সূত্র: কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (্এলওসি) বরাবর সংঘটিত গত মঙ্গলবারের ঘটনা জাতিসংঘের মাধ্যমে তদন্তে পাকিস্তানের প্রস্তাব প্রতিবেশী ভারত সরাসরি প্রত্যাখ্যান করেছে। তবে পাকিস্তান জাতিসংঘের নেতৃত্বে তদন্ত অনুুষ্ঠানে প্রস্তুত।

বিস্তারিত →
Category: কাশ্মীর
কাশ্মীর সীমান্তে সংঘর্ষ : জাতিসংঘ তদন্তে পাকিস্তান রাজি ভারতের সরাসরি প্রত্যাখ্যান
কাশ্মীরে তিন হাজার বেওয়ারিশ লাশের কবর নিয়ে তদন্ত
সূত্র: ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের উত্তরের ৩৮টি অঞ্চলে রয়েছে প্রায় তিন হাজার বেওয়ারিশ লাশের কবর। রাজ্য মানবাধিকার কমিশন স্বীকার করেছে, ওই ৩৮টি অঞ্চলে তারা দুই হাজার ৭৩০টি কবরের সন্ধান পেয়েছে। এখন রাজ্য মানবাধিকার কমিশন রাজ্যের নিখোঁজ ব্যক্তিদের নাম ধরে ওই কবর শনাক্ত করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে একটি নিরপেক্ষ তদন্ত সংস্থার ১১ সদস্য নিয়ে তদন্তও শুরু করেছে।
কমিশন বলেছে, তাদের কাছে উত্তর কাশ্মীরের ৩৮টি অঞ্চলে ওই কবরের সন্ধান তারা পেয়েছে। নিরাপত্তা বাহিনী, পুলিশের হাতে বা বিভিন্ন সংঘর্ষে এসব ব্যক্তি মারা গেলেও পরবর্তী সময়ে স্বজনদের পক্ষ থেকে এসব লাশ শনাক্ত করা হয়নি। এতে বেওয়ারিশ হিসেবেই এসব লাশ কবর দেওয়া হয় বলে মনে করছে কমিশন। বিস্তারিত →
৩ ভারতীয় সেনা নিহত : ভারতীয় কাশ্মীরে স্বাধীনতাকামী নেতারা গৃহবন্দি
সূত্র: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাদের গতকাল গৃহবন্দি করা হয়েছে। গৃহবন্দি নেতাদের মধ্যে হুররিয়াত কনফারেন্সের উভয় অংশের চেয়ারম্যান রয়েছেন। হুররিয়াতের এক মুখপাত্র জানান, স্থানীয় সময় সকাল ১১টায় হুররিয়াত কনফারেন্সের চেয়ারম্যান মীর ওয়াইজ ওমর ফারুককে গৃহবন্দি করা হয়। এছাড়া হুররিয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানিকেও তার বাসভবনে আটকে রাখা হয়েছে।

গতকাল একটি সেমিনারে অংশগ্রহণ করার পর পুনরায় গৃহবন্দি করা হয় সৈয়দ আলী শাহ গিলানিকে। মধ্যমপন্থী হুররিয়াত নেতা শাব্বির শাহকে গৃহবন্দি করা হয়েছে। বিস্তারিত →
কাশ্মীরে বিন লাদেনের গায়েবি জানাজা অনুষ্ঠিত : সাগরে সমাহিত করার তীব্র সমালোচনা
সূত্র: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের গায়েবি জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে বেসরকারি চ্যানেল জি নিউজ খবর দিয়েছে। হুরিয়ত নেতা আলি শাহ গিলানি গতকাল কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বাটমালু এলাকায় জুমার নামাজের পর গায়েবি জানাজায় উপস্থিত ছিলেন।
এছাড়া স্বাধীনতাকামী নেতা সাবির আহমদ শাহ, যিনি ডেমোক্রেটিক ফ্রিডম পার্টির নেতা কাশ্মীরের সরাইওয়ালা এলাকায় গায়েবি জানাজায় ইমামতি করেন।
কাশ্মীরে সেনাবাহিনীর গুলিতে একজন নিহত: বিক্ষোভ
সূত্র:ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে শুক্রবার সেনাবাহিনীর গুলিতে একজন বেসামরিক নাগরিক নিহত হওয়ায় শনিবার সকাল থেকে বিক্ষুব্ধ জনগণ জম্মু ও কাশ্মীরের কুপবারা জেলায় বিক্ষোভ করছেন।

