Category: তুরস্ক

তুরস্কের উচিত হেডস্কার্ফ নিষেধাজ্ঞা বাতিল করা

সূত্র:তুরস্কের আদালতে হেডস্কার্ফ পরিধান করে প্র্যাকটিস করার উপর এক রিট দায়ের করেছেন দেশটির একজন নারী আইনজীবী ফিগেন সেসটিম। ফিগেন বলেন, তুরস্কের নারীরা চান স্বাচ্ছন্দ্যে ও স্বাধীনভাবে হেডস্কার্ফ পরিধান করতে। এক্ষেত্রে রাষ্ট্রীয় আইন যেন তাদের জন্য বাধা হয়ে না দাঁড়ায়। নাগরিকদের তার স্বাচ্ছন্দ্যের পোশাক পরিধানে রাষ্ট্রের বাধা দেয়া উচিত নয়। এক্ষেত্রে আইনে কোনো বৈষম্য থাকলে প্রয়োজনে সরকারকে বৈষম্যমূলক আইনের বদলে নতুন আইন চালু করতে হবে।

নারীদের স্কার্ফ পরিধান দীর্ঘদিন থেকেই তুরস্কে আইনগতভাবে নিষিদ্ধ। দেশটির নেতা কামাল আতাতুর্কের সময়ে রাষ্ট্রীয়ভাবে আইন করে স্কার্ফ নিষিদ্ধ করা হয়। এ সময় মূলত পশ্চিমা পোশাককে উত্সাহিত করা হয়। আর এমন আইনের পৃষ্ঠপোষকতা করে তুরস্কের অতি ধর্মনিরপেক্ষ সেনাবাহিনী। ২০১০ সাল পর্যন্ত দেশটির বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রীদের জন্য হেডস্কার্ফ নিষিদ্ধ ছিল। বিস্তারিত →

তুরস্কে ভূমিকম্প, নিহত দুই শতাধিক

সূত্র: তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। ধ্বংস্তুপের মধ্যে আটকা পড়েছে বহু মানুষ।


বিস্তারিত →

অস্ত্রবোঝাই সিরীয় জাহাজ তুরস্কে আটক

সূত্র: সিরিয়ার পতাকাবাহী অস্ত্রবোঝাই একটি জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান।

গত শুক্রবার নিউ ইয়র্কে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এদিকে, গতকাল শনিবার থেকে সিরিয়ার ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরোপ করা নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বিস্তারিত →

প্রস্তর যুগে স্কটল্যান্ড থেকে তুরস্ক পর্যন্ত সুড়ঙ্গ নেটওয়ার্ক ছিল !!

সূত্র: নব্য প্রস্তর যুগে একটি আপৎকালীন ভূগর্ভস্থ নেটওয়ার্ক গড়ে তুলেছিল প্রাচীন ইউরোপীয়রা। জার্মানির প্রত্নতাত্তি্বকের দাবি অনুযায়ী সেই নেটওয়ার্ক ছড়িয়ে-ছিটিয়ে বিস্তৃত ছিল স্কটল্যান্ড থেকে তুরস্ক পর্যন্ত।প্রাচীনকালের বিপুলভাবে বিস্তৃত মহাসড়কের নিয়ে লেখা একটি বইতে জার্মান প্রত্নতাত্তি্বক ড. হেইনরিশ এ ভূতল সুড়ঙ্গের বিষয়টি বিস্তারিত উপস্থাপন করেন।

‘সিক্রেট অব দি আন্ডারগ্রাউন্ড ডোর টু এন অ্যানসিয়েন্ট ওর্য়াল্ড’ বইটিতে তিনি বলেন, ইউরোপজুড়ে এসব সুড়ঙ্গের ভেতরে নব্য প্রস্তর যুগের কয়েক শ আবাসস্থলের উপাদান পাওয়া গেছে। তিনি দাবি করেন, প্রায় ১২ হাজার বছর আগের এত বিপুল বসতি-উপাদানের অস্তিত্ব এ ইঙ্গিত দেয় যে, প্রকৃত টানেলগুলোর সংখ্যা ছিল প্রচুর। বিস্তারিত →

