Category: ব্রিটিশ

দেশের সহিংসতায় ব্রিটিশ রাষ্ট্রদূতের নিন্দা

সুত্র:দেশে সাম্প্রতিককালে ঘটতে থাকা সহিংসতা ও প্রাণহানির ঘটনায় নিন্দা ও দু:খ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট গিবসন। রোববার এক বিবৃতিতে তিনি বাংলাদেশের বিভিন্ন উপসনালয় ও ব্যক্তিগত সম্পত্তির উপর হামলার ঘটনায় এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, “বাংলাদেশে প্রত্যেক নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ করার অধিকার আছে। কিন্তু ভয় দেখিয়ে ও হরতাল দিয়ে নাগরিকদের জীবন বিপর্যস্ত ও স্বাভাবিক ব্যবসা-বাণিজ্য ব্যাহত করা হচ্ছে।” বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আন্তর্জাতিক সম্প্রদায় এর ফলে নেতিবাচক ধারণা পাচ্ছেন বলে জানান তিনি। বিস্তারিত →

বাংলাদেশী নারীর সাফল্য : লন্ডন অলিম্পিক এখন পরিচ্ছন্ন

সূত্র: অলিম্পিক উত্সবকে কেন্দ্র করে লন্ডনের রাস্তা থেকে পতিতাদের বিতাড়িত করতে সফল হয়েছেন এক বাংলাদেশী নারী। তার প্রচেষ্টায় লন্ডন শহরের স্টেডিয়ামের আশপাশের এলাকাকে পতিতামুক্ত করেছে লন্ডনের পুলিশ। যৌনকর্মীরা জানিয়েছেন, অলিম্পিক উপলক্ষে তাদের যৌন ব্যবসা জমজমাট হবে ধারণা করা হলেও বাস্তবে হয়েছে তার উল্টো।

পর্যটকদের জন্য লন্ডনকে আকর্ষণীয় করে তোলার জন্য স্টেডিয়ামের আশপাশের এলাকা থেকে রাস্তার পতিতাদের তাড়িয়ে দেয়া হয়েছে। অলিম্পিককে কেন্দ্র করে ব্রিটেনের নড়বড়ে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে আশা করা হলেও গত মার্চ পর্যন্ত ১৮ মাসে লন্ডনের নিকটবর্তী নিউহাম শহরের ৮০টি পতিতালয় বন্ধ করে দিয়েছে পুলিশ। নিউহ্যামেই অলিম্পিক স্টেডিয়াম অবস্থিত। পূর্ব লন্ডনের পতিতাদের নিয়ে কাজ করা সরকারি অর্থে পরিচালিত ওপেন ডোরস নামের একটি প্রতিষ্ঠানের কর্ণধার জর্জিনা পেরি বলেন, অলিম্পিক আয়োজনের শহর নিউহ্যামে যৌনকর্ম বন্ধ করতে গত দু’বছরে পুলিশি তত্পরতা ব্যাপকভাবে বেড়ে গেছে।

বিস্তারিত →

ব্রিটেনের কয়েকটি স্কুলে মিনি স্কার্ট পরা নিষিদ্ধ

সূত্র: যুক্তরাজ্যের কয়েকটি স্কুলে মেয়েদের মিনি স্কার্ট পরা নিষিদ্ধ করা হয়েছে। হাঁটুর ওপরে স্কার্ট পরা মেয়েদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য হুমকি উল্লেখ করে স্কুল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি কেন্ট হারনে বে হাই স্কুলের অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে একটি চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, হাঁটুর ওপর স্কার্ট পরা মেয়েদের জন্য ঝুঁকিপূর্ণ। এ কারণে তারা যৌন হয়রানির শিকারও হচ্ছে। তারা সতর্ক করে দেন যদি শিক্ষার্থীদের হাঁটুর চার ইঞ্চি ওপরে স্কার্ট পরতে বাধ্য করা হয়, তাহলে অভিভাবকরা তাদের ট্রাউজার পরিয়ে স্কুলে পাঠাবেন।

বিস্তারিত →

ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের হুশিয়ারি : ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কটে ঝুঁকির মুখে বিশ্ব অর্থনীতি

সূত্র: ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, ইউরোজোনের অর্থনৈতিক সঙ্কটের ফলে বিশ্ব অর্থনীতি সঙ্কটাপন্ন হতে পারে। ক্যামেরন ফিনান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাত্কারে ওই আশঙ্কার কথা ব্যক্ত করেছেন। তিনি এ সঙ্কট সমাধানের জন্য চূড়ান্ত পদক্ষেপ নিতে ইউরোপীয় নেতাদের প্রতি আহ্বান জানান।

ক্যামেরন বলেছেন, ইউরোজোন অন্য যে কোনো কিছুর চেয়ে সম্ভবত অনিশ্চয়তা ও আস্থাহীনতা সৃষ্টিতেই বেশি ভূমিকা রাখছে। এ অবস্থায় এমন ব্যবস্থা নিতে হবে যাতে ইউরোজোন সঠিকভাবে কাজ করে অথবা এর সম্ভাব্য ব্যর্থতা ঠেকাতে হবে।

বিস্তারিত →

যুক্তরাজ্যে রাজকীয় নৌবাহিনীর হাজার সেনাকে অব্যাহতিপত্র

সূত্র: যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর অতিরিক্ত লোকবল কমানোর লক্ষ্যে ১ হাজারেও বেশি সদস্যকে চিঠি পাঠানো হয়েছে। যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর ব্যয় সংকোচন পরিকল্পনার প্রথম ধাপ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

