Category: কিরগিজস্তান

কিরগিজস্তানের নির্বাচনী ফল ঘোষণা : জোট সরকারের ইঙ্গিত

সূত্র: কিরগিজস্তানে সোমবার দীর্ঘ প্রতিক্ষীত নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়েছে। গত মাসে দেশটির যুগান্তকারী পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচন বিষয়ক প্রধান আকিলবেক সারিয়েভ সাংবাদিকদের সোমবার জানান, পাঁচটি দল পার্লামেন্টের আসনে যৌথভাবে জয়লাভ করেছে। এই ফলাফলে সম্ভাব্য জোট সরকার গঠনের দিকেই যাচ্ছে দেশটি। গত ১০ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হয়। বিস্তারিত →

কিরগিজস্তানে নতুন পার্লামেন্টে আসন জিতেছে ৫টি দল

সূত্র:কিরগিজস্তানের পার্লামেন্ট নির্বাচনে সোমবার আসন জিতেছে ৫ টি দল।কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, এ পর্যন্ত ৯৬ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। এতে স্বল্প ভোটের ব্যাবধানে এগিয়ে রয়েছে আতা হুর্ত দল। এ দলে নির্বাসিত প্রেসিডেন্ট কারমানবেক বাকিয়েভের সমর্থকরা রয়েছে।

কমিশন আরো জানায়, নির্বাচনে অংশ নেওয়া ২৯ টি পার্টির মধ্যে ৫ টি দল দেশব্যাপী ৫ শতাংশেরও বেশি ভোট পেয়েছে। বিস্তারিত →

কিরগিজস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে

সূত্র: কিরগিজস্তানে সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে রাত ৮টা পর্যন্ত।

এ নির্বাচনের মধ্য দিয়ে মধ্যএশিয়ার কোনো দেশ হিসেবে কিরগিজস্তানেই প্রথম সংসদীয় গণতন্ত্র চালু হতে যাচ্ছে। নির্বাচনে ২৯টি দল অংশ নিচ্ছে। সংসদের ১২০ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ হাজারেরও বেশি প্রার্থী। বিস্তারিত →