Category: যুক্তরাষ্ট্র

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

সুত্র:  ব্রিটেনে টেলিভিশন তারকাকে ধর্ষণের দায়ে ভারতীয় এক তরুণকে দশ বছরের কারাদ- দিয়েছেন আদালত। বুধবার ব্রিটেনের সাউথওয়ার্ক ক্রাউন আদালত এই কারাদণ্ড প্রদান করেন।

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

টিভি তারকা ধর্ষণের দায়ে ব্রিটেনে ভারতীয় তরুণের কারাদণ্ড

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, স্টুডেন্ট ভিসায় ব্রিটেনে পড়তে যাওয়া সবি জন নামের ২৫ বছর বয়সী ওই তরুণ একটি হোটেলে কাজ করত। সেই হোটেলে উঠেছিল ওই টিভি তারকা। বিস্তারিত →

নিউইয়র্কে বিষ্ময়, নিহত ভারতীয় নাগরিকের হাতে বাংলাদেশি পাসপোর্ট!

সূত্র: নিউইয়র্কে ‘ভারতীয় নাগরিক’ সুনন্দ সেন নিহত হওয়ার ঘটনার পর তা এখন ট পর তা এখন টক অব দ্য সিটিতে পরিণত হয়েছে। এদিকে মৃত্যুর পর সুনন্দর নাগরিকত্ব নিয়েও উঠেছে নানা প্রশ্ন। মৃত্যুর সময় তার হাতে পাওয়া যায় বাংলাদেশি পাসপোর্ট। কিন্তু সুনন্দের মরদেহ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাস। তার সৎকারেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে এরই মধ্যে যে প্রশ্নটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিয়েছে তা হচ্ছে- একজন ভারতী নাগরিকের হাতে বাংলাদেশি পাসপোর্ট যাচ্ছে কিভাবে? আর সে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ দূতাবাসের নিউইয়র্ক কনস্যুলেটের কনসাল জেনারেল মনিরুল ইসলাম।
নিউইয়র্কে বিষ্ময়, নিহত ভারতীয় নাগরিকের হাতে বাংলাদেশি পাসপোর্ট
অভিযোগ রয়েছে, দিন কয়েক আগে সুনন্দ সেন নামে এই বাঙালিকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রেনের নীচে ফেলে হত্যা করেছেন এরিকা ম্যান্ডেজ নামের এক নারী। নিউইয়র্কের সানি সাইডে ৪০ স্ট্রিটের ট্রেন স্টেশনেই ঘটে ওই ঘটনা। নিউইয়র্ক টাইমসসহ স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সুনন্দ সেনকে ভারতে বেড়ে ওঠা যুবক হিসেবে বললেও তার কাছে বাংলাদেশের পাসপোর্ট রয়েছে বলে উল্লেখ করে। বিস্তারিত →

পররাষ্ট্রমন্ত্রী পদে জন কেরিকে বেছে নিচ্ছেন ওবামা

সূত্র: বারাক ওবামা যুক্তরাষ্ট্রের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী হিসাবে সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন কেরিকে মনোনয়ন দেবেন বলে শনিবার জানিয়েছে মার্কিন গণমাধ্যম।

আগামী সপ্তাহের শুরুতে আনুষ্ঠানিভাবে এ খবর ঘোষণা করা হতে পারে বলে জানায় সিএনএন।

এরপর সিনেটে তার মনোনয়ন অনুমোদন পেলে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হবেন কেরি। হিলারি ইতোমধ্যেই ওবামা প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।
বিস্তারিত →

যুক্তরাষ্ট্রে উন্মত্ত বন্দুকধারীর গুলি, ২০স্কুলছাত্রসহ নিহত ২৮

সূত্র:  মার্কিন যুক্তরাষ্টের নিউ ইয়র্ক সিটি থেকে ৬০ মাইল উত্তর-পূর্বের শহর  নিউ টাউনে স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে

যুক্তরাষ্ট্রে উন্মত্ত বন্দুকধারীর গুলি, ২০স্কুলছাত্রসহ নিহত ২৮

যুক্তরাষ্ট্রে উন্মত্ত বন্দুকধারীর গুলি, ২০স্কুলছাত্রসহ নিহত ২৮

এক বন্দুকধারীর গুলিতে ২০ শিশুসহ ২৮ জন নিহত হয়েছে। এদের মধ্যে হামলাকারী ও তার মা রয়েছে বলে জানা গেছে। হামলাকারীর মা ওই স্কুলেরই শিক্ষক।

শুক্রবার বিকেলে বন্দুকসহ বুলেটপ্রুফ জ্যাকেট পরে প্রায় একশ রাউন্ড গুলি ছোড়ে ওই বন্দুকধারী। এতে ওই ২৮ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

প্রত্যক্ষদর্শী এক অভিভাবক জানান, বন্দুকধারীর গুলিতে কানেকটিকাট রাজ্যের ওই স্কুলের অধ্যক্ষ ও মনোচিকিৎসক মারা গেছেন।
বিস্তারিত →

পরাজয় মেনে নিয়ে সমাবেশে মিট রমনি : জয়ের জন্য চেষ্টার কোনো ত্রুটি করিনি, ওবামাকে অভিনন্দন

সূত্র: যুক্তরাষ্ট্রের নির্বাচনে ভোটারদের চূড়ান্ত রায়ে পরাজয় স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিবন্দন জানিয়েছেন রিপাবলিকান প্রার্থী মিট রমনি।

