সূত্র: চীনের কমিউনিস্ট পার্টির নতুন প্রধান হিসাবে ভাইস প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নাম ঘোষণা করা হয়েছে, যার নেতৃত্বে আগামী এক দশক পরিচালিত হবে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার এই দেশ।
দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়া জানায়, চীনের একমাত্র রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টির অষ্টাদশ কংগ্রেসে নির্বাচিত নতুন কেন্দ্রীয় কমিটির সদস্যরা বৃহস্পতিবার সকালে তাদের প্রথম বৈঠকে পলিটব্যুরোর ২৪ জন সদস্য এবং সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি নির্বাচন করেন। বিস্তারিত →






