সূত্র: শ্রীলঙ্কায় গোপনে শুটিং হলো ভারতীয় বংশো™ভূত বুকার-বিজয়ী বিতর্কিত ব্রিটিশ লেখক সালমান রুশদীর জনপ্রিয় উপন্যাস ‘মিডনাইটস চিলড্রেন’-এর। ছবির নাম দেওয়া হয়েছে ‘উইন্ডস অব চেঞ্জ’। এটি পরিচালনা করছেন আরেক ভারতীয় বংশো™ভূত কানাডীয় চলচ্চিত্রকার দীপা মেহতা।
শ্রীলঙ্কার কাছে ইরানের অভিযোগের কারণে ছবিটির প্রযোজনার কাজ কিছুদিন বন্ধ ছিল। কিন্তু সে দেশের রাষ্ট্রপতি মহিন্দ্র রাজাপক্ষে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় দীপা অনেকটা ঝামেলাহীনভাবেই শুটিং শেষ করলেন।
বিস্তারিত →




