Category: কানাডা

বাংলাদেশি ইমামের গ্রেপ্তার বিদ্বেষপ্রসূত নয়: পুলিশ

সূত্র: যৌন হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে কানাডার টরন্টোয় এক বাংলাদেশি ইমাম গ্রেপ্তার হওয়ার পর সেখানকার মুসলিম সম্প্রদায়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।পুলিশ বলছে, মুসলিম বিদ্বেষ থেকে হয়রানিমূলকভাবে নয়, বরং সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মোহাম্মদ মাসরুর (৪৮) নামের ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

টরন্টোয় বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটিতে নিয়মিত যাতায়াত করেন এমন অনেকেই মাসরুরের গ্রেপ্তারের খবরে বিষ্ময় প্রকাশ করেছেন।মোহাম্মদ আব্দুল হালিম নামে এক প্রবাসী বাংলাদেশি বৃহস্পতিবার বলেন, “আমি আট বছর ধরে এই মসজিদে আসি। মোহাম্মদ মাসরুরকে আমি ভালো মানুষ হিসেবেই জানি। যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে তা অবিশ্বাস্য।”

গত ১০ অগাস্ট তাকে গ্রেপ্তার করার পর শিক্ষার্থীদের যৌন হয়রানির ১৩টি অভিযোগ এনেছে টরন্টো পুলিশ।কানাডা পুলিশের কনস্টেবল কারেন আর্মস্ট্রং সাংবাদিকদের বলেন, ২০০৮ এর ১ নভেম্বর থেকে চলতি বছরের ২৮ জুলাইয়ের মধ্যে এসব ঘটনা ঘটিয়েছেন মাসরুর। বিস্তারিত →

যৌন হয়রানি: কানাডায় বাংলাদেশি ইমাম গ্রেপ্তার

সূত্র: কানাডার টরন্টোয় শিক্ষার্থীদের যৌন হয়রানি ও হত্যার হুমকির অভিযোগে এক বাংলাদেশি ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ।মোহাম্মদ মাসরুর (৪৮) নামের ওই বাংলাদেশিকে গত ১০ অগাস্ট গ্রেপ্তার করা হয়।

২০০৮ সাল থেকে কানাডায় বসবাসকারী মাসরুরের বিরুদ্ধে ১৩টি অভিযোগ রয়েছে।কানাডা পুলিশের কনস্টেবল কারেন আর্মস্ট্রং এক সংবাদ সম্মেলনে বলেন, টরন্টোয় বায়তুল মুকাররম ইসলামিক সোসাইটি এবং বিভিন্ন বাসায় কোরআন পড়ানোর সময় ক্ষমতার অপব্যবহার করেন মাসরুর।

বিস্তারিত →

কানাডায় মুসলিম জনসংখ্যা ২০ বছরে তিনগুণ হবে

সূত্র: আগামী ২০ বছরে কানাডার মুসলিম জনসংখ্যা বেড়ে তিনগুণ হবে। বিশ্বজনসংখ্যার ওপর পরিচালিত সম্প্রতি এক সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে।

২০৩০ সালে কানাডায় মুসলমান জনসংখ্যা ২.৭ মিলিয়ন হবে। বর্তমানে এই জনসংখ্যা ৯ লাখ ৪০ হাজার। কানাডার মোট জনসংখ্যার ৬.৬ শতাংশ মুসলমান।

সমীক্ষার তথ্য অনুসারে, বিশ্বব্যাপী মুসলিম জনসংখ্যার পরিমাণ ৩৫ শতাংশ হারে বেড়ে ২.২ বিলিয়ন হবে। অমুসলিম জনসংখ্যার তুলনায় বৃদ্ধির এই হার দ্বিগুণ।

বিস্তারিত →

পাকিস্তানে প্রশিক্ষণ নিচ্ছে কানাডীয়রা

সূত্র: প্রায় ডজনখানেক কানাডার নাগরিক পাকিস্তানে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং জিহাদের জন্য আল-কায়েদার ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। এ সংক্রান্ত একটি তথ্য জানার পর কানাডার সরকার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে। খবর এনডিটিভি ও ডনের।

হংকংয়ের এশিয়া টাইমস অনলাইন একটি প্রতিবেদনে জানায়, এক ডজন কানাডার নাগরিক পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে লুকিয়ে আছে। তারা সেখানে কানাডায় মুম্বাইয়ের মতো হামলা করতে আল-কায়েদা ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে। কানাডার মাটিতে হামলার জন্য পশ্চিমাঞ্চলীয় বিদ্রোহীদের ব্যবহার করাই আল-কায়েদাদের মূল লক্ষ্য । বিস্তারিত →