এদিকে, চোগাল গ্রামের বাসিন্দা মনজুর আহমেদ মাগরে (২৪) নিহতের ঘটনাকে দুর্ঘটনা উল্লেখ করে সেনা সূত্রে দুঃখপ্রকাশ করা হয়েছে। বিস্তারিত →
তারা নেহেরুর বিরুদ্ধেও মরণোত্তর মামলা করতে পারে॥ অরুন্ধতী রায়
সূত্র:বুকার পুরস্কার পাওয়া লেখিকা অরুন্ধতী রায়ের বিরুদ্ধে সম্প্রতি ভারতের একটি আদালত মামলা (এফআইআর) করার নির্দেশ দিয়েছেন। কাশ্মীর নিয়ে মন্তব্য করায় এ সিদ্ধান্ত নিয়েছেন আদালত। বেশ কয়েকদিন আগে কাশ্মীরে আয়োজিত একটি আলোচনা সভায় অরুন্ধতী রায় কাশ্মীরের স্বাধীনতার পক্ষে কথা বলেন। আর এ নিয়ে ভারত জুড়ে তোলপাড় শুরু হয়। লেখাটির বেশিরভাগই ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরুকে উদ্ধৃত করে রচিত হয়েছে।
গত সোমবার এটি ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত হয়। উল্লেখ্য, নেহেরু ছিলেন বর্তমান ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রবাদপ্রতিম নেতা। লেখাটি অনুবাদ করেছেন রানা রায়হান। বিস্তারিত →
কাশ্মীরের স্বাধীনতার পক্ষে বক্তব্য : অরুন্ধতী ও দুই গিলানিকে দিল্লি হাইকোর্টের শোকজ
সূত্র: দিল্লি হাইকোর্ট হুরিয়াত নেতা সৈয়দ আলি শাহ গিলানি, বিশিষ্ট লেখিকা অরুন্ধতী রায় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আবদুর রহমান গিলানির বিরুদ্ধে কেন ফৌজদারি মামলা করা যাবে না—দিল্লি সরকারকে এর কারণ দর্শাতে বলেছেন।
‘কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়, কাশ্মীরের স্বাধীনতা চাই’
ওই তিনজনের বিরুদ্ধে করা এক মামলার শুনানির পর হাইকোর্ট গতকাল ওই নির্দেশ দেন। দিল্লি হাইকোর্ট রাজ্য সরকারকে নোটিশ জারি করে বলেছেন, ওই তিনজন দেশবিরোধী বক্তব্য রেখে দিল্লি এবং কাশ্মীরে উত্তেজনা ছড়িয়েছে।
এসব উল্লেখ করে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বিস্তারিত →
কাশ্মীরে দুই পুলিশকে হত্যা করেছে স্বাধীনতাকামীরা
সূত্র: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বুধবার মুসলিম স্বাধীনতাকামীদের গুলিতে দু’জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। পুলিশ সূত্রে এ খবর জানানো হয়। কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৩০ কিলোমিটার দক্ষিণাঞ্চলে পাতান শহরে এই ঘটনা ঘটে।
পুলিশের একজন মুখপাত্র বলেন, স্বাধীনতাকামীরা পুলিশের সামনে দিয়ে যাওয়ার সময় তাদের লক্ষ্য করে গুলি করে। বিস্তারিত →
স্বাধীনতাকামী গেরিলার মৃত্যুর মধ্যদিয়ে কাশ্মিরের মসজিদে জিম্মি নাটকের অবসান
সূত্র:ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে স্বাধীনতাকামী এক গেরিলার মৃত্যুর মধ্যদিয়ে মসজিদে ২৪ ঘণ্টার জিম্মি নাটকের অবসান হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে কাশ্মিরের উত্তরাঞ্চলীয় জেলা বান্দিপোরায় ভারতীয় সেনাদের সঙ্গে এক বন্দুকযুদ্ধে আহত হয়ে ওই গেরিলা মসজিদে আশ্রয় নিয়েছিলেন। বিস্তারিত →

