Category: ফ্রান্স

মালিতে মালিতে ইসলামপন্থী দমনে ফরাসি বিমান হামলা চলছে

সূত্র:মালিতে ইসলামপন্থী জঙ্গি দমনে ফরাসি সেনাদের সহায়তায় সরকারি বাহিনীর লড়াই চলছে। গতকাল রবিবার জঙ্গিবিরোধী অভিযানে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোয়াসের তিন দেশ_বুরকিনাফাসো, নাইজার ও সেনেগালের দেড় হাজার সেনা যোগ দেওয়ার কথা ছিল। ফরাসি বিমান হামলায় সাহায্যের হাত বাড়াতে ব্রিটেনও বিমান পাঠানোর ঘোষণা দিয়েছে। ইকোয়াসের আরেক সদস্য নাইজেরিয়ার ৬০০ সেনাও খুব শিগগির মালির সরকারি বাহিনীর কাতারে ভিড়বে। গতকাল টানা তৃতীয় দিনের মতো জঙ্গিদের লক্ষ্য করে বিমান হামলা চালায় ফরাসি বাহিনী।
মালিতে বিমান হামলা চলছে
মালির পরিস্থিতি নিয়ে আগামী বুধবার জরুরি বৈঠকে বসবে ১৫ সদস্যের ইকোয়াস। আইভোরি কোস্টের আবিদজানে বৈঠক হবে। গত ডিসেম্বরে মালিতে ইকোয়াসের তিন হাজার ৩০০ সেনার একটি দল পাঠানোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে নিরাপত্তা পরিষদ। জঙ্গিদের নিয়ন্ত্রণে চলে যাওয়া মালির উত্তরাঞ্চল পুনরুদ্ধারের অভিযানে যোগ দিতে এই সেনাদের আগামী সেপ্টেম্বরে মালিতে পা রাখার কথা। বিস্তারিত →

ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন!

সূত্র: প্রত্যেক বছরই ফ্রান্সের বিভিন্ন স্থানে সহস্রাধিক গাড়ি পুড়িয়ে অন্যরকম এক নববর্ষ উদযাপন করছে তরুণরা। আর গত তিন বছরের মধ্যে এবারই প্রথমবারের মতো এ ধরণের তথ্য প্রকাশ করলো দেশটির দায়িত্বশীল কর্তৃপক্ষ।

ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন

ফ্রান্সে গাড়ি পুড়িয়ে নববর্ষ উদযাপন


বুধবার ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ম্যানুয়েল ভলসের দেওয়া তথ্য অনুযায়ী আরো জানা যায়, গত ২০০৯ সালের ৩১ ডিসেম্বর মধ্যরাতে দেশটিতে প্রায় ১,১৪৭টি গাড়ি পোড়ানো হয়েছে।

বিস্তারিত →

ফ্রান্সে আলোচনায় বসছে তালেবান ও আফগান সরকার

সূত্র: আফগান সরকার, তালেবানসহ অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রতিনিধিরা প্যারিসের কাছাকাছি কোথাও আলোচনায় বসতে যাচ্ছে।

ফ্রান্সে আলোচনায় বসছে তালেবান ও আফগান সরকার

ফ্রান্সে আলোচনায় বসছে তালেবান ও আফগান সরকার

২০১৪ সালে আফগানিস্তান থেকে ন্যাটোর সেনা প্রত্যাহারের পর দেশটির ভবিষ্যৎ নিয়েই এই আলোচনার আয়োজন করা হয়েছে বলে ফ্রান্সের কর্মকর্তারা রোববার জানিয়েছে।

আরএফআই রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী লরেন্ট ফ্যাবিয়াস এ তথ্য জানান। শনিবার ফ্রান্স বাহিনীর শেষ দলটিকে আফগানিস্তান থেকে ফিরিয়ে নেওয়া হয়।
বিস্তারিত →

পাঁচ মাসে সাড়ে সাত হাজার বার বিমান হামলা

সূত্র: ত্রিপোলিতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ন্যাটোর বিমান হামলা। ফেব্রুয়ারিতে গাদ্দাফির পতনের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে শুরুতে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু মার্চে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর হামলা শুরুর পর দ্রুতই বদলাতে শুরু করে দৃশ্যপট। অবিরাম বোমা হামলা চালিয়ে সরকারি বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয় ন্যাটো। এই ফাঁকে স্থলপথে অগ্রসর হতে থাকে বিদ্রোহী সেনারা।