পরাজয় মেনে নিয়ে সমাবেশে মিট রমনি

পরাজয় মেনে নিয়ে সমাবেশে মিট রমনি

ভোটের প্রাথমিক ফলের ভিত্তিতে গণমাধ্যমগুলো ওবামার নিশ্চিত বিজয়ের খবর দেয়ার পর স্ত্রী অ্যান ও রানিং মেট পল রায়ানকে সঙ্গে নিয়ে বোস্টনে নিজের নির্বাচনী দফতরে উপস্থিত হন রমনি।
আবেগ আপ্লুত সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি এই মাত্র প্রেসিডেন্ট ওবামাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছি।’ রমনিকে এ সময় শান্ত ও ধীরস্থির দেখাচ্ছিল। তিনি বলেন, কঠিন এই সময়ে আগামী চার বছর প্রেসিডেন্ট ওবামা আমেরিকানদের সঠিক পথেই নিয়ে যাবেন বলে বিশ্বাস করেন তিনি। বিস্তারিত →

বিজয় ভাষণে ওবামা যা বললেন

সূত্র: ইলিনয়ের শিকাগো নগরীতে সমর্থকদের উদ্দেশ্য ভাষণ দিতে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট প্রার্থী বারাক ওবামা।

সমর্থকরা বিপুল হর্ষধ্বনি ও করতালি সহ জাতীয় পতাকা নাড়িয়ে তাদের প্রিয় প্রেসিডেন্টকে অভিনন্দন জানান।
বিস্তারিত →

ইসলামবিরোধী চলচ্চিত্র নির্মাতা নকুলার জেল

সূত্র: ইসলামবিরোধী চলচ্চিত্রের নির্মাতা নকুলা বাসেলি নকুলাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

তবে ইসলাম ও হজরত মুহাম্মদকে (স.) হেয় করা ছবিটি নির্মাণের জন্য নয়, এর আগেও জেলখাটা নকুলার এ সাজা আদালতের শর্ত ভঙ্গের জন্য।

ইউটিউবে ইসলাম ও হজরত মুহাম্মদকে (স.) হেয় করে নকুলার তৈরি ছবিটির কিছু অংশ প্রকাশ করার পর মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এ নিয়ে সহিংসহায় হতাহতের ঘটনাও ঘটে। বিস্তারিত →

আল কায়েদার সঙ্গে জড়িত অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

সূত্র: নিউইয়র্কে বিস্ফোরক ভর্তি একটি ভ্যান সেলফোনের ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোর চেষ্টার অভিযোগে কাজী রেজোয়ানুল আহসান নাফিস (২১) নামের এক ছাত্রকে গ্রেফতার করেছে এফবিআই ও নিউইয়র্ক পুলিশ।

আল কায়েদার সঙ্গে জড়িত অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

আল কায়েদার সঙ্গে জড়িত অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবক গ্রেপ্তার

বুধবার তাকে গ্রেফতার করে আদালতে শুনানির পর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত।

উল্লেখ্য, চলতি বছর জানুয়ারিতে স্টুডেন্ট ভিসায় জ্যামাইকা থেকে নিউইয়র্কে আসে নাফিস।

এফবিআই এবং নিউইয়র্ক পুলিশ গত এক মাস যাবত যৌথভাবে অপারেশন চালিয়ে অবশেষে গ্রেফতার করতে সক্ষম হলো তাকে। বিস্তারিত →

লাশ দেখে কাঁদছেন সিআইএর কর্মী

কমান্ডোরা এই অভিযানের জন্য প্রশিক্ষণের সময় জেনেছিলেন, অভিযান শেষ করে ফেরার পথে ১০ মিনিটের মধ্যে হেলিকপ্টার পৌঁছে যাবে মাঝপথে জ্বালানি ভরানোর জায়গা বা ফরোয়ার্ড এরিয়া রিফুয়েলিং পয়েন্টে।

লাশ দেখে কাঁদছেন সিআইএর কর্মী

লাশ দেখে কাঁদছেন সিআইএর কর্মী

ম্যাট বিসোনেটের উদ্বেগ দূর হলো, যখন তিনি দেখতে পেলেন যথা সময়ে তাঁদের হেলিকপ্টারটি রিফুয়েলিং পয়েন্টের মাটি ছুঁয়েছে। সেখানে নতুন করে জ্বালানি ভরার পর ব্ল্যাক হক ও সিএইচ-৪৭ একসঙ্গে আবার যাত্রা করে জালালাবাদের উদ্দেশে।

বিস্তারিত →

রমনির রানিং মেট পল রায়ান

ব্যয় সংকোচন নীতির ঘোর সমর্থক কংগ্রেসম্যান পল রায়ানকে রানিং মেট ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মিট রমনি।

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের সদস্য পল রায়ান (৪২) নিজ অঙ্গরাজ্য উইসকনসিন থেকে সপ্তমবারের মতো পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।

বর্তমানে রিপাবলিকান পার্টি নিয়ন্ত্রিত হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বাজেট কমিটির প্রধান হিসাবে দায়িত্ব পালন করছেন তিনি।

শনিবার সকালে ভার্জিনিয়ার নোরফোকে এক সংবাদ সম্মেলনে পল রায়ানকে রানিং মেট ঘোষণা করেন রমনি।

তিনি বলেন, “আমার রানিং মেট ঘোষণা সম্মানের বিষয় এবং যুক্তরাষ্ট্রের পরবর্তী ভাইস প্রেসিডেন্ট পল রায়ান!”

আগামী ৬ নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে বারাক ওবামার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক মেসাচ্যুসেটস গভর্নর মিট রমনি।

ওবামাকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারলে মিট রমনির সরকারে ভাইস প্রেসিডেন্ট হবেন পল রায়ান।

এদিনই নির্বাচনী প্রচার অভিযানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে চার দিনের সফর শুরু করেছেন রমনি।
বিস্তারিত →