সূত্র: মধ্যপ্রাচ্যের ক্যাথলিক যাজকরা আরব ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসানে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। ষোড়শ পোপ বেনেডিক্টের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ধর্মীয় সভা থেকে গতকাল শনিবার এ আহ্বান জানানো হয়। ভ্যাটিকান সিটিতে দুই সপ্তাহ ধরে চলা এই ধর্মসভায় উপস্থিত মধ্যপ্রাচ্যের ক্যাথলিক চার্চগুলোর যাজকরা গতকাল এক চূড়ান্ত বিবৃতিতে ‘আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে জাতিসংঘের কাছে এই অঞ্চলের জন্য একটি শান্তিপূর্ণ, ন্যায্য ও চূড়ান্ত সমাধানের লক্ষ্যে কাজ করার’ আহ্বান জানান। বিস্তারিত →
Category: জেরুজালেম
জাতিসংঘের প্রতি ভ্যাটিকান : ইসরায়েলি দখলদারি অবসানে ব্যবস্থা নিন
বসতি স্থাপনের সিদ্ধান্তে মুসলিম বিশ্বের নিন্দা
সূত্র: পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি স্থাপনের সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের নেতারা। তারা একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা বলে মনে করেন।
৬টি উপসাগরীয় দেশ নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব আবদেল রাহমান আল-আতিয়া ইসরাইলের ২৩৮টি বসতি নির্মাণের সিদ্ধান্তকে আগ্রাসী এবং উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন।
৫৬টি মুসলিম দেশের সংস্থা অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) বসতি স্থাপনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার অবহেলা করেছে এবং নতুন করে শান্তি আলোচনা শুরু করতে খুব একটা আগ্রহী নয়।
এর আগে ২০ মাসের বিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও শান্তি আলোচনা শুরু হয়। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শর্ত দিয়েছিলেন, ইসরাইলকে হয় বসতি স্থাপন অথবা শান্তি আলোচনা এগিয়ে নেয়া যে কোনো একটি বেছে নিতে হবে।
তিনি বলেন, দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপন চালু রাখলে সরাসরি শান্তি আলোচনা বন্ধ হয়ে যাবে। এদিকে মধ্যপ্রাচ্য দ্বন্দ্ব নিরসনে আয়োজিত নিরাপত্তা কাউন্সিল বলেছে, জাতিসংঘের দূত মেরন রুবেন ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করলেই শুধু বসতি স্থাপন বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন।
‘কিন্তু ইসরাইল উদ্বিগ্ন, যদি আরব দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আগেই জাতিসংঘের স্বীকৃতি নিয়ে ফেলে’ মেরন বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাত্কারে এসব কথা বলেন। মেরন আরও বলেন, আমরা চাই কোনো চাপের কারণে নয়, দু’পক্ষই সমঝোতার ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হোক।
উল্লেখ্য, ১০ মাস বন্ধ থাকার পর গত ২৬ সেপ্টেম্বর বসতি স্থাপনের মেয়াদ শেষে ইসরাইল নতুন করে নির্মাণ কাজ শুরু করায় দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা হুমকির মুখে পড়েছে।
বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল, অনিশ্চয়তায় শান্তি আলোচনা
সূত্রঃ পশ্চিমতীরে বসতি স্থাপন কার্যক্রম সোমবার নতুন করে শুরু করেছে ইসরায়েল। রোববার মধ্যরাতে বসতি স্থাপন স্থগিত রাখার মেয়াদ শেষ হলে নতুন এই নির্মাণ কাজ শুরু হয়। বিশ্লেকদের মধ্যে এর ফলে শান্তি আলোচনা ভেঙ্গে যেতে পারে। তবে আলোচনা ভেঙ্গে দেওয়া প্রসঙ্গে ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এখনো কোনো মন্তব্য করেননি। বিস্তারিত →
