Category: উত্তর কোরিয়া

পরমাণু পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

সূত্র: তৃতীয়বারের মতো ভূ-গর্ভে পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।পিয়ংইয়ংয়ের বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা ক্ষুদে আকৃতির পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটিয়েছে এবং এ পরীক্ষা শেষ হয়েছে নিরাপদে, সাফল্যের সঙ্গে।

এর আগে ২০০৬ এবং ২০০৯ সালের পারমাণবিক পরীক্ষার চেয়েও এ পরমাণু বোমা পরীক্ষা আরো শক্তিশালী বলে জানিয়েছে কেসিএনএ বার্তা সংস্থা।
বিস্তারিত →

উ. কোরিয়া-দ. কোরিয়া পাল্টাপাল্টি গোলা বর্ষণ

সূত্র: দক্ষিণ কোরিয়ার সেনারা বুধবার উত্তর কোরিয়াকে লক্ষ্য করে গোলা বর্ষণ করেছে। বিরোধপূর্ণ সমুদ্রসীমা থেকে উত্তর কোরিয়া প্রথমে ভারী গোলা বর্ষণ করলে তার জবাবে দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে গোলা ছোড়া হয়।দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সীমান্তে উত্তর কোরিয়ার দিক থেকে কয়েক দফা গোলা ইয়েনপাইয়োং দ্বীপে এসে পড়ে। বিস্তারিত →

দক্ষিণ কোরিয়ার প্রতিবেদন পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে উ. কোরিয়া

সূত্র:উত্তর কোরিয়া তার পারমাণবিক পরীক্ষাকেন্দ্রে নতুন করে সুড়ঙ্গ খননের কাজ শুরু করেছে। এতে ধারণা করা হচ্ছে, দেশটি আবারও পরমাণু পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে। দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইয়োনহাপ গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সিউলের একজন শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে সংস্থাটি জানায়, উত্তর কোরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ উত্তর হ্যামগিয়ংয়ের পুনগাই-রি ঘাঁটিতে অন্তত দুটি সুড়ঙ্গ খননের কাজ চলছে। একই ঘাঁটিতে উত্তর কোরিয়া ২০০৬ সালের অক্টোবরে প্রথম পরমাণু পরীক্ষা চালায়। ২০০৯ সালের মে মাসে চালায় দ্বিতীয় পরীক্ষা। পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ছয় জাতির আলোচনা থেকে পিয়ংইয়ং বেরিয়ে যাওয়ার কয়েক মাস পরই এ পরীক্ষা চালানো হয়। বিস্তারিত →

দ. কোরিয়ার প্রতি শত্রুতা বন্ধের আহ্বান উ. কোরিয়ার

সূত্র: নতুন বছরের শুরুতেই দক্ষিণ কোরিয়ার প্রতি শত্রুতা বন্ধের আহ্বান জানিয়েছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে একটি ভয়াবহ বছর পার হওয়ার পর শনিবার এ আহ্বান জানানো হলো।

সম্প্রতি উত্তর কোরিয়ার ছোড়া গোলায় দক্ষিণ কোরিয়ার চারজন নিহত হলে প্রতিদ্বন্দ্বী দেশ দুটির মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি হয়।
বিস্তারিত →

কোরীয় সীমান্তে যুদ্ধাবস্থা : দক্ষিণ কোরিয়ার যুদ্ধজাহাজের মহড়া : জরুরি বৈঠকে বাক

সূত্র:কোরীয় উপদ্বীপে এখন বিরাজ করছে যুদ্ধোন্মাদনা। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার পর মঙ্গলবার বিতর্কিত সমুদ্রসীমা থেকে দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে গোলা নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। কয়েক ডজন গোলা হামলায় দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকজন নাগরিক আহত হয়েছে বলে জানিয়েছে সিউল। পরিস্থিতি মোকাবিলায় পরবর্তী পদক্ষেপ গ্রহণে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিউং বাক জরুরি বৈঠকে বসেছেন। প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র জানিয়েছেন, প্রেসিডেন্ট এখন গোপন কক্ষে মন্ত্রীদের সঙ্গে পরবর্তী করণীয় নিয়ে আলোচনায় বসেছেন। বিস্তারিত →

উ. কোরিয়া সঠিক পথে এগুচ্ছে: বিল রিচার্ডসন

সূত্র: কোরিয়ার চলমান সংকটের মীমাংসাকারী হিসেবে যুক্তরাষ্ট্রের বিল রিচার্ডসন উত্তর কোরিয়ার পাল্টা হামলা না করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, কোরীয় উপদ্বীপের সমস্যা মোকাবেলায় উত্তর কোরিয়া সঠিক পথে এগুচ্ছে।

