Category: আরব আমিরাত

বাহরাইনের বাদশাকে সম্ভাব্য বিপ্লবের ব্যাপারে হুশিয়ারি

সূত্র: বাহরাইনে সরকারবিরোধী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দেশটির বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো। তিউনিসিয়া ও মিসরের বিপ্লবের পর আরব বিশ্বে যে সরকারবিরোধী আন্দোলনের ঢেউ লেগেছে তার অংশ হিসেবে বাহরাইনেও বিরোধী দল নানা কর্মসূচি পালনের পরিকল্পনা নিয়েছে।

সেখানে খুবই শক্তিশালী এবং সংগঠিত বিরোধী দল রয়েছে। আরব বিশ্বে যেসব দেশ বর্তমানে জনগণের প্রচণ্ড চাপের মুখে রয়েছে বাহরাইন তার মধ্যে একটি।

বিস্তারিত →

২০১৩-র মধ্যে প্লাস্টিক ব্যাগমুক্ত হবে আরব আমিরাত

সূত্র: সংযুক্ত আরব আমিরাতকে ২০১৩ সালের মধ্যে প্লাস্টিকব্যাগ মুক্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির পরিবেশ ও পানি মন্ত্রী রাশিদ আহমেদ বিন ফাহাদ। খবর আইএএনএসের।


রাজধানী দুবাইয়ে দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত, ‘আরব প্ল্যাস্ট অ্যান্ড টেকনো/টিউব-২০১১’-এর ১০ম প্রদর্শনীতে মন্ত্রী এ কথা বলেন। বিস্তারিত →

আরব আমিরাতে ব্যভিচারের অভিযোগে বাংলাদেশিকে ১০০ চাবুক!

সুত্রঃ বিবাহবহিভূর্ত যৌনসম্পর্ক স্থাপন করায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি নাগরিককে ১০০ ঘা চাবুক মারা হবে। দুবাইয়ের একটি সংবাদপত্র সোমবার এ তথ্য জানিয়েছে।এ ঘটনায় ওই বাংলাদেশি নাগরিকের মেয়েবন্ধু ফিলিপাইনের নাগরিককেও এই চাবুক মারা হবে।

গাল্ফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, মেয়েটির নাম এনএম ও ওই বাংলাদেশির নাম এসএম ।

শারজার শরিয়া আদালত ফিলিপাইনের এই মেয়েকে চাবুক মেরে দেশ থেকে বিতাড়িত করার আদেশ দিয়েছেন। গাল্ফ নিউজ এ প্রতিবেদন প্রকাশ করেছে।
বিস্তারিত →

এবার পাকিস্তানে সামরিক ঘাঁটি করতে চায় কানাডা!

সূত্র:দুবাই থেকে কানাডার গোপন সামরিক ঘাঁটি উঠিয়ে দেয়ার পর আফগানিস্তানে ন্যাটোর সামরিক তত্পরতা অব্যাহত রাখার সুবিধার্থে পাকিস্তানের করাচি বন্দর ব্যবহারের অনুমতি চেয়েছে কানাডা। করাচি বিমানবন্দর ছাড়াও কানাডা পাকিস্তানের একটি বিমান ঘাঁটি ব্যবহার করতে চায়। মধ্যপ্রাচ্য থেকে সামরিক স্থাপনা ও কানাডিয়ান সেনাবাহিনী উচ্ছেদ হবার পর আগামী বছরে আফগানিস্তান থেকে কানাডিয়ান সেনাবাহিনী ফিরিয়ে আনার পরিকল্পনা ব্যাহত হতে পারে—এই যুক্তিতে কানাডা এখন পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। বিস্তারিত →

দুবাই থেকে কানাডার সামরিক স্থাপনা গুটিয়ে নেয়ার নির্দেশ

সূত্র:সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন অনেকটা গোপনে ব্যবহার করা সামরিক ঘাঁটি গুটিয়ে নিতে কানাডাকে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। মাত্র ৩০ দিন সময়সীমা বেঁধে দিয়ে সব সামরিক স্থাপনা সরিয়ে নিতে বলেছে।

সংযুক্ত আরব আমিরাত সরকার কানাডার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধানসহ কয়েকজন ভিআইপিকে বহনকারী একটি বিমানকে তাদের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যেতেও বাধা দেয়। গত প্রায় এক সপ্তাহ ধরে দুটি দেশের সঙ্গে দফায় দফায় কূটনৈতিক সমঝোতার চেষ্টা চললেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো ফলাফল পাওয়া যায়নি। বিস্তারিত →