শুকনো মরু হয়ে গিয়েছিল নায়াগ্রা

সূত্র:প্রাকৃতিক শক্তির এক অফুরান উৎস নায়াগ্রা জলপ্রপাত। এই জলপ্রপাত দিয়ে প্রতি সেকেন্ডে পড়ছে ৬০ হাজার গ্যালনের বেশি পানি। কামান দাগার শব্দ সেই জলরাশির কান ফাটানো গর্জনের কাছে ম্লান। এমন শক্তিধর জলপ্রপাত যদি শুকিয়ে খটখটে মরুর মতো হয়ে যায়, তাহলে কেমন দেখাবে? নায়াগ্রা সম্পর্কে যাঁরা জানেন, তাঁরা মোটেও পাত্তা দেবেন না এই প্রশ্ন। জলপ্রপাতের প্রবাহ অন্য দিকে সরিয়ে কাজ করেন প্রকৌশলীরাঅনেকে বরং বাঁকা হেসে বলবেন, এটা আবার প্রশ্ন হলো? কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে, আজ থেকে ৪১ বছর আগে নায়াগ্রা জলপ্রপাতের একটি বড় অংশ সত্যিই ঊষর মরুর রূপ নিয়েছিল। বিস্তারিত →

এবার পাকিস্তানে সামরিক ঘাঁটি করতে চায় কানাডা!

সূত্র:দুবাই থেকে কানাডার গোপন সামরিক ঘাঁটি উঠিয়ে দেয়ার পর আফগানিস্তানে ন্যাটোর সামরিক তত্পরতা অব্যাহত রাখার সুবিধার্থে পাকিস্তানের করাচি বন্দর ব্যবহারের অনুমতি চেয়েছে কানাডা। করাচি বিমানবন্দর ছাড়াও কানাডা পাকিস্তানের একটি বিমান ঘাঁটি ব্যবহার করতে চায়। মধ্যপ্রাচ্য থেকে সামরিক স্থাপনা ও কানাডিয়ান সেনাবাহিনী উচ্ছেদ হবার পর আগামী বছরে আফগানিস্তান থেকে কানাডিয়ান সেনাবাহিনী ফিরিয়ে আনার পরিকল্পনা ব্যাহত হতে পারে—এই যুক্তিতে কানাডা এখন পাকিস্তানে সামরিক ঘাঁটি স্থাপন করতে চায় বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে। বিস্তারিত →

 কানাডায় প্রথম মুসলিম মেয়র নির্বাচিত

সূত্র: কানাডায় প্রথমবারের মতো কোনো মুসলিমকে মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। তাঁর নাম নাহিদ নেনশি। তিনি রক্ষণশীল ডানপন্থীদের শক্ত ঘাঁটি বলে পরিচিত ক্যালগারি শহরের মেয়র নির্বাচিত হয়েছেন। কানাডার প্রথম অশ্বেতাঙ্গ মেয়রও তিনি। গত সোমবার রাতে দুই শ্বেতাঙ্গ প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে ক্যালগারি নগরের মেয়র নির্বাচিত হন নেনশি।

নাহিদ নেনশি

নাহিদ নেনশি

বিস্তারিত →

দুবাই থেকে কানাডার সামরিক স্থাপনা গুটিয়ে নেয়ার নির্দেশ

সূত্র:সংযুক্ত আরব আমিরাতে দীর্ঘদিন অনেকটা গোপনে ব্যবহার করা সামরিক ঘাঁটি গুটিয়ে নিতে কানাডাকে নির্দেশ দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। মাত্র ৩০ দিন সময়সীমা বেঁধে দিয়ে সব সামরিক স্থাপনা সরিয়ে নিতে বলেছে।

সংযুক্ত আরব আমিরাত সরকার কানাডার প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধানসহ কয়েকজন ভিআইপিকে বহনকারী একটি বিমানকে তাদের আকাশসীমার ওপর দিয়ে উড়ে যেতেও বাধা দেয়। গত প্রায় এক সপ্তাহ ধরে দুটি দেশের সঙ্গে দফায় দফায় কূটনৈতিক সমঝোতার চেষ্টা চললেও এখন পর্যন্ত ইতিবাচক কোনো ফলাফল পাওয়া যায়নি। বিস্তারিত →