সূত্র: জাপান সফর করছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সম্প্রতি জাপানে ঘটে যাওয়া ভূমিকম্প, সুনামি এবং পারমাণবিক বিপর্যয়ের পর উপদ্রুত এলাকা দেখতে এবং দুর্ঘটনা পীড়িত মানুষদের প্রতি সহমর্মিতা জানাতে বান কি মুন জাপান সফর করছেন বলে জানিয়েছেন জাতিসংঘ কর্তৃপক্ষ।

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে দুর্ঘটনা পরবর্তী সময়ে বিশ্বনেতৃবৃন্দের মধ্যে এই প্রথম কোনো কর্তাব্যাক্তি সফর করছেন।জেলা গর্ভনর ইউহি সাতোকে বান কি মুন বলেন, ‘আমি এখানে এসেছি আমার সংহতি এবং সহমর্মিতা জানাতে। জতিসংঘের পক্ষ থেকে ফুকুশিমার সরকার এবং আক্রান্ত জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি আমি।’
Category: জাপান
ফুকুশিমা সফর করছেন বান কি মুন
জাপানে ৫.৪ মাত্রার ভূমিকম্পে সামুরাই দূর্গ ক্ষতিগ্রস্ত
সূত্র: জাপানের কেন্দ্রস্থলে বৃহস্পতিবার ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কমপেক্ষ ৭ জন আহত হলেও নিহতের খবর পাওয়া যায়নি। তবে দেশটির জাতীয় ঐতিহ্য ১৬শ শতকের পুরনো ঐতিহাসিক সামুরাই দূর্গ ভেঙ্গে পড়েছে বলে জানা গেছে।

টোকিওতে জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, স্থানীয় সময় বুধবার সকাল ৮টা ১৬ মিনিটে নাগানো অঞ্চলের কিছু এলাকাজুড়ে ভূ-কম্পন অনুভূত হয়েছে। এলাকাটি টোকিও থেকে ১৮০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
লাদেন হত্যায় জাপানি দৈনিকে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা
সূত্র: আল কায়দা নেতা ওসামা বিন লাদেনের হত্যার ঘটনায় মার্কিন সরকারের কঠোর নিন্দা করেছে জাপানি দৈনিক চোসোন সিনবু। বিন লাদেন বিরোধী অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানের সার্বভৌমত্ব মারাত্মকভাবে লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেছে দৈনিক চোসোন সিনবু।

উত্তর কোরিয়াপন্থী এ দৈনিকের ওয়েবসাইটে প্রকাশিত খবরে আরও বলা হয়েছে, বিন লাদেনবিরোধী অভিযানের মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে যে, রাষ্ট্র পরিচালিত সন্ত্রাস চালাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।
জাপানের জরুরি বাজেট ঘোষণা
সূত্র: ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের ধকল কাটিয়ে উঠতে জাপানি সরকার শুক্রবার চার হাজার ৮৯০ কোটি মার্কিন ডলারের জরুরি বাজেট ঘোষণা করেছে। গত ১১ মার্চ দেশটিতে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানে। খবর বিবিসির।
চলতি মাসেই বাজেটটি পার্লামেন্ট পাস হবে এবং বাস্তবায়ন শুরু হবে মে মাসে। কর্তৃপক্ষ জানিয়েছে, জাপানের বিশাল সরকারি ব্যয় ঋণ বৃদ্ধি ঠেকাতে নতুন কোনো বন্ড ছাড়েনি।
ফুকুশিমার বিপর্যয় সর্বোচ্চ মাত্রায় উন্নীত
সূত্র: জাপানের কর্মকর্তারা জানিয়েছেন, ফুকুশিমা পরমাণু কেন্দ্রের বিপর্যয়কে এখন পাঁচ নম্বর স্তর হতে সর্বোচ্চ সাত নম্বর স্তরে উন্নীত করা হয়েছে৻

পরমাণু দুর্ঘটনা মাপার যে আন্তর্জাতিক মানদন্ড, তাতে সাত নম্বর স্তরের বিপর্যয়কেই সবচেয়ে ভয়াবহ বলে গণ্য করা হয়৻ এর আগে কেবল মাত্র সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র ইউক্রেনের চেরনোবিলেই এই মাত্রার দুর্ঘটনা হয়েছিল৻
জাপানে সর্বোচ্চ পরমাণু সতর্কতা জারি
সূত্র: ভূমিকম্প ও সুনামি বিধ্বস্ত জাপানে কর্তৃপক্ষ পরমাণু বিপর্যয়ের আশঙ্কায় মঙ্গলবার সর্বোচ্চ ৭ মাত্রার সতর্কতা জারি করেছে। এর আগে সবশেষ ১৯৮৬ সালে চেরনোবিলে ৭ মাত্রার সতর্কতা জারি করা হয়েছিল।

টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে জাপানের পরমাণু নিরাপত্তা কামিশনের এক কমকর্তা জানান,‘ কর্তৃপক্ষ ফুকুশিমা পরমাণু প্রকল্পের সংকটে সতর্কতার মাত্রা বাড়িয়ে ৭ নির্ধারণ করেছে’। বিস্তারিত →
জাপানের সাগরতল প্রায় ৭৯ ফুট সরে গেছে
সূত্র: মার্চে শক্তিশালী ভূমিকম্পের ফলে জাপানের উত্তর-পূর্ব উপকূলীয় সমুদ্রের তলদেশ সরে গেছে বলে জানিয়েছে দেশটির উপকূল রক্ষীবাহিনী। গত ১১ মার্চ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। বিশ্বে এ যাবত হওয়া ভূমিকম্পগুলোর মধ্যে এটি অন্যতম বৃহত্তম ভূমিকম্প।
প্রাকৃতিক বিপর্যয়ে দেশটির ফুকুশিমায় একটি পরমাণু বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে ২৫ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের শিকার হয় জাপান। ক্ষয়ক্ষতির হিসাবে এটি বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়।
ভূমিকম্পের ফলে জাপানে ভূমি সরে যাওয়ার ঘটনা হিসেবে এটিই সবচেয়ে বড় এবং আগের ঘটনাগুলোর তুলনায় তা চারগুণ বেশি। কোস্ট গার্ড বুধবার জানায়, ভূমিকম্প উত্পত্তিস্থলের নিকটবর্তী সাগরের তলদেশ ২৪ মিটার (প্রায় ৭৯ ফুট) সরে গেছে ও ভূমিকম্পকবলিত মিয়াগি জেলার উপকূলে সাগরের তলদেশ ৩ মিটার (প্রায় ১০ ফুট) উঁচু হয়ে গেছে। বিস্তারিত →
জাপানে এবার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
সূত্র: জাপানের পূর্ব উপকূলীয় এলাকা হনসুতে বৃহস্পতিবার রাতে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এরপরই ওই এলাকায় জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
সুনামির কারণে সমুদ্রে এক মিটার (তিন ফুটের বেশি) উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে দেশটির টেলিভিশনে বলা হয়েছে।
বিস্তারিত →
জাপানে পরমাণু চুল্লির ফাটল বন্ধ: কাটেনি সংকট
সূত্র: ফুকুশিমার ক্ষতিগ্রস্ত পরমাণু চুল্লির ফাটল দিয়ে অত্যধিক মাত্রার তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছড়িয়ে পড়া রোধ করা সম্ভব হয়েছে। তবে পরমাণু বিশেষজ্ঞরা বলছেন, চুল্লিগুলো এখনো পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। খবর রয়টার্সের।
বিদ্যুৎকেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান টোকিও ইলেকট্রিক পাওয়ারের (টেপকো) মুখপাত্র রয়টার্সকে জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) চুল্লির ফাটলে গলিত কাচ ও শক্তকরণ অনুঘটকের সংমিশ্রণ ঢোকানোর পর তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বিস্তারিত →
ফুকুশিমা সঙ্কট তীব্রতর : চীনের বেশিরভাগ এলাকায় তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে
সূত্র: জাপানের পরমাণু সঙ্কট তীব্রতর হয়েছে। জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা আইএইএ জাপানকে ফুকুশিমা পরমাণু স্থাপনার আশপাশে ইভাকুয়েশন জোন বা পরিত্যক্ত এলাকার পরিধি বাড়ানোর পরামর্শ দিয়েছে।

এরই মধ্যে জাপান সরকার ফুকুশিমা কেন্দ্রের চারপাশে ২০ কিলোমিটার এলাকাকে ইভাকুয়েশন জোন হিসেবে ঘোষণা করলেও আইএইএ বলেছে, ওই কেন্দ্র থেকে ক্ষতিকর মাত্রার পরমাণু তেজস্ক্রিয়তা ৪০ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়েছে।


