সূত্র: বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় সংক্রান্ত দুটি চুক্তি সই হয়েছে।

বিস্তারিত →
Category: ভুটান
হাসিনা-থিনলে বৈঠক : সাংস্কৃতিক বিনিময় ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বিষয়ে চুক্তি সই
ভুটানের প্রধানমন্ত্রী ঢাকায়
সূত্র: ভুটানের প্রধানমন্ত্রী লিওনছেন জিগমে ইয়োসার থিনলে সোমবার পাঁচদিনের সফরে বাংলাদেশে এসেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভিনন্দন জানান।
বিস্তারিত →
নেপাল ও ভুটানের সঙ্গে ট্রানজিট এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে
নেপাল ও ভুটানের সঙ্গে স্থলপথে বাংলাদেশের ট্রানজিটের রূপরেখা চলতি সপ্তাহেই চূড়ান্ত হচ্ছে। ভারতের আগ্রহের পরিপ্রেক্ষিতে ট্রানজিটের বিষয়াবলী নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান রোববার নেপালের রাজধানী কাঠমান্ডু যাচ্ছেন। সেখান থেকে তিনি যাবেন ভুটানের রাজধানী থিম্পুতে। বিস্তারিত →
দিল্লিতে আবাসিক ভবন ধসে নিহত ৬৭, আহত ৮০
সূত্র:ভারতের নয়াদিল্লির লক্ষ্মি নগর এলাকার ললিতা পার্কে আবাসিক ভবন ধসে মৃতের সংখ্যা ৬৭-এ দাঁড়িয়েছে। চারতলা ভবনটির ধ্বংস্তুপ থেকে উদ্ধারকর্মীরা মঙ্গলবার পর্যন্ত ৬৭টি মৃতদেহ উদ্ধার করেছেন।
এ ঘটনাও আহত হয়েছে কমপক্ষে ৮০ জন। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। বিস্তারিত →
সার্ক শীর্ষ সম্মেলন : নয়া দক্ষিণ এশিয়া গড়ার প্রত্যয়
সূত্র: অতীতের সব বিভেদ ও মতপার্থক্য ভুলে নতুন এক দক্ষিণ এশিয়া গড়ার প্রত্যয় ঘোষিত হলো হিমালয়ের পাদদেশ থেকে। যে দক্ষিণ এশিয়া হবে সমৃদ্ধ, সহনশীল, ঐক্যবদ্ধ ও সন্ত্রাসমুক্ত। গতকাল ভুটানের রাজধানীর গ্র্যান্ড অ্যাসেম্বলি হল থেকে এ প্রত্যয়ের ঘোষণা দিলেন সার্কের আট রাষ্ট্রনেতা। 
সার্ক প্রতিষ্ঠার ২৫তম বার্ষিকীতে ১৬তম শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সার্ক নেতারা বলেন, আমাদের আগামী প্রজন্মের জন্য সুন্দর এক দক্ষিণ এশিয়া গড়তে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস দমন, পানি ও জ্বালানি সমস্যা সমাধানসহ এ অঞ্চলের গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিস্তারিত →
বুধবার থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে আঞ্চলিক বিদ্যুৎ গ্রিডের প্রস্তাব হাসিনার
সূত্রঃ নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে দক্ষিণ এশিয়ায় একটি আঞ্চলিক বিদ্যুৎ গ্রিড প্রতিষ্ঠার জন্য সার্ক সম্মেলনে প্রস্তাব রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বুধবার থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তিনি ধর্মের নামে সন্ত্রাসের নিন্দা জানিয়ে বলেছেন, বাংলাদেশের ভূমি কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। বিস্তারিত →
আজ সার্ক শীর্ষ সম্মেলন শুরু
সুত্র:দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) ১৬ তম শীর্ষ সম্মেলন বুধবার ভুটানের রাজধানী থিম্পুতে শুরু হচ্ছে। এ বছর সার্কের রজত জয়ন্তী।১৯৮৫ সালে সার্ক প্রতিষ্ঠার পর এই প্রথম ভুটান সার্ক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে। ১৯৮৫ সালে ঢাকায় প্রথম সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।এবার শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- জলবায়ু পরিবর্তন। এ সম্মেলনের মধ্য দিয়ে ভুটান ৮-জাতি আঞ্চলিক সহযোগিতা সংস্থার সভাপতির দায়িত্ব গ্রহণ করবে।
আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ, শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, নেপালের প্রধানমন্ত্রী মাধব কুমার নেপাল এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানী দুদিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। বিস্তারিত →
থিম্পু পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সুত্র:ষোড়শ সার্ক সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকালে থিম্পু পৌঁছেছেন।বিকালেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
প্রধানমন্ত্রী ড্রুকএয়ারের একটি বিশেষ উড়োজাহাজে করে ভুটান যান। থিম্পু বিমানবন্দরে নামার পর তাকে গার্ড অফ অনার দেয় ভুটানের সেনাবাহিনীর একটি দল। বিমানবন্দর থেকে তিনি সার্ক ভিলেজ-এ গেছেন।
থিম্পুতে অবস্থানকালে অন্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে হাসিনাও সেখানে থাকবেন।দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার ষোড়শ সম্মেলন বুধবার শুরু হচ্ছে। বিস্তারিত →


