সূত্রঃ পাকিস্তানের কারাগারে আটক সব আফগান তালেবান নেতাকর্মীদের ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব জলিল জিলানি । জলিল জিলানি জানান, যেসব তালেবান এখনও পাকিস্তানের জেলখানায় বন্দী রয়েছেন তাদের পর্যায়ক্রমে মুক্তি দেয়া হবে।
তবে কখন থেকে এই মুক্তিপ্রক্রিয়া শুরু হবে তা সুনির্দিষ্ট করে জানাননি পাকিস্তানের পররাষ্ট্র সচিব। আফগান তালেবানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা মোল্লা আবদুল গনি বারাদারকে মুক্তি দেয়া হবে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা তাদের সবাইকে ছেড়ে দেব।’