বিল রিচার্ডসন


তিনি বলেন, তবে এর গতিশীলতা ধরে রাখার জন্য দক্ষিণ কোরিয়াকে কথায় নয় কাজে বিশ্বাসী হতে হবে। বিস্তারিত →

উ. কোরিয়ার হামলার আশঙ্কায় মহড়া থামিয়েছে দ. কোরিয়া

সূত্র:দক্ষিণ কোরিয়া সোমবার গোলন্দাজ বাহিনীর উন্মুক্ত মহড়া শুরু করার এক ঘণ্টা পর উত্তর কোরিয়ার পাল্টা হামলার আশঙ্কায় তা শেষ করেছে। বার্তা সংস্থা ইয়োনহাপ এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা মহড়া শেষ হয়েছে বলে নিশ্চিত করতে পারছে না। পরে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। এর আগে ওই মন্ত্রণালয় থেকে জানানো হয়, ইয়নপিয়ং দ্বীপে স্থানীয় সময় ০২৩০টায় মহড়া শুরু হয়েছে। বিস্তারিত →

নতুন ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ ব্যবস্থা মোতায়েন করবে জাপান

সূত্র:উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় দেশজুড়ে বিমান ঘাঁটিগুলোতে অগ্রগামী প্রতিরোধক ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে জাপান। গতকাল শনিবার কিয়োডো নিউজ এ কথা জানায়।
পাঁচ বছরের প্রতিরক্ষা নীতিমালার আওতায় প্যাট্রিয়ট অ্যাডভান্সড ক্যাপাবিলিটি-৩ প্রতিরোধক ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। আগামী সপ্তাহে এই নীতিমালা ঘোষণা করা হতে পারে। সরকারি ও প্রতিরক্ষা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কিয়োডো নিউজ এ খবর জানায়। বিস্তারিত →

উইকিলিকসে তথ্য:উত্তর কোরিয়ার সহায়তায় মিয়ানমারে পরমাণু স্থাপনা!

সূত্র:উত্তর কোরিয়ার সাহায্য নিয়ে মিয়ানমার গোপন একটি পরমাণু কর্মসূচি চালাচ্ছে বলে অনেক দিন থেকেই সন্দেহ করছে যুক্তরাষ্ট্র। প্রত্যক্ষদর্শীর কাছ থেকে সন্দেহজনক গতিবিধির ব্যাপারে জানতে পেরে যুক্তরাষ্ট্র এ ধারণা করছে। উইকিলিকসের ফাঁস হওয়া গোপন কূটনৈতিক বার্তায় এ কথা জানা গেছে। মিয়ানমার থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো তথ্যের বরাত দিয়ে উইকিলিকস জানিয়েছে, মিয়ানমারের বন-জঙ্গলে ভরা প্রত্যন্ত একটি এলাকায় মাটির নিচে বাংকার তৈরির কাজ চলছে।

বার্তা অনুযায়ী, ‘মিয়ানমারের শ্রমিকদের সহায়তায় উত্তর কোরীয়রা মাটির নিচে কনক্রিটের একটি কাঠামো তৈরি করছে। সেখানে পাহাড়ের ওপর থেকে প্রায় ৫০০ ফুট গভীরে নির্মিত হচ্ছে কাঠামোটি। উত্তর কোরীয়রা সেখানে অজানা প্রকৃতির ক্ষেপণাস্ত্র জড়ো করছে।’

উত্তর কোরিয়ার প্রায় ৩০০ শ্রমিক সেখানে কাজ করছে। বিস্তারিত →

সরাসরি গোলাগুলি মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া

সূত্র: উত্তর কোরিয়ার চরম হুমকি-ধমকির মধ্যে দক্ষিণ কোরিয়া সরাসরি গোলাগুলি মহড়া সোমবার শুরু করেছে। দক্ষিণ কোরিয়া সেনাবাহিনী জানায়, উত্তর কোরিয়ার সীমান্ত রেখা (এনএলএল) বরাবর ইয়নপিয়ং দ্বীপের কাছে সাগরে ওই মহড়া চালানো হবে।

দক্ষিণ কোরিয়া জানায়, উত্তর কোরিয়ার সীমান্ত রেখা বরাবর এটি তাদের নিয়মিত মহড়া। দেশটির সেনাবাহিনী জানায়, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ উপত্যাকার ২৯টি স্থানে সর্বশেষ নৌমহড়া চালানো হয়েছে। এছাড়া পীত সাগরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বীপ ডেকহংগও রয়েছে।

এদিকে পিয়ং ইয়ং জানিয়েছে, একসপ্তাহ ধরে মহড়ার মাধ্যমে যুদ্ধের পথে এগিয়ে যাচ্ছে দক্ষিণ কোরিয়া।
বিস্তারিত →