Category: ভারত

ঐতিহাসিক ফারাক্কা দিবস আজ

সুত্র:আজ ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা দিবস। মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের এ দিনে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দান থেকে মরণবাঁধ ফারাক্কা অভিমুখে লাখো জনতার লংমার্চ অনুষ্ঠিত হয়। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে এ দিন দেশের সর্বস্তরের লাখো জনতা লংমার্চে অংশ নেন।

ঐতিহাসিক ফারাক্কা দিবস

ঐতিহাসিক ফারাক্কা দিবস


ওই দিন রাজশাহীর মাদরাসা ময়দান থেকে লংমার্চ শুরু হয়ে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে গিয়ে শেষ হয়। দিনটি ছিল রোববার। সকাল ১০টায় রাজশাহী থেকে শুরু হয় জনতার পদযাত্রা। হাতে ব্যানার আর ফেস্টুন নিয়ে অসংখ্য প্রতিবাদী মানুষের ঢলনামে রাজশাহীর রাজপথে। ভারতবিরোধী বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। বিস্তারিত →

অতিবাহিত হয়ে গেল ঐতিহাসিক বালাকোট দিবস

সুত্রঃ ৬মে ছিল ঐতিহাসিক বালাকোট দিবস। ১৮৩০ সালের এই দিনে বালাকোটের ময়দানে এক অসম যুদ্ধে শহীদ হয়েছিলেন শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (রহ.) ও তাঁর সহযোদ্ধারা। ভারতীয় উপমহাদেশে তৎকালীন মুসলমানদের প্রাণ পুরুষ ছিলেন শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (রহ.)। আজও তিনি অত্যন্ত সম্মানের পাত্র হয়ে আছেন। সেই সাথে ৬ মে স্বাধীনতা প্রিয় মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ দিন। বালাকোটের শহীদদের প্রেরণায় ভারতে মুসলমানগণ আজাদী আন্দোলনের মাধ্যমে পৃথক আবাসভূমি লাভে উজ্জীবিত হয়েছিলেন।

সারা উপমহাদেশ থেকে উৎসাহী যুবক ও ইসলামী চিন্তাবিদদের নিয়ে মুজাহিদ বাহিনী গঠন করেন। তার নেতৃত্বে স্বাধীনতাকামী মুজাহিদগণ ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রসিদ্ধ নগরী পেশোয়ার দখল করে শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (র.) সেখানেই প্রধান কর্মকেন্দ্র স্থাপন করেন।

সৈয়দ আহমদের বাহিনীর সাথে কয়েকটি যুদ্ধে শিখ ও ব্রিটিশ বাহিনী পরাজিত হয়। সারা ভারতের মুসলমানদের নিকট শাহ সৈয়দ আহমদ ব্রেরলভি (র.) অবিসংবাদিত নেতা হিসেবে স্বীকৃতি লাভ করেন। সম্মুখ সমরে মুজাহিদ বাহিনীর সাথে টিকে উঠা সম্ভব নয় এ ভেবে বৃটিশ ও শিখ নরপতিগণ কূটকৌশলের আশ্রয় গ্রহণ করলো।

৭১২ খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাসিমের সফল সিন্ধু অভিযানের মধ্য দিয়ে ভারত উপমহাদেশে মুসলমানগণের আনুষ্ঠানিক আগমন ঘটে। মুহাম্মদ বিন কাসিমের আগমনের পূর্বে খোলাফায়ে রাশেদীনের আমলে পারস্য ও মধ্য এশিয়ার উজবেকিস্তান, খোরাসান, তাজাকিস্তানসহ আফগানিস্তানে মুসলিম অধিকার বিস্তৃত হয়ে তৌহিদী ঝাণ্ডা চীনের প্রাচীরের দিকে ধাবিত হয়। বিস্তারিত →

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

সুত্র:  ব্রিটেনে টেলিভিশন তারকাকে ধর্ষণের দায়ে ভারতীয় এক তরুণকে দশ বছরের কারাদ- দিয়েছেন আদালত। বুধবার ব্রিটেনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত এই কারাদণ্ড প্রদান করেন।

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে পড়তে যাওয়া সবি জন নামের ২৫ বছর বয়সী ওই তরুণ একটি হোটেলে কাজ করত। সেই হোটেলে উঠেছিল ওই টিভি তারকা। বিস্তারিত →

তেলেঙ্গানায় পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ: পুলিশ হামলা, ধরপাকড়

সূত্র: ভারতের হায়দারাবাদে পৃথক তেলেঙ্গানা রাজ্যের দাবিতে ওসমানিয়া বিশ্ববিদ্যায়ের শিক্ষার্থীদের মিছিলে লাঠি চার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ। অন্যদিকে তেলঙ্গানা রাষ্ট্র সমিতির (টিআরএস) বেশ কয়েকজন নেতা-কর্মী ও শিক্ষার্থীদের গ্রেফতার করেছে পুলিশ।

তেলেঙ্গানায় পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ

তেলেঙ্গানায় পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ


পুলিশি নিষেধাজ্ঞা অমান্য করে তেলেঙ্গানা যৌথ আন্দোলন কমিটির (জেএসি) কার্যালয় থেকে সমবেত হওয়ায় টিআরএসের আইনপ্রনেতা কে তারাকারামা ‍রাও ও তার সমর্থকদের গ্রেফতার পুলিশ। সমর্থকদের নিয়ে ইন্দিরা পার্ক অভিমুখে যাওয়ার পরিকল্পনা ছিল তারাকারামা রাওয়ের। বিস্তারিত →

