Category: ইটালি

পাঁচ মাসে সাড়ে সাত হাজার বার বিমান হামলা

সূত্র: ত্রিপোলিতে বিদ্রোহীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ন্যাটোর বিমান হামলা। ফেব্রুয়ারিতে গাদ্দাফির পতনের দাবিতে শুরু হওয়া আন্দোলনকে শুরুতে একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবেই দেখা হচ্ছিল। কিন্তু মার্চে গাদ্দাফি বাহিনীর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর হামলা শুরুর পর দ্রুতই বদলাতে শুরু করে দৃশ্যপট। অবিরাম বোমা হামলা চালিয়ে সরকারি বাহিনীর মেরুদণ্ড ভেঙে দেয় ন্যাটো। এই ফাঁকে স্থলপথে অগ্রসর হতে থাকে বিদ্রোহী সেনারা।

বার্তা সংস্থাগুলো জানায়, বিদ্রোহীদের সহায়তা করতে গিয়ে গত পাঁচ মাসে গাদ্দাফি বাহিনীকে লক্ষ্য করে সাড়ে সাত হাজার বার বিমান হামলা চালিয়েছে ন্যাটো বাহিনী। এসব হামলা পরিচালনায় অর্থনৈতিক মন্দার মধ্যেও বিপুল অঙ্কের অর্থ গুনতে হয়েছে অভিযানে অংশ নেওয়া দেশগুলোকে। বিস্তারিত →

ত্রিপোলি ঘিরে ফেলার দাবি বিদ্রোহীদের : ব্রেগায় গাদ্দাফি বাহিনীর স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

সূত্র: ত্রিপোলির পাশের একটি শহর লিবিয়ার বিদ্রোহীরা দখল করে নিয়েছে। কৌশলগত কারণে এ শহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর নিয়ন্ত্রণ নেয়ার মাধ্যমে রাজধানীকে চারদিক থেকে ঘিরে ফেলা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। এদিকে যুক্তরাষ্ট্র বলেছে, গাদ্দাফির অনুগত বাহিনী ব্রেগা শহরে বিদ্রোহীদের লক্ষ্য করে স্কাড ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বিদ্রোহীরা মঙ্গলবার জানায়, ত্রিপোলির দক্ষিণের গারিয়ান শহর সোমবার তারা দখল করে নিয়েছে। বিদ্রোহীদের এই দাবি সত্য হলে লিবিয়ার রাজধানী শহরটি চারদিক থেকে অবরুদ্ধ হয়ে পড়বে। এতে ত্রিপোলির সঙ্গে লিবিয়ার অন্যান্য সব অঞ্চলের যোগাযোগ বন্ধ হয়ে যাবে। বিস্তারিত →

ইতালীয় রণতরী লক্ষ্য করে লিবিয়ার ক্ষেপণাস্ত্র হামলা : সংঘাত নিরসনে নির্বাচনের জন্য প্রস্তুত গাদ্দাফি : ওর্তেগা

সূত্র: লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি দেশে সংঘাত নিরসনে নির্বাচন দিতে প্রস্তুত রয়েছেন। লিবিয়ার একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা বুধবার একথা জানান। গাদ্দাফির ঘনিষ্ঠ বন্ধু ওর্তেগা জানান, ‘বামপন্থী ল্যাটিন আমেরিকান ব্লক আলবা (এএলবিএ) লিবিয়ার নাগরিকদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়ার এই উদ্যোগকে সমর্থন করে এবং এটি সংঘাত নিরসনের প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করবে।’

নিকারাগুয়ার নেতা ওর্তেগা জানান, লিবিয়ার প্রতিনিধি দল তার জন্য গাদ্দাফির দেয়া একটি বার্তা নিয়ে মঙ্গলবার মানাগুয়ায় আসেন। নিকারাগুয়ার প্রেসিডেন্ট তার মিত্র দেশ লিবিয়ায় বোমা হামলা বন্ধের আহ্বান জানান।
এদিকে গাদ্দাফির আস্থাভাজন সদস্যরা সামপ্রতিক মাসগুলোতে গণতান্ত্রিক নির্বাচনের প্রস্তাব দিয়েছে। তবে তারা যুক্তরাষ্ট্রসহ বহুজাতিক বাহিনী মোতায়েনের দাবি নাকচ করে দিয়েছে। বিস্তারিত →

এবার ইতালিতে নিষিদ্ধ হচ্ছে ‘নেকাব’

সূত্র: এবার জনসম্মুখে নারীদের ‘নেকাব’ পরা নিষিদ্ধ করতে যাচ্ছে ইতালি। এ লক্ষ্যে খসড়া আইন অনুমোদন করেছে ইতালির সংসদীয় একটি কমিটি। মঙ্গলবার অনুমোদিত হওয়া ওই খসড়া আইনটি পাসের জন্য গ্রীষ্মকালীন অবকাশ শেষে সংসদে উপস্থাপন করা হবে। আর সংসদে সেটি পাস হলে ‘নেকাব’ নিষিদ্ধ করার ক্ষেত্রে ইতালি হবে ইউরোপের তৃতীয় দেশ। এর আগে ফ্রান্স ও বেলজিয়ামে এটি নিষিদ্ধ করা হয়।

এক পরিসংখ্যানে দেখা যায়, ইতালিতে প্রায় তিন হাজার নারী তাদের মুখ নেকাবে ঢেকে রাখে। বিস্তারিত →

যৌন কেলেঙ্কারি : বার্লুসকোনির বিচার শুরুর পরই স্থগিত

সূত্র: একজন অপ্রাপ্তবয়স্ক পতিতার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন এবং ক্ষমতা অপব্যবহারের অভিযোগে ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনির বিচারকার্য বুধবার মিলানের একটি আদালতে শুরু হওয়ার পরপরই তা আবার স্থগিত করা হয়েছে।

ইতালির ইতিহাসে সবচেয়ে স্পর্শকাতর একটি মামলার বিচার শুরু করেন ইতালির বিচারকরা। কিন্তু বিচার শুরুর পরপরই তা স্থগিত করা হয় ৩১ মে পর্যন্ত।

বিস্তারিত →

লিবিয়ায় বহুজাতিক বাহিনীর অভিযান: এবার পেছন থেকে কলকাঠি নাড়তে চায় যুক্তরাষ্ট্র!

