জাহাজটিতে।

বিস্তারিত →

বিশ্বে প্রথম বিদ্যুৎচালিত বাস চালু করলো কোরিয়া

সূত্র:বিশ্বে প্রথমবারের মতো ব্যবসায়িক ভিত্তিতে বৈদ্যুতিক বাস সার্র্ভিস চালু করেছে দক্ষিণ কোরিয়া। বৈদ্যুতিক এই বাস চলবে দক্ষিণ কোরিয়ার মাউন্ট নামসান সার্কুলার ওয়েতে। জানা গেছে, এই বৈদ্যুতিক বাস ১১.০৫ মিটার দীর্ঘ এবং একবার চার্জ দিলে ৮৩ কিলোমিটার পর্যন্ত যেতে পারে। খবর গিজম্যাগ-এর। সংবাদমাধ্যমটি জানিয়েছে, ব্যাবসায়িক ভিত্তিতে বৈদ্যুতিক এই বাস সার্ভিস চালু করছে সিউল মেট্রোপলিটন গভর্নমেন্ট (এসএমজি)।

বিদ্যুৎচালিত বাস


সংবাদমাধ্যমটি জানিয়েছে, কোরিয়ার তৈরি এই বৈদ্যুতিক বাস চার্জ হতে ৩০ মিনিটেরও কম সময় লাগে এবং প্রতি ঘন্টায় ১০০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। বিস্তারিত →

কোরীয় সীমান্তে যুদ্ধাবস্থা : দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজের মহড়া : জরুরি বৈঠকে বাক

সূত্র:কোরীয় উপদ্বীপে এখন বিরাজ করছে যুদ্ধোন্মাদনা। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পর মঙ্গলবার বিতর্কিত সমুদ্রসীমা থেকে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। কয়েক ডজন গোলা হামলায় দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে সিউল। পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ গ্রহণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক জরুরি বৈঠকে বসেছেন। প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট এখন গোপন কক্ষে মন্ত্রীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসেছেন। বিস্তারিত →

উ. কোরিয়ার হামলার আশঙ্কায় মহড়া থামিয়েছে দ. কোরিয়া

সূত্র:দক্ষিণ কোরিয়া সোমবার গোলন্দাজ বাহিনীর উন্মুক্ত মহড়া শুরু করার এক ঘণ্টা পর উত্তর কোরিয়ার পাল্টা হামলার আশঙ্কায় তা শেষ করেছে। বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা মহড়া শেষ হয়েছে বলে নিশ্চিত করতে পারছে না। পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এর আগে ওই মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইয়নপিয়ং দ্বীপে স্থানীয় সময় ০২৩০টায় মহড়া শুরু হয়েছে। বিস্তারিত →

মহড়া বাতিলের চাপ উপেক্ষা দ. কোরিয়ার, জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ

সূত্র: দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী দ্বীপে ফাঁকা গুলি চালানোর মহড়া বাতিলে চাপ দিচ্ছে রাশিয়া ও চীন। তা স্বত্বেও মহড়া চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। এদিকে বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনার প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।


দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেন, ‘আমাদের মহড়া বাতিলের কোনো পরিকল্পনা নেই।’ বিস্তারিত →