বার্তা সংস্থাগুলো জানায়, বিদ্রোহীদের সহায়তা করতে গিয়ে গত পাঁচ মাসে গাদ্দাফি বাহিনীকে লক্ষ্য করে সাড়ে সাত হাজার বার বিমান হামলা চালিয়েছে ন্যাটো বাহিনী। এসব হামলা পরিচালনায় অর্থনৈতিক মন্দার মধ্যেও বিপুল অঙ্কের অর্থ গুনতে হয়েছে অভিযানে অংশ নেওয়া দেশগুলোকে। বিস্তারিত →

ত্রিপোলি ঘিরে ফেলার দাবি বিদ্রোহীদের : ব্রেগায় গাদ্দাফি বাহিনীর স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সূত্র: ত্রিপোলির পাশের একটি শহর লিবিয়ার বিদ্রোহীরা দখল করে নিয়েছে। কৌশলগত কারণে এ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে রাজধানীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, গাদ্দাফির অনুগত বাহিনী ব্রেগা শহরে বিদ্রোহীদের লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিদ্রোহীরা মঙ্গলবার জানায়, ত্রিপোলির দক্ষিণের গারিয়ান শহর সোমবার তারা দখল করে নিয়েছে। বিদ্রোহীদের এই দাবি সত্য হলে লিবিয়ার রাজধানী শহরটি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে। এতে ত্রিপোলির সঙ্গে লিবিয়ার অন্যান্য সব অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বিস্তারিত →

দুই হামলায় ৪ ন্যাটো সেনা নিহত : আফগানিস্তানে এবার ইউরোকোরের সেনা মোতায়েন করা হচ্ছে

সূত্র: আফগানিস্তানে এবার ইউরোপীয় সেনা জোট ইউরোকোরের সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের দাবিতে আন্দোলন জোরদার হওয়ার একই সময়ে নতুন করে ইউরোপীয় সেনা মোতায়েনের সিদ্ধান্তের খবর এলো। খুব শিগগিরই ইউরোকোরের প্রথম সেনা ইউনিট আফগানিস্তানে পৌঁছবে বলে এর মুখপাত্র ডেভিড আয়ারায়া জানিয়েছেন।

পরিস্থিতি দেখে মনে হচ্ছে, ন্যাটো ও ইউরোকোর আফগানিস্তানকে নিজেদের শক্তি ও অস্ত্র পরীক্ষার ক্ষেত্র হিসেবে ব্যবহার করছে। এ কারণে আফগান জনগণের মাঝে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সব মিলিয়ে আফগানিস্তান থেকে আদৌ কোনো দিন বিদেশি সেনা সরিয়ে নেয়া হবে কি না তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। ইউরোকোরের সেনা পাঠানোর মধ্য দিয়ে আফগানিস্তানে ইউরোপীয় আধিপত্য আরও শক্তিশালী করা হচ্ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

তিনি ফ্রান্সের রাজধানী প্যারিসে সাংবাদিকদের বলেছেন, চলতি মাসেই ইউরোকোরের সদর দফতরে অবস্থানরত বারশ’ সেনার নেতৃত্ব নিয়েছেন ফরাসি সেনা কর্মকর্তা এলিভিয়ে দুভেনশু। দায়িত্ব নেয়ার পর তিনি বলেছেন, ইউরোকোরের সেনারা যে কোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। বিস্তারিত →

সেনা প্রত্যাহার নিয়ে হুড়োহুড়ি : পশ্চিমাদের অর্জন ভেস্তে যাওয়ার শঙ্কা

সূত্র: আফগানিস্তান থেকে এক বছরের মধ্যে দুই-তৃতীয়াংশ মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন পশ্চিমা সামরিক বিশ্লেষকরা। তাঁদের আশঙ্কা, এর ফলে ওই অভিযানে অংশ নেওয়া অন্য দেশগুলোর মধ্যে সেনা প্রত্যাহারের জন্য হুড়োহুড়ি লেগে যাবে। এতে আফগান যুদ্ধে পশ্চিমা বাহিনীর অর্জিত সাফল্য ভেস্তে যেতে পারে।

ওবামার বক্তব্যের পর গতকাল ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ স্পষ্ট জানিয়ে দেন, ‘কোনো যদি-কিন্তু নয়, ২০১৫ সালে আফগানিস্তানে কোনো ব্রিটিশ সেনা থাকবে না।’

