Category: গাজা

ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

সূত্র:ইসরায়েলের বিমান হামলায় বুধবার ফিলিস্তিনি গেরিলা দল হামাসের সামরিক শাখা প্রধান আহমেদ আল-জাবারি নিহত হয়েছেন।

ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত

হামাস জানায়, দলের সশস্ত্র শাখা পরিচালনাকারী জাবারি একটি গাড়িতে করে যাওয়ার সময় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে সহকারীসহ নিহত হয়েছেন।

দশকব্যাপী গাজা থেকে ইসরায়েলে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করায় জাবারির ওপর হামলা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।

চার বছর আগে গাজায় ইসরায়েলি হামলার পর জাবারিই সবচেয়ে উর্ধ্বতন কর্মকর্তা যিনি হামলায় নিহত হলেন।
বিস্তারিত →

হামাসের নিন্দা : গাজা অভিমুখী জাহাজে ইসরাইলের হামলা

সূত্র: ইসরাইলি নৌবাহিনী গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজটিকে আটকে দিয়েছে। ফ্রান্সের পতাকাবাহী ওই জাহাজটি গতকাল গাজা উপকূলে পৌঁছার আগেই ইসরাইলি কমান্ডোরা তাতে ঢুকে পড়ে এবং জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কমান্ডোরা জাহাজে ঢুকেই সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেয়। এ কারণে জাহাজে অবস্থানকারী ত্রাণকর্মীদের সঙ্গে ফোনে ও ইন্টারনেটে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না।

ইসরাইলি অবরোধ ভাঙতে শনিবার ত্রাণকর্মীদের নিয়ে জাহাজটি গ্রিসের একটি দ্বীপ থেকে গাজার উদ্দেশে রওনা হয়। ইসরাইলের একজন সেনা মুখপাত্র বলেছেন, কমান্ডোরা জাহাজে ঢোকার সময় সহিংসতার কোনো ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবে জাহাজটিকে (ডিগনিটি) ইসরাইলের আশদদ বন্দরে নিয়ে আসা হয়েছে বলে তারা জানিয়েছেন। অবরোধের অংশ হিসেবে ইসরাইলি সেনারা গাজা উপকূল নিয়ন্ত্রণ করছে। বিস্তারিত →

গাজায় ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত

সূত্র: গাজায় গত কয়েকদিনে ইসরাইলি বিমান হামলায় ১৬ জন নিহত হয়েছে।শনিবারও ইসরাইলি বিমান থেকে গাজায় হামলা চালানো হয়। এতে হামাসের দুই সদস্য নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছে সিনহুয়া।

বিবিসি অনলাইন জানায়, হামাস জঙ্গিদের নিক্ষিপ্ত মর্টার শেলে বৃহস্পতিবার দক্ষিণ ইসরাইলে একটি স্কুলবাস ক্ষতিগ্রস্ত হয়। এতে ১৬ বছরের এক কিশোর আহত হয়।

বিস্তারিত →

ইসরায়েলের বিমান হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

সূত্র: ইসরায়েলের বিমান হামলায় আজ শনিবার তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেখানকার চিকিত্সা কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার দক্ষিণাঞ্চলে আজ সকালের দিকে এ বিমান হামলা ঘটনা ঘটে। সেখানে ইসরায়েলি বিমান থেকে একটি গাড়িতে গুলি চালানো হয়। গাড়িটিতে তিনজন ফিলিস্তিনি ছিল। তারা খান ইউনিস শহরের দিকে যাচ্ছিল।
বিস্তারিত →

গাজায় ইসরাইলি জঙ্গি বিমান হামলায় ১০ ফিলিস্তিনি আহত

সূত্র: অবরুদ্ধ গাজায় ইসরাইলি জঙ্গি বিমানের কয়েকটি হামলায় অন্তত ১০ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। গতকাল মধ্যরাতের দিকে ইসরাইলের কয়েকটি জঙ্গি বিমান একটি ওষুধ কারখানার ওপর কয়েকটি রকেট নিক্ষেপ করলে সেখান আগুন ধরে যায়। কারখানাটির আগুন নেভানোর জন্য সেখানে দমকল বাহিনী পাঠানো হয়।

এছাড়াও ইসরাইলি জঙ্গি বিমান একটি ধাতব কারখানায় হামলা চালায়। ইসরাইল ২০০৭ সাল থেকে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে এবং এর ফলে পুরো গাজা উপত্যকা ইসরাইলের কারাগারে পরিণত হয়েছে।
বিস্তারিত →

বসতি স্থাপনের সিদ্ধান্তে মুসলিম বিশ্বের নিন্দা

সূত্র: পূর্ব জেরুজালেমে ইসরাইলের বসতি স্থাপনের সমালোচনা করেছেন মুসলিম বিশ্বের নেতারা। তারা একে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে বড় বাধা বলে মনে করেন।
৬টি উপসাগরীয় দেশ নিয়ে গঠিত গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) মহাসচিব আবদেল রাহমান আল-আতিয়া ইসরাইলের ২৩৮টি বসতি নির্মাণের সিদ্ধান্তকে আগ্রাসী এবং উস্কানিমূলক বলে উল্লেখ করেছেন।

৫৬টি মুসলিম দেশের সংস্থা অরগানাইজেশন অব ইসলামিক কনফারেন্স (ওআইসি) বসতি স্থাপনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলেছে, ইসরাইল আন্তর্জাতিক সম্প্রদায়ের ইচ্ছার অবহেলা করেছে এবং নতুন করে শান্তি আলোচনা শুরু করতে খুব একটা আগ্রহী নয়।

এর আগে ২০ মাসের বিরতির পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবারও শান্তি আলোচনা শুরু হয়। তবে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শর্ত দিয়েছিলেন, ইসরাইলকে হয় বসতি স্থাপন অথবা শান্তি আলোচনা এগিয়ে নেয়া যে কোনো একটি বেছে নিতে হবে।

তিনি বলেন, দখলকৃত ভূখণ্ডে বসতি স্থাপন চালু রাখলে সরাসরি শান্তি আলোচনা বন্ধ হয়ে যাবে। এদিকে মধ্যপ্রাচ্য দ্বন্দ্ব নিরসনে আয়োজিত নিরাপত্তা কাউন্সিল বলেছে, জাতিসংঘের দূত মেরন রুবেন ফিলিস্তিন ইসরাইলের সঙ্গে শান্তি চুক্তি করলেই শুধু বসতি স্থাপন বন্ধ করা সম্ভব বলে মন্তব্য করেছেন।

‘কিন্তু ইসরাইল উদ্বিগ্ন, যদি আরব দেশগুলো ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আগেই জাতিসংঘের স্বীকৃতি নিয়ে ফেলে’ মেরন বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাত্কারে এসব কথা বলেন। মেরন আরও বলেন, আমরা চাই কোনো চাপের কারণে নয়, দু’পক্ষই সমঝোতার ভিত্তিতে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হোক।
উল্লেখ্য, ১০ মাস বন্ধ থাকার পর গত ২৬ সেপ্টেম্বর বসতি স্থাপনের মেয়াদ শেষে ইসরাইল নতুন করে নির্মাণ কাজ শুরু করায় দীর্ঘ প্রতীক্ষিত শান্তি আলোচনা হুমকির মুখে পড়েছে।