Category: ইয়েমেন

ইয়েমেনে আল কায়েদা নেতা আওলাকি নিহত

সূত্র: ইয়েমেনে আল কায়েদা নেতা আনোয়ার আল আওলাকি নিহত হয়েছেন বলে শুক্রবার জানিয়েছে প্রতিরক্ষামন্ত্রণালয়। নামপ্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা এ খবর নিশ্চিত করেছেন।

আওলাকি ইয়েমেনি বংশোদ্ভূত-মার্কিনি। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের তথ্যমতে, আরব উপদ্বীপে আল কায়েদা গোষ্ঠীর (একিউএপি) সক্রিয় নেতা ছিলেন আওলাকি। ইয়েমেনের আল কায়েদা শাখার সঙ্গে তার যোগসাজশ ছিলো।

বিস্তারিত →

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে গোলা, বেঁচে গেলেন সালেহ

সূত্র: ইয়েমেনের রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদে শুক্রবার গোলা হামলা হয়েছে। এতে প্রাণে বেঁচেছেন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ। কিন্তু তিনি সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছেন সানার এক পশ্চিমা কূটনীতিক।

প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ

প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহ

তবে ইয়েমেনের সরকারি কর্মকর্তারা বলেছেন, সালেহ ভালো আছেন এবং শিগগিরিই দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন।
বিস্তারিত →

অল্পের জন্য বেঁচে গেলেন আল কায়েদা নেতা আওলাকি

সূত্র: যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন আল কায়েদার আরব উপদ্বীপের শীর্ষ নেতা আনোয়ার আল-আওলাকি। তবে এতে আল কায়েদার সন্দেহভাজন মধ্যমসারির দুই নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে।


ইয়েমেনে বৃহস্পতিবার এ হামলা চালানো হয়। বিস্তারিত →

ইয়েমেনের সংকট নিরসনে সরে দাঁড়াতে রাজি সালেহ

সূত্র:অবশেষে জনগণের প্রত্যাশারই জয় হতে চলেছে আরব বিশ্বের আরেক দেশ ইয়েমেনে। চলমান সংটক নিরসনে দেশটির ক্ষমতাসীন জেনারেল পিপল্স কংগ্রেস পার্টি ক্ষমতা থেকে পদত্যাগ করতে সম্মত হয়েছে। খবর এএফপির।

দলটির একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান ছয় জাতি নিয়ে গঠিত উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি`র পরিকল্পনা মাফিক শনিবারের চুক্তিতে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে ক্ষমতা ছেড়ে দিতে হবে।
বিস্তারিত →

ইয়েমেনে বিরোধীদের ওপর পুলিশের গুলি, নিহত ৭

সূত্র: ইয়েমেনে সরকারবিরোধী আন্দোলন দমনে মরিয়া হয়ে উঠেছে সরকার। বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে দেশটিতে এক স্কুলছাত্রসহ সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ১০০ জনেরও বেশি।

সাতজনের মধ্যে পাঁচজন মারা যায় গত শনিবার। আহত বাকি দুজন গতকাল মারা যায়। বিক্ষোভ দমনে গতকাল পুলিশ আন্দোলনকারীদের ওপর সাধারণ কাঁদানে গ্যাসের পরিবর্তে বিষাক্ত গ্যাস ছুড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বিস্তারিত →

ইয়েমেনে সরকার বিরোধী বিক্ষোভে বাধা

সূত্র: ইয়েমেনে প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহকে অপসারণের দাবিতে আয়োজিত হাজার হাজার মানুষের মিছিলে শনিবার সরকার সমর্থকরা দেশীয় ছুরি ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। খবর রয়টার্সের।

এদিকে, প্রেসিডেন্ট সালেহ বিরোধী দল এবং বিক্ষোভকারীদের বিক্ষোভ না করার আহ্বান জানিয়েছেন। তিনি বলছেন, ২০১৩ সালে মেয়াদ শেষ হওয়ার পরই ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন।
বিস্তারিত →

ইয়েমেনে গাড়ি বোমা হামলায় নিহত ১৫

সূত্র: ইয়েমেনের উত্তরাঞ্চলের আল-জাওফ প্রদেশে বুধবার একটি ধর্মীয় শোভাযাত্রায় গাড়িবোমা হামলায় ১৫ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। একজন বিদ্রোহী মুখপাত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।
বিস্তারিত →

ইয়েমেনে ব্রিটিশ রাষ্ট্রদূতের গাড়িবহরের কাছে আত্মঘাতী বোমা হামলা

সূত্র:ইয়েমেনের রাজধানী সানায় সোমবার ব্রিটিশ রাষ্ট্রদূতের গাড়িবহরের কাছে আত্মঘাতী বোমা হামলায় হামলাকারী নিজে নিহত এবং তিনজন আহত হয়েছে। তবে বেঁচে গেছেন রাষ্ট্রদূত টিম টরলট।
আল-কায়েদার আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। টরলট দূতাবাসে যাওয়ার পথে হামলা হয়। তবে এতে তার কোনো ক্ষতি হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন ইয়েমেনি ও ব্রিটিশ কর্মকর্তারা।
ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আরেকটি নিরাপত্তা সূত্র জানায়, আহত তিনজনের মধ্যে ২ জন নিরাপত্তা কর্মকর্তা। তারা রাষ্ট্রদূতের গড়ি পাহারা দিয়ে নিয়ে যাওয়া পুলিশের গাড়িতে ছিল। আর অন্যজন পথচারী।
মন্ত্রণালয় বলেছে, হামলাটি আল কায়েদা চালিয়েছে বলে আলামত পাওয়া যাচ্ছে। এ হামলা এটিই প্রমাণ করছে যে, আল কায়েদার বিরুদ্ধে ইয়েমেন সরকারের কঠোর অভিযানের পরও তারা এখনো এ ধরনের সহিংস হামলা চালাতে সক্ষম। বিস্তারিত →