এবার মুম্বাইয়ে স্কুলবাসে শিশু ধর্ষণ

সূত্রঃ দিল্লির চলন্তবাসে এক ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার রেশ কাটতে না কাটতেই আবারও চলন্তবাসেই ধর্ষণের ঘটনা ঘটেছে।

এবার মুম্বাইয়ের একটি স্কুলবাসে চার বছর বয়সী নার্সারির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হল। ধর্ষক স্কুলবাসেরই ৩৫ বছর বয়সী কন্ডাকটর রমেশ রাজপুত। তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্কুলবাসে করে ওই শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

বিস্তারিত →

ভারতে আবার ‘বাসে ধর্ষণ’, ৬ জন গ্রেপ্তার

সূত্র:

ভারতে আবার ‘বাসে ধর্ষণ’

ভারতে আবার ‘বাসে ধর্ষণ’

রাজধানী নয়া দিল্লিতে বাসে এক ছাত্রীকে গণধর্ষণ ও হত্যায় দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ আর শোকের ছায়া কাটতে না কাটতেই ভারতে আবার একইরকম আরেক গণধর্ষনের ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার উত্তরের প্রদেশ পাঞ্জাবে অমৃতসর শহরের কাছে ২৯ বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেছে সাত পুরুষ। এদের ছয়জনকে আটকের পর সন্দেহভাজন সপ্তম ধর্ষককে আটকের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাতে বাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন ওই নারী। বাসের চালক ও সহকারি ওই নারীর গ্রামের কাছের বাসস্ট্যান্ডে বাস না থামিয়ে তাকে আরো দূরের একটি নির্জন স্থানে নিয়ে যায়। বাসটির চালক ও সহকারির সঙ্গে আরো পাঁচ পুরুষ মিলে রাতভর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ওই নারী। বিস্তারিত →

নিউইয়র্কে বিষ্ময়, নিহত ভারতীয় নাগরিকের হাতে বাংলাদেশি পাসপোর্ট!

সূত্র: নিউইয়র্কে ‘ভারতীয় নাগরিক’ সুনন্দ সেন নিহত হওয়ার ঘটনার পর তা এখন ট পর তা এখন টক অব দ্য সিটিতে পরিণত হয়েছে। এদিকে মৃত্যুর পর সুনন্দর নাগরিকত্ব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। মৃত্যুর সময় তার হাতে পাওয়া যায় বাংলাদেশি পাসপোর্ট। কিন্তু সুনন্দের মরদেহ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস। তার সৎকারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে- একজন ভারতী নাগরিকের হাতে বাংলাদেশি পাসপোর্ট যাচ্ছে কিভাবে? আর সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দূতাবাসের নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেল মনিরুল ইসলাম।
নিউইয়র্কে বিষ্ময়, নিহত ভারতীয় নাগরিকের হাতে বাংলাদেশি পাসপোর্ট
অভিযোগ রয়েছে, দিন কয়েক আগে সুনন্দ সেন নামে এই বাঙালিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের নীচে ফেলে হত্যা করেছেন এরিকা ম্যান্ডেজ নামের এক নারী। নিউইয়র্কের সানি সাইডে ৪০ স্ট্রিটের ট্রেন স্টেশনেই ঘটে ওই ঘটনা। নিউইয়র্ক টাইমসসহ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সুনন্দ সেনকে ভারতে বেড়ে ওঠা যুবক হিসেবে বললেও তার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে বলে উল্লেখ করে। বিস্তারিত →

ভারতীয় সুপ্রিমকোর্টের মন্তব্য : দিল্লির রাস্তায় নারীরা নিরাপদ নয়

সূত্র: ভারতের রাজধানী দিল্লির রাস্তায় নারীরা নিরাপদ নয় বলে মন্তব্য করেছে দেশটির সুপ্রিমকোর্ট। সর্বোচ্চ আদালত বলেছে, ‘নারীদের আত্মমর্যাদা, সমতা ও সম্মান রক্ষা করতে আমরা ব্যর্থ হচ্ছি। নারীদের আত্মমর্যাদা নিয়ে বাঁচার মতো নিরাপদ পরিবেশ কীভাবে নিশ্চিত করা যায়, সে ব্যাপারে বিচারপতিরা উদ্বিগ্ন।’

বিস্তারিত →

কাশ্মীর সীমান্তে সংঘর্ষ : জাতিসংঘ তদন্তে পাকিস্তান রাজি ভারতের সরাসরি প্রত্যাখ্যান

সূত্র: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (্এলওসি) বরাবর সংঘটিত গত মঙ্গলবারের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তে পাকিস্তানের প্রস্তাব প্রতিবেশী ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে পাকিস্তান জাতিসংঘের নেতৃত্বে তদন্ত অনুুষ্ঠানে প্রস্তুত।

বিস্তারিত →

দিল্লি ধর্ষণকাণ্ড: আসামিদের ‘ক্যামেরা ট্রায়াল’

সুত্র: ভারতের রাজধানী নয়াদিল্লিতে তরুণীকে ধর্ষণ ও হত্যা মামলায় সোমবার আসামিদের ‘ক্যামেরা ট্রায়াল’ বা রুদ্ধদ্বার বিচার হয়েছে।

আদালতকক্ষে হট্টগোলের কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রাথমিক শুনানির জন্য এদিন আদালতে হাজির করা হয় পাঁচ আসামিকে।প্রথমে খোলামেলাভাবেই বিচারের সিদ্ধান্ত নেয়া হয়েছিল। কিন্তু শুনানি শুরুর পর আদালতকক্ষে আইনজীবিদের তর্কাতর্কি, পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে কোলাহলপূর্ণ পরিবেশের কারণে ওই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছে বিবিসি।

বিস্তারিত →