চার শীর্ষ সামরিক কর্মকর্তার পদত্যাগ তুরস্কে রাজনৈতিক সংকট তীব্র

সূত্র: তুরস্কে সরকার ও সামরিক বাহিনীর মধ্যে তিক্ততা আরো প্রকট হয়েছে। গত শুক্রবার সশস্ত্র বাহিনীর চার শীর্ষ কর্মকর্তা পদত্যাগের পর তীব্র সংকট সৃষ্টি হয় দেশটিতে।

এরদোগানের সঙ্গে জেনারেল ইসিক কোসানার (বাঁয়ে)

এরদোগানের সঙ্গে জেনারেল ইসিক কোসানার (বাঁয়ে)

সংকট কাটাতে ওই দিনই অবশ্য ভারপ্রাপ্ত চিফ অব স্টাফ এবং স্থল বাহিনীর কমান্ডার হিসেবে সামরিক পুলিশ প্রধানের নাম ঘোষণা করা হয়। স্থানীয় মিডিয়ার ভাষ্য অনুসারে, আজ রবিবার থেকেই তাঁর দায়িত্ব গ্রহণের কথা।
বিস্তারিত →

তুরস্কের নির্বাচন: তৃতীবারের মতো ক্ষমতায় আসছেন এরদোগান

সূত্র: তুরস্কে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার ক্ষমতাসীন প্রধানমন্ত্রী রিচেপ তাইয়েপ এরদোগানের ভোট দেওয়ার মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।

আশা করা যাচ্ছে, টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এরদোগানের দল জাস্টিস ডেভেলপমেন্ট পার্টি (একেপি)।
বিস্তারিত →

ঢাকা-আঙ্কারা একত্রে সন্ত্রাস মোকাবিলায় কাজ করবে

সূত্র: বাংলাদেশ ও তুরস্ক সব ধরনের সন্ত্রাস মোকাবিলার পাশাপাশি বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখতে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এ ছাড়া ঢাকা ও আঙ্কারা ২০১৫ সাল নাগাদ দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৩০০ কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে।
গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সফররত তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের মধ্যে বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়। খবর বাসস ও ইউএনবির।


বৈঠককালে বাংলাদেশের প্রধানমন্ত্রী জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদে ২০১৬-১৭ মেয়াদের জন্য বাংলাদেশের প্রার্থিতার প্রতি তুরস্কের সমর্থন কামনা করেন।
বিস্তারিত →

ঢাকা পৌঁছেছেন তুরস্কের প্রধানমন্ত্রী

সূত্র: তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে শনিবার বিকালে ঢাকা পৌঁছেছেন।

সন্ধ্যা ছয়টায় তাকে বহন করা বিশেষ বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাংলানিউজকে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ও মধ্য এশিয়া বিভাগের মহাপরিচালক মোহাম্মদ জাফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিসেপ তাইয়েপ এরদোগানকে বিমানবন্দরে স্বাগত জানান। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। এ সময় মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিস্তারিত →

তুরস্কের প্রধানমন্ত্রী ১৩ নভেম্বর ঢাকা আসছেন

সূত্র:তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে ১৩ নভেম্বর ঢাকা আসছেন।

তুর্কি প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের সময় দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং বিমান যোগাযোগ স্থাপনসহ নানা ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে। বিস্তারিত →

তুরস্কের ইস্তাম্বুলে বোমা বিস্ফোরণে আহত অন্তত ২২

সূত্র: তুরস্কের ইস্তাম্বুল শহরে এক বোমা বিস্ফোরণে পুলিশসহ অন্তত ২২ জন আহত হয়েছে।শহরের কেন্দ্রস্থলে অবস্থিত তাকসিম স্কয়ারে দুপুরের দিকে বিস্ফোরণটি ঘটে এবং টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা গেছে, মানুষের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

কোন ব্যক্তি বা গোষ্ঠি এখন পর্যন্ত এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠি পিকেকে’র সাথে সরকারের অস্ত্রবিরতির মেয়াদ আজ বিকেলে শেষ হওয়ার কথা রয়েছে। বিস্তারিত →