সূত্র: মেক্সিকোর উত্তরাঞ্চলীয় মন্টেরি শহরে বৃহস্পতিবার একটি ক্যাসিনোতে অস্ত্রধারীদের হামলায় ৫৩ জন নিহত হয়েছেন। হামলার পর আগুন ধরে যাওয়া ক্যাসিনো রয়্যাল নামে ওই ভবনের ভেতরে জুয়াড়িরা আটকা পড়ে।

মেক্সিকোর নুভো লিও রাজ্যের আইন কর্মকর্তা আদ্রিয়ান দো লা গাজরার বরাত দিয়ে মিলেনিও টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
Category: মেক্সিকো
মেক্সিকোয় ক্যাসিনোতে হামলায় নিহত ৫৩
মেক্সিকোয় তেলের পাইপলাইন বিস্ফোরণে নিহত ২৭
সূত্র: মেক্সিকোর মধ্যাঞ্চলীয় পুয়েবলা প্রদেশের একটি তেল পাইপলাইন বিস্ফোরণে অন্ততপক্ষে ২৭ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অনেকে। কর্মকর্তাদের সূত্রে এ খবর জানা গেছে।

বিস্তারিত →
মেক্সিকোয় জন্মদিনের অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহত ১৩
সূত্র: মেক্সিকোর সিউডাড জুয়ারেজ শহরে জন্মদিনের অনুষ্ঠানে বন্দুকধারীদের গুলিতে ১৩ জন নিহত ও ২০ জন আহত হয়েছে। এ মাসেই যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী ঐ শহরটিতে কোনো অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় হতাহতের দ্বিতীয় ঘটনা এটি।
কর্তৃপক্ষ শনিবার একথা জানিয়েছে।
মাদক পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয় এলাকাটি। মাদক চোরাচালানকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের কারণে এটি বিশ্বের অন্যতম প্রধান সহিংসতার শহর। বিস্তারিত →
মেক্সিকোতে বন্দুকধারীদের হামলায় ৩৯ জন নিহত
সূত্র:মেক্সিকোর উত্তরাঞ্চলের দুটি শহরে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। পুলিশ শুক্রবার একথা জানায়।উত্তরাঞ্চলের চিহুহুয়া প্রদেশের রাজধানীতে একটি মাদক নিরাময় কেন্দ্রে ৩০ জনের বেশি বন্দুকধারী হামলা চালিয়ে ১৯ জনকে হত্যা করেছে। এতে আহত হয়েছেন চারজন।
পুলিশ জানায়, এ ছাড়া অজ্ঞাত সংখ্যক বন্দুকধারী উত্তর পূর্বাঞ্চলের তামাওলিপাস রাজ্যের মাদেরো শহরে বেশ কয়েকটি হামলা চালিয়েছে। বিস্তারিত →
মেক্সিকোতে কনসার্টে পদদলিত হয়ে নিহত ৫
সূত্র:প্রিয় ব্যান্ডের কনসার্টে গান শুনতে এসে পদদলিত হয়ে লাশ হয়ে ফিরলো ৫ ভক্ত। রোববার মেক্সিকোর উত্তরের স্টেট নুয়েভো লিওনের গুয়াডালুপ সিটিতে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে। মেক্সিকান পুলিশের ভাষ্যমতে, ৫ জন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছে কমপক্ষে ১২ জন। পুলিশ সূত্রে জানা গেছে, ইনটোকেবল নামের পপ গানের ব্যান্ডটির কনসার্টে কয়েকশ’ ভক্ত গান উপভোগ করতে আসে। ব্যান্ড চলাকালীন সময়ে হঠাত্ কিছু শ্রোতা গুলির আওয়াজ পাওয়া গেছে বলে চিত্কার দিয়ে ওঠে। এতে মুহূর্তের মধ্যে শ্রোতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্তারিত →