সূত্র: ইরাক অভিযানে নেতৃত্ব দিয়ে যুক্তরাষ্ট্র যে সমালোচনার মুখে পড়েছিল, লিবিয়ার ক্ষেত্রে সেই একই ভুল করতে চাইছে না ওয়াশিংটন। বিশ্লেষকেরা বলেছেন, হামলার একক দায় এড়াতে যুক্তরাষ্ট্র এবার ব্রিটেন, ফ্রান্স ও ন্যাটো বাহিনীকে সামনে ঠেলে পেছন থেকে কলকাঠি নাড়ার নীতি গ্রহণ করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটসও বিষয়টি সাংবাদিকদের কাছে পরিষ্কার করেছেন।

রবার্ট গেটস গতকাল সোমবার রাশিয়ায় যাওয়ার পথে বিমানে তাঁর সহগামী সাংবাদিকদের বলেন, লিবিয়ায় হামলা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অগ্রবর্তী ভূমিকা’ থাকবে না। তিনি বলেন, প্রেসিডেন্ট বারাক ওবামা এ ক্ষেত্রে মার্কিন বাহিনীর সীমিত ভূমিকা পালনের বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছেন। বিস্তারিত →

ইতালির প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে মিলান শহরে বিক্ষোভ

সূত্র: ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনির পদত্যাগের দাবিতে মিলান শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ-মিছিল করেছে।

এ সময় বারলুসকোনির যৌন কেলেঙ্কারির প্রতিবাদে বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করে। ওই বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এতে এক সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন এবং দু’জনকে আটক করা হয়েছে।

বিস্তারিত →

আস্থা ভোটে বারলুসকোনির জয় রোমজুড়ে দাঙ্গা-বিক্ষোভ পুলিশসহ আহত ১০০

সূত্র:ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মঙ্গলবার পার্লামেন্টের নিম্নকক্ষে আস্থা ভোটে স্বল্প ব্যবধানে জয়ী হওয়ার পরপরই রোমের রাস্তায় রাস্তায় দাঙ্গা বিক্ষোভ ছড়িয়ে পড়ে।মাত্র তিন ভোটের ব্যবধানে বারলুসকোনির এ জয় তার বিরোধীদের ক্ষুব্ধ করে তোলে।

হাজার হাজার মানুষ রোমের রাস্তায় রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে সরকার পরিবর্তনের দাবি জানায়। বিক্ষুব্ধ লোকজন রোমের রাস্তায় গাড়িতে আগুন ধরিয়ে দেয়।এছাড়া রাস্তার পাশের ডাস্টবিনগুলো উল্টে ফেলে দেয় ও পুলিশের প্রতি পাথর, ডিম ও রং নিক্ষেপ করে বিক্ষোভকারীরা।
বিস্তারিত →

রোমে বার্লুসকোনির বিরুদ্ধে বিক্ষোভ

সূত্র: ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনিকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে বিরোধ দলের হাজার হাজার নেতা-কর্মী শনিবার রাজপথে বিক্ষোভ করেছে। পার্লামেন্টে আস্থা ভোটের আগে বিরোধীদলের ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

রোমে বার্লুসকোনির বিরুদ্ধে বিক্ষোভ

রোমে বার্লুসকোনির বিরুদ্ধে বিক্ষোভ


প্রধান বিরোধীদল ডেমোক্রেটিক পাটি (পিডি) বিক্ষোভে নেতৃত্ব দেয়। বিক্ষোভ সফল করার জন্য ১৮টি বিশেষ রেল, ১৫০০টি গাড়ি এবং দুটি নৌকার ব্যবস্থা করা হয়।পিডির সাধারণ সম্পাদক পিয়ার লুইজি বার্সানি বিক্ষোকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা ইতালিতে পরিবর্তনের দৃঢ় প্রত্যয় ঘোষণা করছি। আমরা এ অবস্থা চলতে দিতে পারি না। বার্লোসকুনিকে অবশ্যই ক্ষমতা ছাড়তে হবে। নতুন দিক নির্দেশণায় আমাদের এগিয়ে যেতে হবে।’ বিস্তারিত →

আফগানিস্তানে বোমা বর্ষণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতালি

সূত্র: আফগানিস্তানে তালেবান অবস্থানে বোমা বর্ষণের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইতালি। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইগনাজিও লা রুসা জানান, তিনি বিমানবাহিনীকে আফগানিস্তানের বিভিন্ন লক্ষ্যে বোমা হামলার নির্দেশ দিতে চান।

তবে, এ বিষয়ে ইতালির জাতীয় সংসদের অনুমোদন দরকার হবে। গত শনিবার আফগানিস্তানে ইতালির চার সেনা নিহত হওয়ার পর লা রুসা এ কথা জানালেন। বিস্তারিত →