চাকরি থেকে অব্যাহতি দেওয়ার লক্ষ্যে রাজকীয় নৌবাহিনীর যে ১ হাজার ২০ জনকে চিঠি পাঠানো হয়েছে তাদের এক তৃতীয়াংশকে অবশ্যই বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হবে।

বিস্তারিত →

মুসলিম ধর্মদর্শনের মধ্যেই সন্ত্রাসবাদ রয়েছে : ব্লেয়ার

সূত্র: মধ্যপ্রাচ্যে পশ্চিমাদের সামরিক হস্তক্ষেপ মুসলিমদের চরমপন্থী বানিয়েছে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়াতে উত্সাহ জুগিয়েছে—এই দাবি নাকচ করে দিয়েছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার।

ব্লেয়ার বলেন, ‘ইসলামী সন্ত্রাসবাদের সমাপ্তি তখনই ঘটবে যখন আমরা এই আদর্শকে পরাজিত করতে পারব।’সেই সঙ্গে আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনের মৃত্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা বলে উল্লেখ করেন তিনি।

বিস্তারিত →

পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসে মুসলিমদের বিরুদ্ধে বর্ণবাদী ইডিএলের লংমার্চ নিয়ে উত্তেজনা

সূত্র: ব্রিটিশ বর্ণবাদী দল ইংলিশ ডিফেন্স লিগের (ইডিএল) মুসলিম অধ্যুষিত পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস মসজিদ অভিমুখে লংমার্চ কর্মসূচি নিয়ে গতকাল লন্ডনে ব্যাপক উত্তেজনা দেখা দেয়।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী লন্ডনের সহস্রাধিক ইডিএল সমর্থক ব্রিটেনের বিভিন্ন স্থান থেকে পূর্ব লন্ডনের লিভারপুল স্ট্রিট স্টেশন এবং অলগেটে জড়ো হয়। তারা টাওয়ার হ্যামলেটস মসজিদ অভিমুখে লংমার্চ করে যেতে চাইলে পুলিশ বাধা দেয়।

বিস্তারিত →

পাঁচ মাসে সাড়ে সাত হাজার বার বিমান হামলা

সূত্র: ত্রিপোলিতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ন্যাটোর বিমান হামলা। ফেব্রুয়ারিতে গাদ্দাফির পতনের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে শুরুতে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু মার্চে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর হামলা শুরুর পর দ্রুতই বদলাতে শুরু করে দৃশ্যপট। অবিরাম বোমা হামলা চালিয়ে সরকারি বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয় ন্যাটো। এই ফাঁকে স্থলপথে অগ্রসর হতে থাকে বিদ্রোহী সেনারা।

বার্তা সংস্থাগুলো জানায়, বিদ্রোহীদের সহায়তা করতে গিয়ে গত পাঁচ মাসে গাদ্দাফি বাহিনীকে লক্ষ্য করে সাড়ে সাত হাজার বার বিমান হামলা চালিয়েছে ন্যাটো বাহিনী। এসব হামলা পরিচালনায় অর্থনৈতিক মন্দার মধ্যেও বিপুল অঙ্কের অর্থ গুনতে হয়েছে অভিযানে অংশ নেওয়া দেশগুলোকে। বিস্তারিত →

ত্রিপোলি ঘিরে ফেলার দাবি বিদ্রোহীদের : ব্রেগায় গাদ্দাফি বাহিনীর স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সূত্র: ত্রিপোলির পাশের একটি শহর লিবিয়ার বিদ্রোহীরা দখল করে নিয়েছে। কৌশলগত কারণে এ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে রাজধানীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, গাদ্দাফির অনুগত বাহিনী ব্রেগা শহরে বিদ্রোহীদের লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিদ্রোহীরা মঙ্গলবার জানায়, ত্রিপোলির দক্ষিণের গারিয়ান শহর সোমবার তারা দখল করে নিয়েছে। বিদ্রোহীদের এই দাবি সত্য হলে লিবিয়ার রাজধানী শহরটি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে। এতে ত্রিপোলির সঙ্গে লিবিয়ার অন্যান্য সব অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বিস্তারিত →

২০০০ বছর আগের কাঠের রাস্তার সন্ধান

সূত্র: প্রত্নতত্ত্ববিদরা লন্ডনের ইস্ট অ্যাংলিয়া এলাকায় প্রায় ২০০০ হাজার বছর আগের লৌহ যুগের একটি রাস্তার সন্ধান পেয়েছেন। নরফোলকের ওয়েভেনি নদীর পাশের জলাশয় দিয়ে পার হওয়া উঁচু বাঁধের মতো করে তৈরি এ রাস্তাটি ২০০৬ সালে প্রথম দেখা গেলেও এর খনন কাজ শুরু হয় গত বছরের জুন মাসে।

রাস্তাটির কাঠের রিং দেখে ধারণা করা হচ্ছে, এটা রোমান সভ্যতার আগে অর্থাত্ খ্রিস্টপূর্ব ৭৫ শতকে আইকনি (প্রতিমা পূজাবিরোধী এক ধরনের উপজাতি) তৈরি করেছিল। অর্থাত্ রোমান আগ্রাসনের আগে এ রাস্তাটি তৈরি হয়েছিল। ২০০৬ সালে প্রথম খুঁজে পাবার পর খুঁটি দিয়ে রাস্তাটি চিহ্নিত করে রাখা হয়েছিল। বিস্তারিত →