সূত্র: নেপালের রাজধানী কাঠমান্ডুতে সাবেক একটি রাজপ্রাসাদে বিপুল পরিমাণ গুপ্তধন পাওয়া গেছে। সংস্কারকাজ করার সময় প্রাসাদের নিচে সোনা ও রুপার অলংকারের এই বিপুল মজুদ দেখতে পান শ্রমিকেরা। গতকাল মঙ্গলবার সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

ষোড়শ শতাব্দীর হনুমান ধোকা প্রাসাদের নিচের একটি গুদামঘরে ওই গুপ্তধন ছিল। প্রাসাদটি ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় রয়েছে। গুপ্তধনগুলো ৫০০ বছরেরও বেশি পুরোনো বলে ধারণা করা হচ্ছে। সংস্কৃতি মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এ সব কথা জানান।



