Category: গ্রিস

সহিংস বিক্ষোভের মধ্যে গ্রিসে ব্যয় সংকোচন নীতি পাস

সুত্র: ঋণ সংকট মোকাবিলায় ইউরোজোন ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দ্বিতীয় দফা সহায়তা পেতে রবিবার গ্রিসের আইন প্রণেতারা একটি কঠোর ব্যয় সংকোচন নীতি অনুমোদন করেছেন।

কৃচ্ছতাসাধন পরিকল্পনার প্রতিবাদে গ্রিসের রাস্তায় সহিংস বিক্ষোভের মাঝেই এ অনুমোদন দেওয়া হয়।
বিস্তারিত →

এথেন্সে বোমা বিস্ফোরণ

সূত্র: গ্রিসের রাজধানী এথেন্সের একটি আদালতের বাইরে বৃহস্পতিবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

বিস্ফোরণের একটি সতর্ক বার্তার মাধ্যমে পুলিশ ওই স্থানটি থেকে মানুষকে সরিয়ে নিতে সক্ষম হয়।
বিস্তারিত →

এথেন্সের সুইস দূতাবাসে বোমা বিস্ফোরণ

সূত্র: গ্রিসের রাজধানী এথেন্সে সুইজারল্যান্ডের দূতাবাসে মঙ্গলবার বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স, এএফপি’র।

তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। একজন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে ওই বিস্ফোরকটি বোমা ছিল না তা নিশ্চিত করতে পারেননি। বিস্তারিত →

জার্মান পার্লামেন্টে গ্রীসের জন্য অর্থ সাহায্য প্রস্তাব পাশ

আন্তর্জাতিক ডেস্ক(আ.উ.)- জার্মানীর পার্লামেন্টে তিন বছরে গ্রীসের জন্য ২৮.৬ বিলিয়ন ডলার সাহায্য প্রস্তাব পাশ হয়েছে। প্রস্তাবটির পক্ষে ৩৯০টি ভোট, বিপক্ষে ৭২টি ভোট এবং ১৩৯ জন এমপি ভোট দানে বিরত ছিলেন। জার্মান অর্থমন্ত্রী বলেছেন ইউরো মুদ্রাকে রক্ষার জন্য এ প্রস্তাব পাশ করা হয়েছে। সূত্র

গ্রিসে বিক্ষোভ-সহিংসতায় নিহত ৩

সূত্র:গ্রিস সরকারের কঠোর ব্যয়হ্রাস পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ- সহিংসতায় বুধবার রাজধানী এথেন্সে তিন জন নিহত হয়েছে। কর্মকর্তারা একথা জানিয়েছে।
তারা জানান, একটি ব্যাংক ভবনে বিক্ষোভকারীদের ধরানো আগুনে ওই তিন জন নিহত হয়।
ফায়ার ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, “আগুনে জ্বলতে থাকা একটি ভবন থেকে আমরা তিনজনের লাশ উদ্ধার করেছি।”
বিক্ষোভকারীরা পার্লামেন্ট অভিমুখে অগ্রসর হওয়ার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে গেলে বিক্ষুব্ধ জনতা ব্যাংক ভবন জ্বালিয়ে দেয়।
গ্রিসে অক্টোবরে সোশ্যালিস্ট সরকার ক্ষমতায় আসার পর এটিই সবচেয়ে বড় বিক্ষোভ-সহিংসতা। বিস্তারিত →