Category: সার্বিয়া

৩৫ লাখ পাউন্ডে বিমানবাহী রণতরী বিক্রি করবে ব্রিটেন

সূত্র:অবিশ্বাস্য কম দামে বিমানবাহী রণতরী বিক্রির ঘোষণা দিয়েছে ব্রিটেন। নগদ অর্থ সঙ্কট কাটাতে বিমানবাহী রণতরী ‘এইচএমএস আর্ক রয়্যাল’ বিক্রির কথা জানায় যুক্তরাজ্য সরকার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ৩৬০ কোটি পাউন্ড বাজেট ঘাটতি মেটাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। রণতরীটির সঙ্গে রয়েছে ফ্রিগেট, ডেস্ট্রয়ার, হেলিকপ্টার এবং সাঁজোয়া যানও।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানবাহী রণতরীটি মাত্র ৩৫ লাখ পাউন্ডে বিক্রি হবে। ৬৫ হাজার টন ওজনের বিমানবাহী এ রণতরীটি নির্মাণে ব্যয় হয়েছিল ২০ কোটি পাউন্ড। এছাড়া রণতরীর সঙ্গে অন্যান্য সমরাস্ত্র সংযুক্তিতেও ব্যয় হয়েছে বিপুল অর্থ। কম দামে রণতরী বিক্রির সরকারি সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন ঊর্ধ্বতন ব্রিটিশ সামরিক কর্মকর্তারা। বিস্তারিত →

বেলগ্রেডে সমকামী অধিকার আন্দোলনে সহিংসতা

সূত্র:সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে সমকামীদের অধিকার আদায়ের আন্দোলনে সমকামী-বিরোধীরা বাধা দিলে রোববার পুলিশের সঙ্গে সংঘর্ষে ৯০ জন পুলিশ আহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে আরো অনেকে।

পুলিশ বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছুড়ে মারে। অন্যদিকে বিক্ষোভকারীরা সশস্ত্র কর্মকর্তাদের লক্ষ্য করে পেট্রোল বোমা ও পাথর ছুড়ে মারে এবং নিরাপত্তা বেষ্টনী ভেঙে ফেলার চেষ্টা চালায়। বিস্তারিত →