বুধবার বারাক ওবামা সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর ন্যাটোর অন্য সদস্যরাও আফগানিস্তান থেকে সেনা ফিরিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গুইডো ওয়েস্টারভেল বলেন, ‘আমরা সেনা প্রত্যাহারের বিষয়টি জোরালোভাবে বিবেচনা করছি। বিস্তারিত →

ফ্রান্সে আশঙ্কাজনক হারে বাড়ছে বর্ণবাদ

সূত্র: ফ্রান্সে অভিবাসীরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বর্ণবৈষম্যের শিকার হচ্ছেন। অর্ধেকেরও বেশি ফরাসি মনে করে, তাদের দেশে অনেক বেশি অভিবাসী অবস্থান করছে। সম্প্রতি প্রকাশিত ফ্রান্সের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিবেদনে বলা হয়, ৩৬ ভাগ বর্ণবৈষম্যের শিকার উত্তর আফ্রিকার অভিবাসী।

প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির ইসলাম বিষয়ক উপদেষ্টা ও রেসপেক্ট ম্যাগাজিনের সম্পাদক উসমেন নদিয়ায় বলেন, ‘সরকারের সাম্প্রতিক উদ্যোগের ফলে মুসলিমরা বৃহত্তর সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং এখন তা-ই ঘটছে। ক্ষমতাসীন দলের মুসলিম সদস্যরা দলত্যাগ শুরু করেছেন।
উল্লেখ্য, ফান্সে প্রায় ৫০ লাখ মুসলিম বসবাস করে। তারা পশ্চিম ইউরোপের বৃহত্ সংখ্যালঘু সম্প্রদায়। সম্প্রতি দেশটিতে ইসলাম-বিদ্বেষী প্রবণতা তীব্রতর হচ্ছে। মুসলিম অভিবাসীদের নিরুত্সাহিত করতে দেশটি নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এছাড়া নির্বাচনে সুবিধা পাওয়ার জন্য রাজনীতিকরা ‘ইসলামভীতি ব্যবহার’ করে থাকেন বলেও প্রতিবেদনে অভিযোগ করা হয়। ফরাসি সমাজে ইসলামের ভূমিকা কী হবে এ নিয়ে দেশটিতে বিতর্ক এখন তুঙ্গে রয়েছে। এক বিতর্কে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটিতে অধিক সংখ্যক মুসলিমের উপস্থিতিকে ‘সমস্যা’ হিসেবে চিহ্নিত করেন। বিস্তারিত →

ফ্রান্সে বোরকা পরা মহিলা আটক

সূত্র: ফ্রান্সে বোরকা পরার জন্য একজন মহিলাকে আটক করা হয়েছে৻পুরো মুখ ঢেকে যায় এমন ‘ইসলামী পোশাক‘ নিষিদ্ধ করে আইন কার্যকর হবার প্রথম দিনে এই আটকের ঘটনা ঘটে৻

তবে পুলিশ বলছে, মহিলাকে বেআইনি বিক্ষোভে অংশগ্রহণ করার জন্য আটক করা হয়েছে, বোরকা পরার জন্য নয়৻অনেক মুসলমান মনে করেন, মহিলাদের বোরকা পরা একটি ধর্মীয় দায়িত্ব, এবং ফ্রান্স ইউরোপে প্রথম দেশ যে জনসমক্ষে এই পোশাক পরা নিষিদ্ধ করলো৻

বিস্তারিত →

ফ্রান্সে এবার ইসলাম নিয়ে বিতর্ক অনুষ্ঠান

সূত্র: নেকাববিরোধী আইন কার্যকর হওয়ার মাত্র এক সপ্তাহ আগেই এবার ধর্মনিরপেক্ষ ফ্রান্সে ইসলামের ভূমিকা নিয়ে বিতর্কানুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির দল ইউএমপি।

তিন ঘণ্টার এই গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে প্যারিসের একটি মাঝারিমানের হোটেলে, তবে অতিথি তালিকায় কারা থাকবেন, তা এখনও জানা যায়নি। শুরুতে এই অনুষ্ঠানটি এক সপ্তাহ পর্যন্ত চলবে, এ রকমটাই সিদ্ধান্ত হয়েছিল।

বিস্তারিত →