Category: কুয়েত

 রাজনৈতিক সংস্কারের দাবিতে রাজপথে নামছে কুয়েতের তরুণেরা

সূত্র: প্রধানমন্ত্রীর অপসারণ ও বড় পরিসরে রাজনৈতিক সংস্কারের দাবিতে আজ মঙ্গলবার বিক্ষোভ করতে যাচ্ছে কুয়েতের তরুণসমাজ। তবে সে দেশে কর্তৃপক্ষের পূর্ব অনুমতি ছাড়া যেকোনো ধরনের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা থাকায় সফলতা নিয়ে আশঙ্কা রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, কাফি অ্যান্ড আল-সুর আল-খামস (ফিফথ ফেন্স) নামের একটি সংগঠন বিক্ষোভের প্রধান আয়োজক। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী শেখ নাসের আল-মোহাম্মদ আল-সাবাহকে অপসারণ করে আল-সাবাহ পরিবারের বাইরের অন্য কাউকে এ পদে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছে। কুয়েতে গত ২৫০ বছর ধরে শাসন করছে আল-সাবাহ পরিবার। বর্তমান প্রধানমন্ত্রী কুয়েতের আমির জাবের আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর ভাতিজা। বিস্তারিত →